‘দিলজিতের নাগরিকত্ব বাতিল করুন’, পাক অভিনেত্রীর বিরুদ্ধে সোচ্চার হয়ে মোদির কাছে আবেদন ফিল্ম বডির

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE) ভারত সরকারের কাছে পঞ্জাবি অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জ  সহ ‘সর্দার জি থ্রি’-এর নির্মাতাদের ব্ল্যাক লিস্টেড করার অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ফেডারেশন আবেদন জানিয়েছে যে উক্ত ব্যক্তিদের পাসপোর্ট এবং ভারতীয় নাগরিকত্ব বাতিল করা হোক।

চলচ্চিত্র শিল্পের শ্রমিক ইউনিয়ন FWICE, দিলজিৎ দোসাঞ্জ এবং তাঁর সহযোগী ‘সর্দার জি থ্রি’-এর প্রযোজক গুণবীর সিং সিধু, মনমর্দ সিধু এবং পরিচালক অমর হুন্ডালের বিরুদ্ধে একটি নতুন নির্দেশিকা জারি করেছে। ছবিটির ট্রেলারে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের অভিনয়ের কথা প্রকাশ পাওয়ার পরেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। পঞ্জাবি হরর কমেডিটি শুক্রবার দেশের বাইরে মুক্তি পাবে। হানিয়া আমির অভিনয় করছেন একথা প্রকাশের পর দিলজিৎ দোসাঞ্জ সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ট্রোলড হয়েছিলেন।

সোমবার FWICE প্রধানমন্ত্রীর কাছে একটি খোলা চিঠি পাঠিয়েছে। তাতে দিলজিৎ দোসাঞ্জ এবং ‘সর্দার জি থ্রি’-এর টিমের আসন্ন সিনেমায় হানিয়া আমিরের অভিনয়কে ‘জাতীয়তাবিরোধী কাজ’ করার জন্য নিন্দা জানানো হয়েছে। পহেলগাঁও হামলার পর এবং অপারেশন সিঁদুর অভিযানে ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতিশোধ নেওয়ার পর পাকিস্তানি শিল্পীর ভারতীয় সিনেমায় অভিনয় মেনে নেওয়া যায় না বলে জানিয়েছেন ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ।

চিঠিতে চলচ্চিত্র সংস্থা, অভিনেতা এবং টিমের জন্য ইন্ডাস্ট্রিতে ব্ল্যাক লিস্টেড করার দাবিও জানিয়েছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর কাছে পাসপোর্ট বাতিল এবং তাদের ভারতীয় নাগরিকত্ব বাতিলের আবেদন জানিয়েছে। চিঠিতে লিখিত রয়েছে, “ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE) অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জ, গুণবীর সিং সিধু, মনমর্দ সিধু এবং পরিচালক অমর হুন্ডালের বিরুদ্ধে তীব্র নিন্দা এবং তীব্র ক্ষোভ প্রকাশ করছে। তাঁরা তাঁদের আসন্ন ছবি ‘সর্দার জি ৩’-এর জন্য পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে দিয়ে অভিনয় করিয়ে ভারতীয় চলচ্চিত্র শিল্পকে নির্লজ্জভাবে অপমান করেছেন এবং জাতীয় অনুভূতিতে অসম্মান করেছেন।”

চিঠিতে আরও লেখা, “আমরা অনুরোধ করছি যে তাঁদের পাসপোর্ট বিলম্ব না করে বাতিল করা হোক এবং ভারতীয় নাগরিকত্ব এবং জাতীয় পরিচয়েরস সঙ্গে সম্পর্কিত কোনও অধিকার, সুযোগ-সুবিধা বা প্রতিনিধিত্ব থেকে তাদের স্থায়ীভাবে নিষিদ্ধ করা হোক।”

চলচ্চিত্র সংস্থাটি বলেছে যে, ‘সর্দার জি থ্রি’-তে হানিয়া আমিরকে অভিনয় করানো পাকিস্তানি শিল্পীদের উপর FWICE-এর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞার সরাসরি লঙ্ঘনই শুধু নয়, বরং আমাদের দেশ এবং জনগণের সঙ্গে করা লজ্জাজনক বিশ্বাসঘাতকতা। বিশেষ করে যখন আমাদের জাতি পহেলগাঁওয়ে পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসীদের দ্বারা নিরীহ ভারতীয় পর্যটকদের নৃশংস হত্যার জন্য শোকাহত।”

‘মেরে হামসফর’ এবং ‘কভি ম্যায় কভি তুম’-এর মতো পাকিস্তানি ধারাবাহিকের জন্য পরিচিত হানিয়া আমিরকে ‘ভারতের বিরুদ্ধে সোচ্চার প্রচারক’ বলে অভিহিত করে FWICE বলেছে যে অভিনেত্রী তাঁর প্ল্যাটফর্ম ব্যবহার করে আমাদের সশস্ত্র বাহিনীকে উপহাস করেছেন, ভারত সম্পর্কে প্রকাশ্যে অশ্রাব্য ভাষা প্রয়োগ করেছেন এবং অপারেশন সিঁদুরের পরে পাকিস্তানের সন্ত্রাসী কর্মকাণ্ডকে নির্লজ্জভাবে ন্যায্যতা দিয়েছেন।

শিয়ালদহ ফ্লাইওভার ও সুকান্ত সেতুতে ঝুলল নোটিস, ৭ দিনের মধ্যে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা

জর্ডনের বিরুদ্ধে গোল করে বিশ্বরেকর্ড করলেন মেসি

জর্ডনকে উড়িয়ে দিল আর্জেন্টিনা, নকআউটে মেসিদের প্রতিপক্ষ কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশনে পুলিশ, বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেফতার আরও ১

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

নতুন টিভি কিনছেন? জেনে নিন সঠিক সাইজ নির্বাচনের সহজ পদ্ধতি

বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় উরুগুয়ের, ‘শাস্তি’ হিসেবে ফুটবলারদের চার্টার্ড ফ্লাইট বাতিল

১০ হাজার টাকায় নতুন স্মার্টফোন কিনতে চাইছেন? রইল হদিশ

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

ইতিহাস-রাজকীয় স্থাপত্য-ঐতিহ্যকে অনুভব করতে চাইলে ঘুরে আসুন রাজস্থানের মেহরানগড় দুর্গ

দক্ষিণের ‘চেরাপুঞ্জি’ চেনেন? বর্ষার মরসুমে কর্নাটকের ছোট্ট গ্রাম ‘আগুম্বে’ ঘুরে আসুন

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা আমেরিকার, সতর্কতা জারি কুয়েত-বাহারাইনে! উত্তপ্ত মধ্যপ্রাচ্য