সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় বড়সড় স্বস্তি, হাত জোর করে কৃতজ্ঞতা প্রকাশ রিয়ার

অভিনেতার মৃত্যুতে যাঁকে প্রথম কাঠগড়ায় তোলা হয়েছিল, তিনি হলেন অভিনেতার গার্লফ্রেন্ড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। অভিযোগ ওঠে, মাদক পাচারের সঙ্গে জড়িত রিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিন বছর পরে অবশেষে মিলল রেহাই। ২০২০ সালের ১৪ জুন বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর অকাল মৃত্যুতে এখনও শোকস্তব্ধ দেশ। তাঁর আচমকাই মৃত্যু কেউই মেনে নিতে পারেনি। অভিনেতার বান্দ্রার বাড়ি থেকেই মিলেছিল তাঁর ঝুলন্ত দেহ। তবে সত্যিই কি তিনি আত্মহত্যা করেছিলেন নাকি খুন হয়েছিলেন। এরূপ একাধিক প্রশ্নের উত্তর আজও ভক্তদের মনে ঘুরে বেড়াচ্ছে। তবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত আজও জারি রয়েছে। অভিনেতার মৃত্যুতে যাঁকে প্রথম কাঠগড়ায় তোলা হয়েছিল, তিনি হলেন অভিনেতার গার্লফ্রেন্ড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। অভিযোগ ওঠে, মাদক পাচারের সঙ্গে জড়িত রিয়া।

এমনকি তিনি ১ মাস হাজতবন্দী ও ছিলেন। এছাড়াও অভিনেতার মৃত্যুর পর বলিউডের নেপোটিজম বিতর্ক রীতিমতো উস্কে গিয়েছিল। মঙ্গলবা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) সুপ্রিমকোর্টকে স্পষ্টত জানিয়ে দিয়েছে যে, অভিনেতার মৃত্যুর সঙ্গে যুক্ত মাদক সংক্রান্ত তদন্তের অভিযোগে যুক্ত অভিনেত্রী রিয়া চক্রবর্তীর জামিন নিয়ে আর কোনও ঝামেলা নেই। বোম্বে হাইকোর্টের দেওয়া জামিনকে আর চ্যালেঞ্জ করছে না। অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু বিচারপতি এএস বোপান্না এবং এমএম সুন্দ্রেশের বেঞ্চকে বলেছেন যে, এনসিবি জামিনকে চ্যালেঞ্জ করছে না। শীর্ষ আদালত তাতে সম্মতি দিয়েছে এবং সরকারের আপিল নিষ্পত্তি করেছে।

শীর্ষ আদালত সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীকে জামিন দেওয়ার পর ২০২০ সালেই বোম্বে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে NCB-এর আবেদনের শুনানি করেছিল। এনসিবি রিয়া চক্রবর্তীকে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (NDPS) আইনের কঠোর ধারা 27-এর অনুযায়ী অভিযুক্ত করেছিল। আর এই আইনের অধীনে দোষীর ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। বোম্বে হাইকোর্টের কথায়, শুধুমাত্র একটি নির্দিষ্ট ড্রাগ লেনদেনের জন্য অর্থ প্রদান করা মাদক আইনের যোগ্য নয়। এদিকে শীর্ষ আদালতের বড় সিদ্ধান্তে দারুণ খুশি রিয়া চক্রবর্তী। তিনি এদিন ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে হাইকোর্টের এই সিদ্ধান্তকে ধন্যবাদ জানিয়েছেন। এবং কৃতজ্ঞতাও জানিয়েছেন। সঙ্গে হাত জোর করে একটি ইমোজিও সেট করেছেন। সুশান্তের মৃত্যুর পর তাঁর বাবা-মা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ দায়ের করার পরেই অভিনেত্রীকে গ্রেপ্তার করা হয়।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে