‘নিজেকে খুব মিস করছি’, সোশ্যাল মিডিয়াকে বিদায় জানালেন রিয়া চক্রবর্তী, উদ্বিগ্ন ভক্তরা

সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। হঠাৎ কী হল তাঁর? ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর ঘটনায় নাম জড়িয়েছিল রিয়া চক্রবর্তীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। হঠাৎ কী হল তাঁর? ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর ঘটনায় নাম জড়িয়েছিল রিয়া চক্রবর্তীর। মাদক দ্রব্য পাচারের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অভিনেতার প্রাক্তন প্রেমিকা ছিলেন তিনি। এখন আইনি ঝামেলা তাঁর মাথার উপর থেকে কেটে গিয়েছে বললেই চলে। ধীরে ধীরে তিনি অভিনয়ে ফিরছেন। কিন্তু আবার কী হল তাঁর?

মঙ্গলবার (১৯ মে) ইনস্টাগ্রামে অভিনেত্রীর রহস্যজনক পোস্ট ঘিরে ভক্তদের মধ্যে উত্তেজনা বেড়েছে। পোস্টে অভিনেত্রী উল্লেখ করেছেন যে, অনলাইনের প্রতিনিয়ত কোলাহলে তিনি বিরক্ত। এবার তিনি নিজেকে সময় দিতে চান। সোশ্যাল মিডিয়া ছাড়ছেন। পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘ইদানীং আমি নিজেকে একটু মিস করছি। অবিরাম কোলাহল, স্ক্রলিং, তাল মিলিয়ে চলার তাগিদ, এই সবকিছু আমাকে ভারাক্রান্ত করেছে। মুহূর্তকে ক্যামেরা বন্দী করার চিন্তা ছাড়া নিজেকে সময় দিতে ভুলেই গিয়েছি। আমি এবার নিজের সঙ্গে সময় কাটাব। তাই, আমি কিছুদিনের জন্য সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিচ্ছি। ভালভাবে শ্বাস নেওয়ার জন্যে আমি কিছুদিন সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকব। শীঘ্রই দেখা হবে।’ অভিনেত্রীর এই পোস্টটি ভাইরাল হওয়া মাত্রই তাঁর ভক্তরা চিন্তায় পড়ে গিয়েছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Rhea Chakraborty (@rhea_chakraborty)

একজন লিখেছেন,’ তোমাকে মিস করব। নিজের যত্ন নিও।’ অন্যজন লিখেছেন,’ জীবনের মুহূর্তগুলিকে বেছে নেওয়াই সঠিক সিদ্ধান্ত। এই নীরবতা উপভোগ করুন।’ ২০২০ সালের জুন মাসে সুশান্তের মৃত্যু রিয়ার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মাদক পাচারের অভিযোগে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো তাঁকে গ্রেফতার করে। কারণ তার হোয়াটসঅ্যাপে কথিত মাদক ব্যবসায়ীদের সঙ্গে কিছু চ্যাট পাওয়া গিয়েছিল। পরে তিনি জামিন পেলেও, দীর্ঘ সময়ের জন্য তাঁর উপর লুক আউট নোটিস জারি ছিল। তাঁর বিদেশ ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা ছিল। বলিউডে কাজও পাচ্ছিলেন না তিনি। মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তবে বিভিন্ন থেরাপির মাধ্যমে তিনি আবারও নতুন করে বাঁচতে শিখেছেন। এবং আইনি জটিলতা কেটে গিয়েছে।

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল দেখাবে শুভেন্দুর সরকার

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে