মাদক মামলায় আরিয়ানের পাশে ছিলেন রিয়া, নিয়মিত যোগাযোগ রাখতেন, মুখ খুললেন অভিনেত্রী

রিয়া চক্রবর্তীর মতো জীবনে কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খাও। অজানা তথ্য সামনে আনলেন অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: রিয়া চক্রবর্তীর মতো জীবনে কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খানও। জল্পনায় সিলমোহর দিলেন অভিনেত্রী। ২০২০ সালের জুনে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুতে গোটা দেশ থমকে গিয়েছিল। তাঁর মৃত্যুর কারণ আজও অধরা। তবে অভিনেতার মৃত্যুর ঘটনায় সবার আগে অভিযুক্ত হয়েছিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। যিনি সেই সময়ে সুশান্তের প্রেমিকাও ছিলেন। অভিযোগ ওঠে, রিয়া মাদক পাচারের সঙ্গে যুক্ত। তিনিই সুশান্তকে মাদকের নেশা ধরিয়েছিলেন। অভিনেত্রীর কয়েকটি চ্যাটও ফাঁস হয়ে গিয়েছিল। এই কারণে তাঁকে একমাস জেল খাটতে হয়। তবে তিনি জামিনে মুক্তি পেলেও তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি ছিল।

অবশেষে দীর্ঘদিন মামলা চলার পরে তথ্যপ্রমাণের অভাবে ২০২৫ সালে আইনি মারপ্যাঁচ থেকে পুরোপুরি মুক্তি পান অভিনেত্রী। তবে এই মামলা চলার সময় অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছিল তাঁকে। মিডিয়া ট্রায়াল, সোশ্যাল মিডিয়ায় চুলচেরা বিশ্লেষণ-সহ অনেক কিছুর সম্মুখীন হতে হয়েছিল। শুধু তিনি নন, তাঁর মতো শাহরুখ খানের ছেলে আরিয়ান খানও এমন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রিয়া চক্রবর্তী বলেছেন, সেই সময়ে আরিয়ানের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। তাঁর পাশে ছিলেন। যদিও এই নিয়ে দীর্ঘদিন জল্পনা ছিল যে, জেল-মুক্তির পরে আরিয়ানের সঙ্গে রিয়ার ঘনিষ্ঠতা বেড়েছিল, কার্যত সেটাতেই সিলমোহর দিলেন অভিনেত্রী। তাঁরা দুজনেই এক বছরের ব্যবধানে গ্রেফতার হয়েছিলেন।

২০২১ সালে পুণেতে ক্রুজ পার্টি করার সময়ে মাদক পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন আরিয়ান। ২০ দিন জেল খাটার পর তিনি ছাড়া পান। এই সময়ে তাঁর বিরুদ্ধেও নানা অভিযোগ উঠেছিল। যা শাহরুখের পরিবারকে এক মুহূর্তে তছনছ করে দিয়েছিল। রিয়া বলেন, ‘হ্যাঁ, সেই সময়ে আরিয়ান যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল, তা দেখে আমার অতীতের কথা মনে পড়ে গিয়েছিল। কারণ ওঁর আর আমার ঘটনাটা হুবহু একই রকম ছিল। সত্যি বলতে, আমার গল্পের চেয়ে এটা আমার ভাই সৌভিকের গল্পের সঙ্গে মিলে গিয়েছিল। খুবই কঠিন সময় চলছিল আমাদের জীবনে। আমি আরিয়ানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতাম। তার খোঁজ নিতাম, তাঁকে আস্থা দিতাম। তবে অনেকদিন মিডিয়ার সঙ্গে কথা বলিনি, এখনও বলি না। আমার একদল ঘনিষ্ঠ বান্ধবী তখন আমার পাশে ছিল। সেই সময়ে আমাকে সমর্থন করাটাও কেউ ভাল চোখে দেখত না। যারা আমাকে সমর্থন করত, তারাই ট্রোলড হত এবং তারা কাজের সুযোগ হারাত। তাদের জন্য এটা খুবই কষ্টকর ছিল।’

রবির সকালেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তরে ভারী দুর্যোগ! জারি সতর্কতা

আমেরিকা থেকে গ্রেফতার বিতর্কিত ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট ও তার ভাই ক্রিস্টান

কেতুর নক্ষত্র পরিবর্তনে বদলাবে ভাগ্য, ৫ রাশির জাতকের জীবনে মহাযোগ!

শ্রাবণ মাসে মহাদেবের কৃপা পেতে পুজো করুন এই ৪ পবিত্র গাছের, ফিরবে সৌভাগ্য

রাশিফল: সংসারে অশান্তি, মায়ের সঙ্গে তীব্র ঝামেলা হওয়ার সম্ভাবনা

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ, ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবি

দিল্লির রক্তচাপ বাড়িয়ে রবিবার থেকে শুরু বাংলাদেশ ও মার্কিন সেনার যৌথ মহড়া

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

সিঁড়ি ভাঙতে গিয়ে দম ফুরিয়ে যাচ্ছে? বিকল হতে পারে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ!

৭২ বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ, স্ত্রীকে হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া

সেরা হিন্দি ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিল ‘আর্টিকেল ৩৭০’