ক্লিনচিট মিলতেই পরিবারের সঙ্গে সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিলেন রিয়া

মাথার উপর দিয়ে আইনী ঝঞ্ঝা কাটতেই পরিবারের সঙ্গে সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিতে গেলেন রিয়া চক্রবর্তী।

Share:

নিজস্ব প্রতিনিধি: হয়েছে শাপমোচন, ঘুচেছে ডাইনি অপবাদ! মাথার উপর দিয়ে আইনী ঝঞ্ঝা কাটতেই পরিবারের সঙ্গে সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিতে গেলেন রিয়া চক্রবর্তী। শনিবার (২২ মার্চ) অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলায় ক্লিনচিট পেয়েছেন রিয়া চক্রবর্তী। ২০২০ সালে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতার প্রাক্তন প্রেমিকা রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছিল। ২৭ দিন জেল খেটে তিনি জামিনে মুক্তি পান। তাঁর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগও ছিল। সুশান্তের পরিবার জানিয়েছিলেন, তাঁদের ছেলে আত্মহত্যা করেন নি। বরং তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। যদিও বিষয়টি পুরোটাই উড়িয়ে দেন মুম্বই পুলিশ। এরপর এই মামলার দায়িত্ব পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI-এর উপর।

৫ বছর পরেও সুশান্তের মামলার কোনও তথ্য পাওয়া যায়নি। তাই সিবিআই সুশান্তের মৃত্যু মামলায় ক্লোজারের জন্যে আবেদন করেছেন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে কোনও অনিয়মের সম্ভাবনা নাকচ করে দেয় তাঁরা। এবং রিয়া চক্রবর্তীকে ক্লিনচিট দিয়েছেন। রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি, তাই তাঁকে ক্লিনচিট দেওয়া হয়েছে। গ্রেফতারের পর অভিনেত্রী কেরিয়ার পুরো ধ্বংস হয়ে গিয়েছিল। তবে ক্লিনচিট পেয়ে কোনও বিবৃতি জানাননি রিয়া চক্রবর্তী। অবশেষে ক্লিনচিট পাওয়ার পর প্রকাশ্যে এলেন রিয়া চক্রবর্তী। সোমবার পরিবারের সঙ্গে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গেলেন। রিয়ার বেশ কিছু ছবি এবং ভিডিও প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়।

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রিয়া, তাঁর ভাই, সৌভিক চক্রবর্তী এবং তাদের বাবাকে হাত জোড় করে মিডিয়ার জন্য পোজ দিচ্ছেন। রিয়াকে একটি সাধারণ সবুজ এবং গোলাপী ফুলের পোশাকে দেখা গিয়েছে। এবং তাঁর ভাই সৌভিককে কুর্তা এবং জিন্সে দেখা হয়েছে। প্রসঙ্গত, ২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রার তার বাসভবনে অভিনেতাকে মৃত অবস্থায় পাওয়া যায়। বছরের পর বছর ধরে মামলা চলার পর অবশেষে সিবিআই নিশ্চিত করেছে যে, এটি আত্মহত্যার ঘটনা। এদিকে সুশান্তের মৃত্যুর পরে রিয়া গ্রেফতার হয়। এরপর থেকেই প্রয়াত অভিনেতার পরিবারের অভিযোগ, প্রতারণা, চাঁদাবাজি এবং অবৈধভাবে আটকে রাখার অভিযোগে রিয়াকে জনসাধারণের তীব্র সমালোচনা সহ্য করতে হয়েছিল।

রবির সকালেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তরে ভারী দুর্যোগ! জারি সতর্কতা

আমেরিকা থেকে গ্রেফতার বিতর্কিত ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট ও তার ভাই ক্রিস্টান

কেতুর নক্ষত্র পরিবর্তনে বদলাবে ভাগ্য, ৫ রাশির জাতকের জীবনে মহাযোগ!

শ্রাবণ মাসে মহাদেবের কৃপা পেতে পুজো করুন এই ৪ পবিত্র গাছের, ফিরবে সৌভাগ্য

রাশিফল: সংসারে অশান্তি, মায়ের সঙ্গে তীব্র ঝামেলা হওয়ার সম্ভাবনা

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

মধ্যপ্রাচ্য সঙ্কট আরও গভীর, আমেরিকার সঙ্গে শান্তি সমঝোতা স্মারক বাতিল করল ইরান

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চ, ২৪ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে ছবি

দিল্লির রক্তচাপ বাড়িয়ে রবিবার থেকে শুরু বাংলাদেশ ও মার্কিন সেনার যৌথ মহড়া

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

সিঁড়ি ভাঙতে গিয়ে দম ফুরিয়ে যাচ্ছে? বিকল হতে পারে শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গ!

৭২ বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ, স্ত্রীকে হারালেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেগৌড়া

সেরা হিন্দি ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিল ‘আর্টিকেল ৩৭০’