অস্ত্রোপচার শেষে ভালো আছেন ঋদ্ধি

অন্যদিকে অপারেশন টেবিলে বসে একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন ঋদ্ধি। সেখানে তাঁকে দেখা যাচ্ছে তাঁর চিকিৎসকদের সঙ্গে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শনিবার অভিনেতা ঋদ্ধি সেনের গুরুতর অসুস্থতার খবর সামনে আসে। জানা যায় কিডনিতে পাথর ধরা পড়েছে তাঁর। হাসপাতালে চিকিৎসাধীন ঋদ্ধির সোমবার অস্ত্রোপচার করার পরামর্শ দেন চিকিৎসক। সেই মত সোমবার তাঁর অস্ত্রোপচারও হয়। অস্ত্রোপচারের পর বেশ ভালো আছেন এখন ঋদ্ধি। বাবা অভিনেতা কৌশিক জানান ছেলের সঙ্গে নাকি রীতিমত অপারেশন টেবিলে কথা বলে, গল্প করতে করতেই অস্ত্রোপচার চালিয়েছেন ডাক্তার। ঋদ্ধির স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন সকলকে তাঁরা জানিয়েছেন ঋদ্ধি এখন ভালো আছেন।

অন্যদিকে অপারেশন টেবিলে বসে একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন ঋদ্ধি। সেখানে তাঁকে দেখা যাচ্ছে তাঁর চিকিৎসকদের সঙ্গে। আর সেই পোস্টে ঋদ্ধি লিখেছেন ”হাসপাতালে থেকে উপলব্ধি করলাম ধর্ম নিয়ে যতই আমরা মাথা ঘামাই না কেন ডাক্তাররাই হলেন আমাদের আসল ভগবান। এই ছোট্ট অপারেশনটাই আমাকে বুঝিয়ে দিয়েছে যে ডাক্তারদের ভূমিকা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আমার জন্য যারা প্রার্থনা করেছেন তাঁদের সকলকে অনেক ধন্যবাদ”। ছেলের অসুস্থতার কারণে কাজ থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়েছিলেন অভিনেতা। ছেলের স্বাস্থ্যের খবর জানিয়ে সকলকে আশ্বস্ত করেছেন তিনি। 

জুম কলে ৯০০ কর্মীর চাকরি খেয়েছিলেন, এখন নিজেই খুঁজছেন ভারতীয় বংশোদ্ভূত সিইও

ফের পেনাল্টি মিস মেসির, হেরে গেল ইন্টার মায়ামি

পানমশলার বিজ্ঞাপনের জেরে আইনি বিপাকে শাহরুখ, অজয় ও টাইগার শ্রফ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

টুলু মণ্ডল কাণ্ডে গ্রেফতার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল, ফ্ল্যাট থেকে উদ্ধার নগদ টাকা-সোনা

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন নদিয়ায়, গুলিতে ক্ষত বিক্ষত কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস