এই মুহূর্তে

শুভমন গিলের নাম ব্যবহার করে খ্যাতি চাইছেন? কী উত্তর দিলেন ঋদ্ধিমা পণ্ডিত?

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেট আর বলিউডের মধ্যে গভীর সম্পর্ক বর্তমান। বলিউডের বহু অভিনেত্রী ক্রিকেটারকে জীবনসঙ্গী করেছেন। এছাড়া মাঝে মধ্যেই কোনও না কোনও অভিনেত্রীর নাম ক্রিকেটারদের সঙ্গে জড়িয়ে পড়ে। কখনও কখনও কোনও অভিনেত্রীর সঙ্গে ক্রিকেটারের সম্পর্কের গুজব সত্যি হয়ে যায়, আবার কখনও গুজবই রয়ে যায়। তেমনই মাস কয়েক আগে ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছিল যে, বলিউড অভিনেত্রী ঋদ্ধিমা পণ্ডিত এবং ক্রিকেটার শুভমান গিল প্রেম করছেন। শীঘ্রই তাঁরা বিয়ে করছেন। তাঁদের সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। যদিও শুভমান গিলের সঙ্গে এর আগে অভিনেত্রী সারা আলি খান এবং সচিনের মেয়ে সারা তেন্ডুলকরের সম্পর্কের গুঞ্জন ছিল। কোনটাই সত্যি প্রমাণিত হয়নি। এরপর থেকেই শুভমান গিলের সঙ্গে ঋদ্ধিমা পণ্ডিতের সম্পর্কের গুঞ্জন ভাইরাল হচ্ছে।

এই খবর ভাইরাল হওয়ার পরেই অভিনেত্রীর বিরুদ্ধে শুভমন গিলের নাম ব্যবহার করে লাইমলাইটে থাকার অভিযোগ উঠেছিল। এবার এই গুজব নিয়ে নীরবতা ভাঙলেন অভিনেত্রী যদিও এই নিয়ে শুভমন মুখ না খুললেও অবশেষে ঋদ্ধিমা পণ্ডিত। সম্প্রতি তিনি ‘দ্য ৫০’ রিয়েলিটি শোতে উপস্থিত হয়েছিলেন। সেখানেই শুভমান গিলের সঙ্গে তাঁর সম্পর্কের গুজব সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। আরও জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি কি খ্যাতি এবং অর্থের জন্য এই ক্রিকেটারের নাম ব্যবহার করছেন? জবাবে নায়িকা জানান, ‘আমার নাম ঋদ্ধিমা পণ্ডিত। আমি আজ যেখানে আছি সেখানে পৌঁছনোর জন্য খুব কঠোর পরিশ্রম করেছি। আমার কারও প্রয়োজন নেই। আমি এটা জোরে বলতে পারি। কারণ এটা বলার জন্য সাহস লাগে। যখনই একজন অভিনেত্রী এবং একজন ক্রিকেটারের সম্পর্কের গুজব ওঠে তখন ভারতীয় জনতা উত্তেজিত হয়ে যায়। কিছু লোক আছে যারা মনে করে যে আমি এই ধরণের জিনিস পছন্দ করি। এমনকি অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিল, ‘তুমি এই ধরণের গুজব কেন উপভোগ করো না?’ আমি তাদের বলেছিলাম, আমি এই ধরণের মনোযোগ চাই না।’

যদিও এর আগেও ঋদ্ধিমা শুভমান গিলের সঙ্গে সম্পর্কের গুজব উড়িয়ে দিয়েছিলেন, বলেছিলেন তাঁদের কোনও সম্পর্কে নেই। ডেটিংয়ের গুজব মিথ্যা। অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে, ঋদ্ধিমা পণ্ডিত একসময় হৃতিক রোশনের তুতো ভাই ঈশানের সঙ্গে সম্পর্কে ছিলেন। তারা ১০ বছর ডেট করেছেষ। কিন্তু, ১০ বছর পর তাঁদের সম্পর্কের অবনতি হয় এবং তারা আলাদা হয়ে যান।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আচমকাই অভিনয় ছাড়ার সিদ্ধান্ত বরুণ ধাওয়ানের, কিন্তু কেন?

বাবা হলেন অভিনেতা রণদীপ হুডা, লিনের কোলে পুত্র এল না কন্যা?

দিল্লির ব্যস্ত রাস্তায় হেলমেট ছাড়া বাইক স্টান্ট, ফের আইনি বিপাকে ‘বিগবস’-খ্যাত আজাজ খান

চেলসির বিরুদ্ধে বদলা নিতে উয়েফা লিগে নামছে পিএসজি

কিয়ারা বাদ, পর্দায় ‘মধুবালা’ হচ্ছেন অনিত পড্ডা, কিংবদন্তির বায়োপিকে নয়া চমক

অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না শিল্পার ছবি-কন্ঠস্বর, অভিনেত্রীকে রক্ষা কবচ দিল হাইকোর্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ