ঋষি কাপুরের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট নীতু-ঋদ্ধিমার

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন স্ত্রী নীতু কাপুর ও মেয়ে ঋদ্ধিমা কাপুর সাহনি। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করে প্রিয়জনকে শ্রদ্ধা জানান তাঁরা। 

নীতু কপূর ইনস্টাগ্রাম স্টোরিতে ঋষি কাপুরের সঙ্গে একটি হাসিখুশি পুরনো ছবি শেয়ার করেন। ছবির সঙ্গে তিনি লেখেন, “Always in our hearts” অর্থাৎ, “তুমি সবসময় আমাদের হৃদয়ে আছ।” অন্যদিকে মেয়ে ঋদ্ধিমা কাপুর সাহনি বাবার একটি ছবি পোস্ট করে লেখেন, “Until we meet again. I’ll keep celebrating you, loving you and missing you, always.” অর্থাৎ, “আবার দেখা হওয়া পর্যন্ত তোমাকেই উদযাপন করব, ভালবাসব এবং মিস করব।” ঋষি কাপুর ২০২০ সালের ৩০ এপ্রিল ৬৭ বছর বয়সে প্রয়াত হন। দীর্ঘদিন তিনি লিউকেমিয়ায় ভুগছিলেন। হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা হিসেবে তিনি বহু স্মরণীয় ছবিতে অভিনয় করেছেন।

আরও পড়ুন:ইপিএলের মাঝখানে ৪ জন অধিনায়কের চাকরি যেতে পারে

তাঁর জনপ্রিয় ছবির তালিকায় রয়েছে ববি, কর্জ, চাঁদনি, কাপুর অ্যান্ড সন্স সহ আরও বহু সিনেমা। পরিবারের বাইরে বলিউডের বহু তারকা ও অনুরাগীরাও এদিন সোশ্যাল মিডিয়ায় তাঁকে স্মরণ করেন। চলচ্চিত্র পরিবেশক রাজ বনশালও ঋষি কাপুরের স্মৃতিতে পোস্ট করেন। ঋষি কাপুর ও নীতু কাপুর ১৯৮০ সালের ২২ জানুয়ারি বিয়ে করেন। বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি হিসেবে তাঁরা পরিচিত ছিলেন। একসঙ্গে অমর আকবর অ্যান্টনি, খেল খেল মে, রফু চক্কর, কভি কভি, বেশরম-এর মতো ছবিতে অভিনয় করেছেন।ঋষি কাপুরের শেষ ছবি ছিল শর্মাজি নমকিন। তাঁর অসমাপ্ত অংশ পরে অভিনেতা পরেশ রাওয়াল সম্পূর্ণ করেন।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম