আসমানী বিকিনিতে মৎস্যকন্যা ঋতাভরী, সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়ালেন বাঙালির প্রাণের ললিতা

Share:

নিজস্ব প্রতিনিধি: ঋতাভরী চক্রবর্তীর সৌন্দর্য নিয়ে নতুন করে বলার কিছু থাকে না। সোশ্যাল মিডিয়াতে তিনি যথেষ্ট সক্রিয়। প্রতিদিনের জীবনের খুঁটিনাটি অনেক কিছুই ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে। ওগো বধূ সুন্দরীর ললিতা চরিত্র দিয়ে বিনোদন জগতে কেরিয়ারের সূচনা হয়েছিল। বলা যায়, ঋতাভরী আজও বাঙালি ঘরের বৈঠকখানার প্রিয় ললিতা হিসেবেই জনমানসে রয়ে গিয়েছেন। ওগো বধূ সুন্দরীর পর তিনি বেশ কিছু সিনেমায় কাজ করেছেন,  কিন্তু ললিতাকে যেন মানুষ ভুলতে পারেননি।

সম্প্রতি ঋতাভরী সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করেছেন কিছু ঝলক। তা দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। জাঁকিয়ে না পড়লেও শীত পড়েছে বেশ, তার মধ্যেই উষ্ণতা ছড়াচ্ছেন ঋতাভরী। সুইমিংপুলে আসমানী রঙা বিকিনিতে নজর কেড়েছেন অভিনেত্রী। পুলের ধার দিয়ে দাঁড়িয়ে দিয়েছেন সেনসেশনাল পোজ।

পোস্টের ক্যাপশনে ঋতাভরী লিখেছেন, ‘তোমাদের জলপরী। তা তিনি তো সত্যিই জলপরী। সমুদ্র বা জলের প্রতি ঋতাভরীর যে এক অদ্ভুত রকমের ভালবাসা রয়েছে তা একাধিকবার ঋতাভরী জানিয়েছেন আগেই। তাই তিনি জলপরী হবেন না তো কে হবেন! নায়িকার এই বোল্ড লুক সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। কেউ তাঁকে সম্বোধন করেছেন অ্যাকোয়া প্রিন্সেস নামে, কেউ আবার লিখেছেন জলপরী।

 

তবে সোশ্যাল মিডিয়ায় সকলেই যে ইতিবাচক মনোভাব নিয়ে চলাফেরা করেন তা তো নয়। কেউ কেউ আবার বিদ্রুপও করেছেন। একজন তো তাঁকে কটাক্ষ করেছেন সানি লিওনের সঙ্গে তুলনা টেনে। কিন্তু ট্রোল্ড হয়েও নিজের শর্তে বাঁচতে চান বাঙালির প্রাণের ললিতা।

ইন্ডিয়ান হোক বা ওয়েস্টার্ন, সব ধরনের পোশাকেই যে তিনি নিজেকে সুন্দর ও সাবলীল মনে করেন তা বারবার স্পষ্ট হয়ে গিয়েছে। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ব্রহ্মা জানেন গোপন কম্মটিছবিতে শবরী চরিত্রে অভিনয় করে তিনি সিনেপ্রেমীদের মন জয় করেছিলেন। এই ছবি সমাজের তথাকথিত সংস্কারকে ভেঙেচুরে এক মহিলা পুরোহিতের লড়াইকে কুর্নিশ জানিয়েছিল। 

শোনা যাচ্ছে,  খুব তাড়াতাড়ি ঋতাভরী এবং তাঁর প্রেমিক সুমিত আরোরা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। বাংলা নববর্ষের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখ বাগদান সেরেছেন এই জুটি।

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মালদা সীমান্তে অনুপ্রবেশ নিয়ে জিরো টলারেন্সের বার্তা দিলেন বিধানসভার অধ্যক্ষ

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম সফরে দিল্লিতে গিয়ে মোদির সঙ্গে বৈঠকে শুভেন্দু

কাবুলিওয়ালার দেশে মধ্যযুগীয় প্রথা বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিল তালিবান সরকার

দ্বিতীয়বার মা হতে চলেছেন পূজা, নিয়ম করে মায়ের কাছে সাধ খেলেন অভিনেত্রী

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হতেই বিজয়কে ব্যাট উপহার, বিরাট কোহলি পাঠালেন নাকি?

জমি নিয়ে বিবাদের জের! হাতাহাতিতে জখম ৩ জন, রক্তারক্তি কাণ্ড হাবড়ায়

লক্ষ্য পশ্চিমবঙ্গ! বাংলাদেশ বিমানবাহিনীতে TTP জঙ্গিরা, বিশেষ অভিযানে আটক ১০

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

মালদহতে ফাঁকা মাঠে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার যুবক

ফুলিয়ায় তৃণমূল সদস্যের বিরুদ্ধে শিক্ষিকাকে মারধরের অভিযোগ,তদন্ত শুরু

রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর