কোথায় হারিয়ে গিয়েছিলেন ভারতের প্রথম ভিডিও জকি রুবি ভাটিয়া? নিজেই জানালেন আসল সত্য

Share:

নিজস্ব প্রতিনিধি: একসময় ভারতীয় টেলিভিশনের অতি জনপ্রিয় মুখ ছিলেন রুবি ভাটিয়া। মিস ইন্ডিয়া কানাডা খেতাবজয়ী, ভারতের প্রথম ভিডিও জকি এবং জনপ্রিয় টিভি অ্যাঙ্কর হিসেবে তিনি সাক্ষাৎকার নিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে অমিতাভ বচ্চনের মতো তারকার। নব্বইয়ের দশকে যাঁকে প্রায় প্রতিদিনই দেখা যেত টিভির পর্দায়, সেই রুবি ভাটিয়া হঠাৎ করেই লাইমলাইট থেকে সরে যান। দীর্ঘদিন ধরে তাঁর অনুপস্থিতি ঘিরে নানা জল্পনা তৈরি হলেও, সম্প্রতি সেই নীরবতার কারণ নিজেই স্পষ্ট করেছেন তিনি।

সিদ্ধার্থ কান্নানের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে রুবি জানান, তিনি খ্যাতি ছেড়ে আধ্যাত্মিকতার পথ বেছে নিয়েছিলেন। মাত্র ৩০ বছর বয়সে গ্ল্যামারের দুনিয়া থেকে সরে এসে নতুনভাবে জীবন শুরু করেন। বর্তমানে তিনি একজন লাইফ কোচ হিসেবে কাজ করেছেন এবং মানুষের ওজন কমানো, ব্যক্তিত্ব উন্নয়ন, মানসিক শান্তি ও সুখ খুঁজে পেতে সহায়তা করছেন। কানাডায় জন্ম হলেও রুবির শৈশব সহজ ছিল না। স্কুলজীবনে বর্ণবিদ্বেষের শিকার হতে হয় তাঁকে। তবে সেই অভিজ্ঞতাই তাঁকে আরও দৃঢ় করেছে বলে জানান তিনি। প্রায় কাকতালীয়ভাবেই মিস ইন্ডিয়া কানাডা প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হন রুবি, যা তাঁকে মুম্বইয়ে নিয়ে আসে। দর্শনের ছাত্রী রুবির বিনোদন জগতে আসার কোনও পরিকল্পনাই ছিল না। এমনকি ভিডিও জকি কী, তাও জানতেন না। তবুও MTV-র অডিশনে নির্বাচিত হয়ে চ্যানেল ভি-এর প্রথম VJ হিসেবে ইতিহাস গড়েন তিনি।চ্যানেল ভি-তে কাজ করার সময় গায়ক নিতিন বালির সঙ্গে তাঁর বিয়ে হয়, যা দু’বছরের মধ্যেই ভেঙে যায়। দীর্ঘ বিরতির পর আশ্রমে অজতের সঙ্গে আলাপ হয় তাঁর, যিনি বর্তমানে তাঁর স্বামী ও সন্তানের বাবা। খ্যাতির শীর্ষে পৌঁছে রুবি উপলব্ধি করেন, গ্ল্যামার ও আধ্যাত্মিকতার টানাপোড়েনে তিনি মানসিকভাবে ভেঙে পড়ছেন। সেই উপলব্ধিই তাঁকে এই দুনিয়া ছাড়ার সিদ্ধান্ত নিতে বাধ্য করে।

আজ মুম্বইয়ে দুই সন্তানকে নিয়ে সাধারণ জীবন কাটান রুবি ভাটিয়া। লাইমলাইট থেকে দূরে থেকেও তিনি যে সম্পূর্ণ সন্তুষ্ট, তা স্পষ্ট তাঁর কথাতেই-মানুষকে সাহায্য করাতেই তিনি খুঁজে পেয়েছেন জীবনের প্রকৃত অর্থ।

মাত্র ১১ হাজারে বুকিংয়ের সুযোগ, গাড়ির বাজার কাঁপাতে আসছে Hyundai Bayon

এক রিচার্জে চলবে দুজনের ফোন, Airtel-এর বিশেষ প্ল্যান সম্পর্কে জানেন?

শনির দৃষ্টি, তিন রাশির জাতকদের ২৪২ দিন কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে

সন্ধ্যায় ঝাড়ু দেবেন না, পিতৃপক্ষে মহিলারা ছয়টি ভুল করলেই চরম বিপদ

সূর্য-শনি প্রতিয়ুতি যোগ, ‘আচ্ছে দিন’ শুরু হচ্ছে ৪ রাশির জাতকদের

কর্মক্ষেত্রে কাউকে অন্ধের মতো বিশ্বাস করবেন না, পরিবারে অযথা ঝামেলার সৃষ্টি হতে পারে…

‘সংবিধানের মূলে আঘাত’, গণহারে ভোটারদের নাম বাদ নিয়ে গর্জে উঠলেন সুপ্রিম কোর্টের বিচারপতি

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী