মদ্যপানে ‘উস্কানি’? হরিদ্বারে ইমরান হাশমির শুটিং সেটে চরম হট্টগোল, কী হয়েছে?

হরিদ্বারে অভিনেতা ইমরান হাশমিরের শুটিং সেটে তুমুল অশান্তি। স্থানীয়দের সঙ্গে বচসা নির্মাতাদের। ঝড়ের বেগে ভাইরাল ভিডিও। কী নিয়ে ঝামেলা?

Share:

নিজস্ব প্রতিনিধি: হরিদ্বারে অভিনেতা ইমরান হাশমির শুটিং সেটে তুমুল অশান্তি। স্থানীয়দের সঙ্গে বচসা নির্মাতাদের। ঝড়ের বেগে ভাইরাল ভিডিও। কী নিয়ে ঝামেলা? প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে অভিনেতা তাঁর আসন্ন সিনেমার শুটিংয়ের জন্যে উত্তরাখণ্ডের হরিদ্বারে রয়েছেন। সেটের মধ্যে একটি নকল রেস্তোরাঁ তৈরি করা হয়েছিল। যার সাইনবোর্ডে ‘ক্যাফে অ্যান্ড বার’ লেখা ছিল। সেটি নিয়েই ঝামেলা। সাইনবোর্ডে লেখা ‘বার’ তথা পানশালা লেখাটি মোটেও ভাল লাগেনি স্থানীয়দের। তা নিয়েই স্থানীয়দের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন ইমরানের ছবির নির্মাতারা। স্থানীয়দের কথায়, হরিদ্বারের মতো পবিত্র স্থানে নকল পাণশালা বানিয়ে তাতে সিনেমার শুট করা, অবমাননার সমান।

যদিও ভাইরাল ভিডিওতে ইমরানকে দেখা যায়নি। কিন্তু সেখানে নিরাপত্তাকর্মীরা রয়েছেন। সিনেমার টিমের একজনকে বিক্ষুব্ধ স্থানীয়দের চুপ করাতে দেখা যায়। দিন কয়েক আগেই উত্তরাখণ্ডে ভক্তদের সঙ্গে ইমরানের সাক্ষাতের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তখনই বোঝা গিয়েছিল, অভিনেতা কোনও প্রজেক্টের শুটিংয়ের জন্য সেখানে রয়েছেন। তবে, প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি। আর সেটে হওয়া হট্টগোল নিয়েও ইমরান কোনও বিবৃতি দেননি।

 

আসলে উত্তরাখণ্ডকে দেবভূমি বলা হয়। সেখানে রয়েছে শিবের চারধাম। কেদারনাথ, বদ্রীনাথ উত্তরাখণ্ডেই অবস্থিত। তাই উত্তরাখণ্ড সরকার শহরে আমিষ খাবার, অ্যালকোহল পানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। সেই কারণেই ইমরানের সেটে নকল পানশালা বানানো নিয়ে স্থানীয়রা প্রতিবাদ জানিয়েছন। এদিকে ইমরানের হাতে বর্তমানে দুটি ছবি রয়েছে, আওয়ারাপান ২ এবং জি২ (তেলুগু ছবি)। কিছুদিন আগে আওয়ারাপন ২-এর নির্মাতারা ঘোষণা করেছেন যে, ছবিটির শুটিং শেষ হয়েছে। প্রেক্ষাগৃহে আসছে ১৪ অগস্ট।

ইংল্যান্ডের কাছেও টি টোয়েন্টি সিরিজে চুনকাম হল বিশ্বকাপজয়ী ভারত

বাটলার-ব্রুকের ঝোড়ো ইনিংস, চুনকামের লজ্জা এড়াতে শ্রেয়সদের চাই ২৫৮

স্বাস্থ্যবিমায় কারা পাবেন ৫ লক্ষ টাকা? জেনে নিন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, প্রয়োজনীয় নথির বিষয়ে

‘কর্মসংস্থানের ত্রিশক্তি বেকারত্ব দূর করবে,’ বললেন মুখ্যমন্ত্রী

৯০০ টাকা স্কলারশিপ পাওয়া ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭৬০ কোটির হদিশ!

মমতাকে ধাক্কা দিয়ে জেলা সভাপতিদের নাম ঘোষণা করল ঋত তৃণমূল, কে কোথায় দায়িত্ব পেলেন?

ভারতের পর বিদেশেও আর দেখা যাবে না দিলজিতের ‘সতলুজ’, সিদ্ধান্ত ZEE5-এর

নিয়োগের ৪৮ ঘন্টার মধ্যে সিঁথি থানার মহিলা ওসিকে অপসারণ, আচমকা কেন বদলির সিদ্ধান্ত?

ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

‘শ্রমিকদের স্বার্থও দেখতে হবে মালিকদের,’ ডানকুনি থেকে বার্তা শমীকের

নরওয়ের সেমিফাইনালে ওঠার পথে কাঁটা ইংল্যান্ড, হারাতে প্রস্তুত হালান্ডরা

বাবার মৃত্যুর বদলা নেওয়ার হুঁশিয়ারি খামেনি পুত্র মোজতবার