থাইল্যান্ডের নীল-সমুদ্রে রোমান্টিক মেজাজে রুদ্রজিৎ-প্রমিতা, বিদেশেই বিবাহবার্ষিকী উদযাপন

২০২৩-এর ১৪ ফেব্রুয়ারি তাঁদের দ্বিতীয় আইনী বিবাহবার্ষিকী। তাই সেলিব্রেশনের আগেই বিদেশে উড়ে গেলেন তারকা দম্পতি। সেখানেই একান্তে জমিয়ে করবেন প্রেমদিবস উদযাপন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েক ঘন্টা। রাত পোহালেই প্রেমের সপ্তাহের শেষদিন। যদিও প্রেমের কোনও নির্দিষ্ট সময়কাল নেই। কিন্তু ফেব্রুয়ারি যেন আলাদাই প্রেমের আমেজ বয়ে নিয়ে আসে। কেননা বসন্ত যেন ধরা দেয়, ফেব্রুয়ারির গোড়াতেই। আর বসন্ত, ভালোবাসার মরসুম। আগামিকাল ভালোবাসা দিবস, অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে। এদিন পার্ক থেকে সিনেমা হল, শপিং মল থেকে রেস্তরাঁ সর্বত্রই থাকবে কপলস গোলস। আমজনতার পাশাপাশি সেলিব্রিটিরাও মাতবেন ভ্যালেন্টাইনস উদযাপনে।

টলিউডের জনপ্রিয় টেলি তারকা জুটি, রুদ্রজিৎ-প্রমিতা। আইনিভাবে তাঁরা বিয়েটা সেরে ফেললেও এখনও বাকি তাঁদের সামাজিক বিয়েটা। কিন্তু তাতে কি, তারকা দম্পতি দুজনেই পরস্পর পরস্পরের সঙ্গে মিশে থাকেন সর্বদা। বছর দুয়েক আগে ১৪ ফেব্রুয়ারি প্রেমদিবসেই আইনত বিয়েটা সেরে ফেলেন তাঁরা। তাই প্রতিবারই ভ্যালেন্টাইনস ডে-টা একটু বেশিই স্পেশাল অভিনেতা রুদ্রজিৎ মুখোপাধ্যায় এবং প্রমিতা চক্রবর্তীর কাছে। এমনকী তাঁদের প্রেমটাও শুরু হয়, ১৪ ফেব্রুয়ারিতেই। ২০২৩-এর ১৪ ফেব্রুয়ারি তাঁদের দ্বিতীয় আইনী বিবাহবার্ষিকী। তাই সেলিব্রেশনের আগেই বিদেশে উড়ে গেলেন তারকা দম্পতি। সেখানেই একান্তে জমিয়ে করবেন প্রেমদিবস উদযাপন। অন্যান্য তারকাদের তুলনায় এটাই রুদ্রজিৎ-প্রমিতার প্রথম বিদেশ সফর। জানা গিয়েছে, রবিবারই থাইল্যান্ডে উড়ে গিয়েছেন তাঁরা। ইতিমধ্যে থাইল্যান্ডে পৌঁছেও গিয়েছেন তাঁরা। আর সেখানেই পৌঁছেই থাইল্যান্ড নীল সমুদ্রে ডুব দিয়ে বেশকিছু ছবি পোস্ট করেছেন তারকা দম্পতি। নীল জলের সঙ্গে মিলিয়ে প্রিন্টেড শার্ট ও শর্টসে দেখা গিয়েছে রুদ্রজিতকে, আর প্রমিতা পরেছেন নীল শর্ট স্কার্ট আর হলুদ হল্টারনেক টপ, একেবারে রংমিলান্তি।

বেশ রোম্যান্টিক মেজাজে দেখা গিয়েছে তাঁদের, যদিও সবসময়েই রসালো মেজাজে থাকেন তাঁরা, রিল ভিডিওগুলিতে প্রমাণ। এদিন কখনও জলে নেমে, কখনও সৈকতে কখনও আবার নৌকায় উঠে ফটোশ্যুট করেছেন তাঁরা। আর এই ভিডিওটির নিচেই রুদ্র-প্রমিতাকে বিবাহবার্ষিকীর আগাম শুভেচ্ছা জানালেন অনুরাগীরা। দু’বছর আগে পুরুলিয়ায় নিজের দেশের বাড়িতে প্রমিতা ও রুদ্রজিতের আইনি বিয়ে হয়। বাগদানের আগে প্রি-এনগেজমেন্ট ফটোশ্যুটও করেন তাঁরা। প্রমিতা বলেন, প্রত্যেক বছরই ১৪ ফেব্রুয়ারি রুদ্রজিৎ তাঁর জন্য কিছু না কিছু সারপ্রাইজ রাখেন, এবারও নিশ্চয় তাই হতে চলেছে।

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!