চুপিসারে বিয়ে সারলেন ‘সাথ নিভানা সাথিয়া’-র গোপী বহু

চুপি চুপি বিয়ে সারলেন জনপ্রিয় ধারাবাহিক 'সাথ নিভানা সাথিয়া'-তে গোপী বহুর চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত অভিনেত্রী জিয়া মানেক।

Share:

নিজস্ব প্রতিনিধি: চুপি চুপি বিয়ে সারলেন জনপ্রিয় ধারাবাহিক ‘সাথ নিভানা সাথিয়া’-তে গোপী বহুর চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত অভিনেত্রী জিয়া মানেক। ২১ অগস্ট বৃহস্পতিবার স্বামীর সঙ্গে কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সুখবরটি দিলেন জিয়া। আর অভিনেত্রীর বিয়ের কথা শুনে আনন্দে ভাসছেন দর্শকরা। তাদের কাছে এটা চমক ছাড়া আর কিছু নয়। অভিনেত্রী তাঁর সহকর্মী তথা বরণ জৈনকে বিবাহ করেছেন। ছবিতে জিয়া এবং বরুণকে সোনালী পোশাকে যুগলবন্দী হতে দেখা যাচ্ছে। জিয়া বিয়ের জন্যে বেছে নিয়েছিলেন ঐতিহ্যবাহী সোনালি শাড়ি এবং বরণের পরণে ছিল সোনালী বর্ণের শেরওয়ানি। অভিনেত্রীর চুলে ফুলের গাজরা ছিল। ছবি দুটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিনেত্রী জানান, ‘ঈশ্বর এবং প্রভুর কৃপায় এবং সমস্ত ভালোবাসার সঙ্গে জানাচ্ছি, আমরা এই চিরস্থায়ী মিলনে পা রেখেছি। হাতে হাত রেখে, হৃদয়ে হৃদয়ে। আমরা দুই বন্ধু ছিলাম, আজ আমরা স্বামী-স্ত্রী। আমাদের সকল প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা, আশীর্বাদ এবং শুভেচ্ছার জন্য আমরা কৃতজ্ঞ যারা এই দিনটিকে এত বিশেষ করে তুলেছেন।’

অভিনেত্রীর বিয়ের এই পোশাকটি ভক্তদের মনে ধরেছে। ছবিতে দুজনকেই রোমান্টিক পোজে দেখা গিয়েছে। বরুণ জিয়াকে জড়িয়ে ধরে রেখে ছিলেন। ভক্তরা অভিনেত্রীর এই ছবিতে শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন। কেউ কেউ বলেছেন, তারা দুজনেই একে অপরের জন্যে তৈরি। যাই হোক, জিয়া এবং বরুণ ভুতশুদ্ধি বিবাহ করেছেন। এটি একটি যৌগিক বিবাহ পদ্ধতি। এতে পৃথিবী, জল, অগ্নি, বায়ু এবং আকাশ- এই পাঁচটি উপাদানকে শুদ্ধ ও উন্নত করার উপর জোর দেওয়া হয়। এই দম্পতি বিয়ের পর দেবলিঙ্গ ভৈরবীর আশীর্বাদ নিয়েছেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Gia Manek (@gia_manek)

উল্লেখ্য, ‘সাথ নিভানা সাথিযা’ ধারাবাহিক দিয়ে অভিনয়ে পা রেখে ছিলেন জিয়া। আর এই ধারাবাহিকের মাধ্যমে রাতারাতি পরিচিত নাম হয়ে ওঠেন তিনি। তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। যদিও তিনি বেশিদিন এই ধারাবাহিকে অভিনয় করেননি। তাঁর জায়গা প্রতিস্থাপন করে দেবলীনা এসেছিলেন। অন্যদিকে, বরুণ, জামাই 2.0, দিয়া অর বাতি হাম, এবং মেরে আংনে মে-এর মতো বেশ কয়েকটি জনপ্রিয় শো-এর অংশ হয়েছেন। অতি সম্প্রতি, তিনি হিট নাটক ‘ঘাম হ্যায় কিসিকে পেয়ার মে’-এ আমান চরিত্রে অভিনয় করেছেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের