সচীন-সীমার প্রেম কাহিনী এবার রুপোলি পর্দায়, প্রকাশ্যে ছবির নাম

জানি ফায়ারফক্স প্রোডাকশন হাউসের ম্যানেজিং ডিরেক্টর অমিত জানি সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন। ছবিটির নাম হবে 'করাচি টু নয়ডা'।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে রিয়েল লাভস্টোরি নায়ক-নায়িকা সচীন-সীমাকে চেনেন না, এমন হয়তো কেউ নেই। ভালোবাসার সংজ্ঞা বারবার বদলাক এমনভাবেই। মোবাইলে PUBG খেলতে গিয়ে ভারতীয় নাগরিক সচীন মীনার প্রেমে পড়েন পাকিস্তানের করাচির বাসিন্দা সীমা হায়দার। যিনি তাঁর প্রেমিকের সঙ্গে দেখা করার জন্যে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে নেপাল হয়ে ভারতবর্ষে ঢোকেন। কিন্তু পুলিশ জানা মাত্রই তাঁকে গ্রেফতার করে নয়ডা পুলিশ। এমনকী আদালতেও পেশ করা হয় তাঁকে, বর্তমানে তাঁরা দুজনেই জামিনে রয়েছেন। এখন ইউপি ATS সীমা হায়দারের মামলার তদন্ত করছে। তবে এই ঘটনা এখন শুধু বাস্তবের মাটিতেই আটকে নেই, কিছুদিন আগেই জানা গিয়েছিল সচীন-সীমার কাহিনী এবার ফুটে উঠবে পর্দায়। হ্যাঁ, এক্ষেত্রে বলিউডের জুড়ি মেলা ভার। বর্তমানে সচীন-সীমার কাহিনী দেশের প্রতিটি কোণের মানুষের কাছে অবগত।

সবাই এই রিয়েল লাইফ জুটিকে অভিনন্দন জানাতেও শুরু করেছেন। এবার এই ধারাবাহিকতাকে বজায় রেখেই তৈরি হতে চলেছে গোটা একটি বলিউড চলচ্চিত্র। জানি ফায়ারফক্স প্রোডাকশন হাউসের ম্যানেজিং ডিরেক্টর অমিত জানি সম্প্রতি বিষয়টি নিশ্চিত করেছেন। ছবিটির নাম হবে ‘করাচি টু নয়ডা’। তথ্য অনুযায়ী, আগামী সপ্তাহেই ‘করাচি টু নয়ডা’র থিম সং লঞ্চ করবেন অমিত জানি। এর আগেও সীমাকে একটি চলচ্চিত্রের প্রস্তাব দেওয়া হয়েছে। জানা গিয়েছে, রাজস্থানের উদয়পুরে দর্জি কানহাইয়ালাল হত্যাকাণ্ডের ওপর নির্মিত সেই ছবির নাম হবে, ‘আ টেইলর মার্ডার স্টোরি’। এই ছবিতে একজন এজেন্টের ভূমিকায় অভিনয় করবেন সীমা হায়দার। গত সপ্তাহে, সীমার সঙ্গে দেখা করতে জানি ফায়ারফক্স প্রোডাকশন হাউসের দল পৌঁছেছিলেন। দলটি সীমার অডিশনও নিয়েছেন। দলের সদস্যদের পা ছুঁয়ে আশীর্বাদ নেন সীমা। অভিনয়ের সুযোগ পেয়ে সীমা খুব খুশি। শুধু, তিনি ইউপি ATS থেকে ক্লিন চিটের অপেক্ষায় রয়েছেন, সেটি পেয়ে গেলেই ছবির কাজ শুরু করবেন। তবে সীমাকে অভিনয়ের সুযোগ দেওয়ার জন্যে অমিত জানিকে হুমকিও দেওয়া শুরু হয়েছে। অমিত জনির অভিযোগ, সমাজবাদী পার্টির প্রাক্তন মুখপাত্র অভিষেক সোম এবং মনু মানেসার তাঁকে ভিডিওর মাধ্যমে হুমকি দিয়েছেন।

তাঁকে এও বলা হয়েছে যে, ছবির কাজ শুরু করলে তিনি গুন্ডাদের সঙ্গে ফিল্মের সেটে হামলা চালাবেন। ইউপি পুলিশকেও ঘটনাটি জানিয়েছেন প্রযোজক। অমিত টুইট করে বলেছেন, “আমি জনি ফায়ারফক্স মিডিয়া প্রাইভেট হাউস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। আমার প্রোডাকশন হাউস গত বছর উদয়পুরে ঘটে যাওয়া দর্জি কানহাইয়া লাল সাহু হত্যা মামলার উপর একটি ফিচার ফিল্ম তৈরি করতে চলেছে। আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরে শুটিং শুরু করার কথা। কিন্তু খবরটি প্রকাশ্যে আসা মাত্র মিরাটের বাসিন্দা অভিষেক সোম আমাকে ভিডিওর মাধ্যমে হুমকি দিয়েছেন। অভিষেক আমাকে হুমকি দিয়ে আরো বলেছেন যে, তিনি ছবির শুটিং শুরু করলে সেটে তোলপাড় ও নাশকতা ঘটাবেন, যেমনটি হয়েছিল পদ্মাবত ছবির শুটিংয়ের সময়।”

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে