‘২২ ইঞ্চি’ কোমর আর ফিরে পাব না’ ইনস্টাগ্রামে ডেবিউ করেই হতাশ সায়রা বানু, কেন?

২২ ইঞ্চি কোমরকে এখন মিস করছেন অভিনেত্রী। তাঁর সময়ের বলিউডের অন্যতম সুন্দরী নায়িকা ছিলেন সায়রা বানু।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রবীণ অভিনেত্রী জিনাত আমনের পদাঙ্ক অনুসরণ করে গত শুক্রবারই ইনস্টাগ্রামে প্রোফাইল খুলেছেন অভিনেত্রী সায়রা বানু। সেদিন অবশ্য কিংবদন্তি দিলীপ কুমারের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী ছিল। তবে সোশ্যাল মিডিয়ার লোভ কি সামলানো যায়? সোশ্যাল মিডিয়া যেন সবার কাছেই লোভনীয়, সাধারণ মানুষ বলুন বা সেলিব্রিটি! তাই ট্রেন্ডিংয়ে গা ভাসিয়েছেন প্রবীণ অভিনেত্রীও। আর সমাজ মাধ্যমে উদয় হয়েও অতীতের স্মৃতিতে ভাসলেন অভিনেত্রী। ২২ ইঞ্চি কোমরকে এখন মিস করছেন অভিনেত্রী। তাঁর সময়ের বলিউডের অন্যতম সুন্দরী নায়িকা ছিলেন সায়রা বানু। তাঁর সৌন্দর্যে ভিরমি খেতেন সকলে।

এখন নিজের সেই সৌন্দর্যকেই মিস করছেন, ৭৮ বছর বয়সী অভিনেত্রী। ১৯৬০ এর দশকের প্রথম দিকের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। এদিন নিজের ছেলেবেলার সৌন্দর্য হারানোর হতাশা প্রকাশ করে একটি পোস্ট ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। ছবিতে  সাদা এবং কালো সায়রা বানু ধরা দিয়েছেন।ছবিটি শেয়ার করেই ক্যাপশন অভিনেত্রী লিখেছেন, “২২ ইঞ্চি কোমরবন্ধে দিনগুলো চলে গেছে … ওহ! সময় যদি এখনও দাঁড়িয়ে থাকেত!” ভক্তরা অভিনেত্রীর ছবিতে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, “ম্যাম ঈশ্বর আপনাকে ভগবান অসামান্য উপায়ে তৈরি করেছেন। আমরা আপনাকে ভালোবাসি।”

আরেকজন মন্তব্য করেছে, “ম্যাম আপনি আজও চমত্কার।” ৭ জুলাই, সায়রা বানু তাঁর Instagram হ্যান্ডেলের স্বামী দিলীপ কুমারের সঙ্গে দুটি ছবি শেয়ার করে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ছিলেন। সায়রা বানু ১৯৬১ সালের চলচ্চিত্র ‘জঙ্গল’-এ শাম্মি কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন, যার জন্য তিনি সেরা অভিনেত্রীর জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। তিনি আজও তাঁর চলচ্চিত্রের জন্য ভক্তদের হৃদয়ে বসবাস করেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের