এই মুহূর্তে




মানসিকভাবে বিপর্যস্ত, সোশ্যাল মিডিয়া ত্যাগ করলেন ‘সাইয়ারা’ সুরকার তানিষ্ক বাগচি

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারকাদের সমস্ত খবরাখবর পাওয়া যায়। কিন্তু সোশ্যাল মিডিয়া থেকেই যখন দূরত্ব স্থাপন করেন তারকারা, তখন আর কিছু করার থাকে না। অনেক সময় নিজেকে নিয়ে ভুলভাল তথ্যে বিরক্ত হয়ে সোশ্যাল মিডিয়া ত্যাগ করার সিদ্ধান্ত নেন তারকারা। এবার সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরে যাওয়ার ঘোষণা দিলেন ‘সাইয়ারা’ সুরকার তানিষ্ক বাগচি। কিন্তু কেন? এখনও পর্যন্ত তিনি ভক্তদের একাধিক সুপারহিট হিন্দি গান উপহার দিয়েছেন। ‘সাইয়ারা’-র সবকটি গানে তিনি সুর দিয়েছেন। শুধু তাই নয়, শেরশাহ-র ‘রাতা লাম্বিয়ান’-র সুরকারও তিনি। সোশ্যাল মিডিয়াতেও তাঁর অনেক ফ্যান ফলোয়ার। কিন্তু আর তাঁকে সোশ্যাল মিডিয়ায় দেখা যাবে না। রবিবার (১৬ নভেম্বর) তানিষ্ক ইনস্টাগ্রামে একটি অফিসিয়াল বিবৃতি জারি করে ভক্তদের জানিয়েছেন, তিনি আর ব্যক্তিগতভাবে অনলাইনে সক্রিয় থাকবেন না। নিজের উপর মনোযোগ দেওয়ার জন্য সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে বিরতি নিচ্ছেন তিনি।

সুরকারের কথায়, “আমার সমস্ত ভক্ত এবং অনুসারী, আমি আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু শেয়ার করতে চলেছি। আমি কিছু সময়ের জন্য সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণরূপে দূরে সরে যাচ্ছি। এখন থেকে, আমার অ্যাকাউন্টটি কেবল আমার সংস্থা দ্বারা পরিচালিত হবে। যে কোনও প্রশ্ন, সহযোগিতা, বুকিং বা কাজের সঙ্গে সম্পর্কিত তথ্যের জন্য, অনুগ্রহ করে ম্যাসেজের মাধ্যমে যোগাযোগ করবেন। সমস্ত অফিসিয়াল নম্বর এবং যোগাযোগের বিবরণ জীবনীতে দেওয়া আছে। আমার সঙ্গীতকে ভালোবাসার জন্য, আমার পাশে থাকার জন্য এবং প্রতিদিন আমাকে শক্তি দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের সমর্থন আমার কাছে সবকিছু।” অর্থাৎ মানসিক সুস্থতার জন্যে ডিজিটাল ডিটক্স থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন তানিষ্ক।

 

 

View this post on Instagram

 

A post shared by Tanishk (@tanishk_bagchi)

বাঙালি সুরকার বছরের পর বছর ধরে বলিউড চার্টবাস্টার গান পরিবেশন করেছেন। তেরি বাতোঁ মেঁ অ্যাইসা উলঝা জিয়া, সাকি সাকি, আঁখ মারে, বদ্রি কি দুলহানিয়া, মোরনি বাঁকে, ভুল ভুলাইয়া ৩-সহ একাধিক হিট গান তিনি রচনা করেছেন। বেশ কিছু মাস আগে রিলিজ করেছিল আহান পান্ডে এবং অনিত পড্ডার ‘সাইয়ারা’, যা তরুণ সমাজের মধ্যে রীতিমতো হুল্লোড় তুলেছিল। বিশেষ করে ছবির গানগুলি ভক্তদের মনে দাগ কেটেছিল। আর তার সুর করেছিলেন তানিষ্ক। তবে সাইয়ারার গানগুলি তৈরি করার সময়ে জীবনের একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন বাগচী। তখন তাঁর প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছিল। সেই দুঃখে তিনি এই গান গুলি রচনা করতে পেরেছিলেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অসম্পূর্ণ রেখেই শেষ হয়েছে শ্রীকান্তের কাহিনী, কবে আসছে ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন 4?

‘মিকা আগে ভাল গাইত না, আমার এক চুমুতেই তাঁর কন্ঠ সুরেলা হয়েছে’, বিস্ফোরক রাখি সাওয়ান্ত

কাজের খাতিরে পাকিস্তান যাবেন? আলিয়ার জবাবে তোলপাড় নেটপাড়া

শনিতে যুবভারতীতে মেসির সঙ্গে থাকবেন সৌরভ, থাকছেন আরও ১ তারকা

সমাজমাধ্যমে গা গরম করা ছবি জয়ার, দেখলে চোখ আটকে যাবে

অনুমতি ছাড়া সলমান খানের নাম-ছবি ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা জারি করল দিল্লি হাইকোর্ট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ