দেশের সঙ্গে বেইমানি, এখন সবার শত্রু সলমান! প্রকাশ্যে ‘টাইগার ৩’-এর টিজার

শেষের দিকে, 'যব টাইগার মরা নেহি, তব তক টাইগার হারা নেহি' সংলাপটি নিশ্চিতভাবে অভিনেতা আওরেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশে শাহরুখের ‘জওয়ান’-এর রেশ কাটতে না কাটতেই প্রকাশিত হল ‘টাইগার ৩’-এর টিজার।বহু প্রতীক্ষিত এই ছবির জন্যে দীর্ঘ অপেক্ষায় ছিলেন সলমনের অপেক্ষা। পরিশেষে অবিনাশ রাঠোর হয়ে ধরা দিলেন সুপারস্টার সলমন খান। সলমনের অবতার দেখে রীতিমতো ঘুম ছুটল ভক্তদের। মণীশ শর্মা পরিচালিত ‘টাইগার 3’ আসন্ন দীপাবলীতে মুক্তি পাচ্ছে। আজ আইকনিক পরিচালক যশ চোপড়ার জন্মদিন উপলক্ষে ভক্তদের জন্য বিশেষ উপহার পাঠালেন ছবির নির্মাতারা। টিজারেই একেবারে ঝড় তুলেছে টাইগার 3। সুতরাং মুক্তির পর কি হবে তা বুঝতেই পারছেন! এক্কেবারে হাই ভোল্টেজ অ্যাকশন মোডে ফিরে এলেন ভাইজান। চলতি বছরেই মুক্তি পেয়েছে সলমনের ‘কিসি কা ভাই কিসি কি জান’, ছবিটি দীর্ঘদিন পর সলমনের অভিনয়ে প্রত্যাবর্তনকে নিশ্চিত করলেও বক্সঅফিসে তেমন সফলতা অর্জন করতে পারেনি।

তবে এবার সবার নজর সলমনের দীপাবলী রিলিজ ‘টাইগার ৩’-এর দিকে। ট্রেলার রিলিজের সঙ্গে সঙ্গে ভক্তদের জন্য বিশেষ বার্তা দিলেন যশ রাজ ফিল্মস। ছবিতে অবিনাশ রাঠোর, র এজেন্টের ভূমিকায় অভিনয় করছেন সলমন খান। তাঁর সংলাপ টি একেবারে মন ছুঁয়ে গেল দর্শকদের, যেখানে তিনি বলছেন, ‘যব তক টাইগার মারা নেহি, তব তক হারা নেহি।’ হিন্দির পাশাপাশি তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে ‘টাইগার 3’, সবকটি টিজার নিজের X-একাউন্টে পোস্ট করেছেন সলমন। টিজারে দেখা যাচ্ছে, রহস্যময় এজেন্ট, টাইগার হিসাবে তাঁর ভূমিকার পুনরাবৃত্তি করেছেন সলমন। এক মিনিট 46-সেকেন্ডের ক্লিপটিতে তৃতীয়বারের মতো টাইগার হিসাবে সালমান খানের প্রত্যাবর্তনকে চিহ্নিত করেছে৷ ক্লিপটিতে সলমানকে RAW এজেন্ট অবিনাশ সিং রাঠোডের চরিত্রে দেখানো হয়েছে। কীভাবে তাঁর ভাবমূর্তি মিডিয়াতে কলঙ্কিত হয়েছে, তাঁকে বিশ্বাসঘাতক হিসাবে চিহ্নিত করা হয়েছে সে সম্পর্কে কথা বলা হয়েছে। শেষের দিকে, ‘যব টাইগার মরা নেহি, তব তক টাইগার হারা নেহি’ সংলাপটি নিশ্চিতভাবে অভিনেতা আওরেছেন।

যা রীতিমতো ধাক্কা দিয়েছে ভক্তদের। ছবিতে অ্যাকশন সিকোয়েন্সগুলি শীর্ষস্থানীয় ছিল। শত্রুদের শিকার করার জন্য জীবন-হুমকিপূর্ণ মিশনে যায় টাইগার। টাইগারের নায়িকা হয়েছেন ক্যাটরিনা কাইফ। তাঁরা যথাক্রমে টাইগার এবং জোয়ার ভূমিকায় অভিনয় করছেন, তারা এখনও তাদের সবচেয়ে মারাত্মক মিশন নিতে প্রস্তুত! ছবির মোশন পোস্টার অনেক আগেই প্রকাশিত হয়েছিল। আজ মুক্তি পেল টিজার। আগামী ১০ নভেম্বর মুক্তি পাচ্ছে টাইগার 3। যেখানে বেশি আকর্ষনে থাকবেন পাঠানের অবতারে শাহরুখের ক্যামিও। যশরাজের স্পাই ইউনিভার্সের ব্যানারে তৈরি টাইগার মুক্তি পেয়েছিল ২০১২ তে, এরপর ২০১৭ তে মুক্তি পায় এক থা টাইগার, এর ৬ বছরের মাথায় মুক্ত পাচ্ছে টাইগার 3।

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল