তামাকজাত পান মশলার বিজ্ঞাপনের প্রচার করে আবারও আইনি ঝামেলায় সলমান খান

ভোক্তার অভিযোগের ভিত্তিতে ভারতীয় জনতা পার্টির (BJP) সিনিয়র নেতা এবং রাজস্থান হাইকোর্টের আইনজীবী ইন্দর মোহন সিংহ হানি সলমানের অভিনীত বিজ্ঞাপনগুলি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: অক্ষয় কুমার, অজয় দেবগন, শাহরুখ খানের পর এবার পান মশলা বিজ্ঞাপনে মুখ দেখিয়ে আইনি বিপাকে পড়লেন সুপারস্টার সলমান খান। এর আগে তামকজাত পান মশলা ব্র্যান্ডে নাম লিখিয়ে আইনি বিপাকে পড়েছিলেন অজয় দেবগন, শাহরুখ খান, আমির খান-সহ বলিউডের একাধিক তারকারা। অভিযোগ উঠেছিল যে, তামকজাত পান মশলার বিজ্ঞাপনে মুখ দেখিয়ে তরুণদের উৎসাহিত করছেন বলিউড তারকারা। যেহেতু তারা বলিউডের জনপ্রিয় তারকারা, তাই গ্রাহকদের কাছে এই পদার্থগুলির গ্রহণযোগ্যতা অনেকটাই। আর বিজ্ঞাপণ সংস্থাগুলি ও ভেবেচিন্তেই এইসব বিজ্ঞাপনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর বানায়। এমন বিতর্ক ওঠাতে এর আগে অক্ষয় কুমার নিজে থেকেই পাণ মশলা বিজ্ঞাপন থেকে সরে দাঁড়িয়েছিলেন। এবার একটি বিভ্রান্তিকর পান মশলার বিজ্ঞাপনের মুখ হওয়ার জন্যে সলমান খানের বিরুদ্ধে আইনি নোটিশ জারি করলেন রাজস্থানের কোটার একজন ভোক্তা।

যার ফলে আইনি ঝামেলার সম্মুখীন হয়েছেন নায়ক। অভিনেতা এবং তাঁর অনুমোদিত পান মশলা ব্র্যান্ডের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ভোক্তার অভিযোগের ভিত্তিতে ভারতীয় জনতা পার্টির (BJP) সিনিয়র নেতা এবং রাজস্থান হাইকোর্টের আইনজীবী ইন্দর মোহন সিংহ হানি সলমানের অভিনীত বিজ্ঞাপনগুলি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। এবং বলেছেন, অভিনেতা এবং বিজ্ঞাপন সংস্থাগুলি এমন বিজ্ঞাপন নির্মাণ করে গ্রাহকদের বিভ্রান্ত করেছে। সলমান খান রাজশ্রী পান মশলা প্রস্তুতকারী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তাই অভিনেতা এবং এই বিজ্ঞাপন সংস্থা উভয়ের বিরুদ্ধেই অভাযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, অভিনেতা বিজ্ঞাপনের মাধ্যমে ‘গেরুয়া মিশ্রিত এলাচ’ এবং ‘গেরুয়া মিশ্রিত পান মশলা’ সমৃদ্ধ পণ্য প্রচার করেছেন। যেটা সত্য নয়, কারণ জাফরানের দাম প্রতি কেজি ৪ লক্ষ টাকা। আর সেই জাফরানের একটি টুকরো ৫ টাকা দামের পণ্যে কিছুতেই থাকতে পারে না। এই ধরণের দাবি তরুণদের পান মশলা খেতে উৎসাহিত করবে। যার ফলে তাদের মুখে ক্যান্সার হতে পারে। অভিযোগকারী আরও বলেছেন, ‘সলমান খান অনেক মানুষের আদর্শ।

তিনি এমন বিজ্ঞাপন করে তরুণদের উৎসাহিত করছেন। তাই তার বিরুদ্ধে কোটা কনজিউমার কোর্টে অভিযোগ দায়ের করা হয়েছে এবং শুনানির জন্য নোটিশ জারি করা হয়েছে। অন্যান্য দেশের সেলিব্রিটি বা চলচ্চিত্র তারকারা এমনকী ঠান্ডা পানীয়ের প্রচারও করেন না। আর আমাদের ভারতীয় তারকারা তামাক এবং পান মশলার প্রচার করছেন। আমাদের অনুরোধ করছি, দয়া করে আপনারা তরুণদের কাছে ভুল বার্তা ছড়ানো বন্ধ করুন, কারণ পান মশলা মুখের ক্যান্সারের অন্যতম প্রধান কারণ।’ অভিযোগের পর, কোটা কনজিউমার কোর্ট অভিনেতাকে আইনি নোটিশ পাঠিয়েছে এবং তাঁর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া চেয়েছে। তবে প্রস্তুতকারক সংস্থা এবং অভিনেতা কেউই এখনও প্রতিক্রিয়া জানায়নি। পরবর্তী শুনানি হবে ২৭ নভেম্বর।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের