চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কলকাতায় আসছেন সলমন খান, টিকিটের মূল্য হাজার থেকে লাখ

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র ২ দিন, আগামী ১৩ মে বাংলায় আসছেন সুপারস্টার সলমন খান। তাঁকে স্বাগত জানানোর লক্ষ্যে গোটা তিলোত্তমা প্রস্তুত। প্রায় ১৪ বছর পর কলকাতায় আসছেন অভিনেতা, সুতরাং ভাইজানের আগমনে গোটা কলকাতা হয়ে উঠবে আলোকিত। তাঁর সঙ্গে থাকবে কড়া নিরাপত্তাও। গত বছর থেকেই বারবার মৃত্যু হুমকি সলমনের গা ঘেঁষে বেরিয়ে যাচ্ছে। সেই নিয়ে কড়া সতর্কতা জারি রেখেছে মুম্বই পুলিশ। কলকাতাতেও কড়া পুলিশি নিরাপত্তার মধ্যেই থাকবেন সলমন। বহুদিন ধরেই সলমনের কলকাতায় আসার গুঞ্জন চলছে। সাম্প্রতিক সময়ে এতবার তিনি খুনের হুমকি পেয়েছেন যে, নানান কারণে সলমনের কলকাতায় আসা পিছিয়ে যাচ্ছিল। অবশেষে দীর্ঘ ১৩ বছর পর ‘ভাইজান’ কলকাতায় আসছেন, ইষ্টবেঙ্গল কর্তারা তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন। তাঁর সফর ঘিরে যে ভক্তদের মধ্যে আলাদা উত্তেজনা থাকবে সেটাই স্বাভাবিক। আগামী ১৩ মে অর্থাৎ শনিবার সলমন কলকাতায় পৌঁছবেন। কলকাতায় এসেই প্রথমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাবেন সলমন। রাতে সলমনের অনুষ্ঠানে যোগ দেবেন বহু বলিউড তারকা।

তার মধ্যে রয়েছেন, জ্যাকলিন ফার্নান্ডেজ, ক্যাটরিনা কাইফ, সোনাক্ষী সিনহা, পূজা হেগড়ে, প্রভুদেবা, গুরু রনধাওয়া-সহ আরও অনেক তাবড়রা। তবে এখন আলোচ্য বিষয়, ঠিক কখন কলকাতায় আসবেন সলমন, এবং কখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন সল্লু। সূত্রের খবর, আগামী ১৩ মে অর্থাৎ শনিবার সলমন কলকাতায় এসেই ভাইজান যাবেন মুখ্যমন্ত্রীর বাড়ি কালীঘাটে। ওইদিন রাতেই সলমনের অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসবেন বহু বলিউড তারকা। শনিবার সন্ধ্যা ৬টা থেকে ইস্ট বেঙ্গল মাঠে সলমনের ‘দা-বাং, দ্য ট্যুর রিলোডেড’ শো শুরু হবে। তবে সেই শোয়ে আর কী কী চমক থাকছে, তা জানতে অপেক্ষা করতেই হবে। এদিন কলকাতা ট্যুর নিয়ে নিজেই ভিডিও করে সলমন বলেছেন, ‘হাই কলকাতা, আমি ১৩ তারিখ কলকাতা আসছি, আশা করছি আপনাদের সঙ্গে ইস্টবেঙ্গল মাঠে আমার দেখা হবে। আশা রাখি, ওইদিন সকলেরই বেশ ভালো সময় কাটবে। দেখা হচ্ছে…’।

সূত্রের খবর, সলমনের এই শোয়ের উদ্যোক্তা সোহেল খান এন্টারটেইনমেন্ট। ‘দা-বাং, দ্য ট্যুর’-এর কিছু ঝলক ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছেন সোনাক্ষী সিনহা। তবে সলমনের কলকাতা শোয়ের পাশাপাশি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ-এ তাঁদের কী কথা হয় আপাতত সেই দিকেই তাকিয়ে রয়েছেন কলকাতা তথা রাজ্যবাসী। 

Published by:

Share Link:

More Releted News:

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

অক্ষয় তৃতীয়ায় জমজমাট প্রচারে মমতা-অভিষেক, জেলায় জেলায় সভা ও রোড শো নাড্ডা-রাজনাথের

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশের!

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ