গঙ্গা জলে গঙ্গাপুজো, লতার গানেই শ্রদ্ধা সলমনের

লতাজির গাওয়া 'লাগ যা গলে' গান গেয়ে তাঁর উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করলেন ভাইজান।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এ যেন গঙ্গা জলে গঙ্গাপুজো।  লতা মঙ্গেশকরকে তাঁরই গানে শ্রদ্ধা জানালেন সলমন খান। লতাজির গাওয়া ‘লাগ যা গলে’ গান গেয়ে তাঁর উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করলেন ভাইজান। লতা মঙ্গেশকরের সেই কালজয়ী গান গেয়ে ভারতের সরস্বতীর বন্দনা করলেন সলমন। সেই ভিডিও তিনি শেয়ার করেছেন তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে। ক্যাপশনে লিখেছেন ‘ আপনার মত দ্বিতীয় কেউ নেই। আর কেউ হবেও না। 

গত ৬ ফেব্রুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে প্রয়াত হন  লতা মঙ্গেশকর। তাঁর মৃত্যুতে শোকাহত গোটা দেশ।  সাত দশক ধরে নিজের সুর মূর্ছনায় ভাসিয়ে নিয়ে গিয়েছিলেন লতাজি। করোনা ও নিউমোনিয়া একসঙ্গে দুই জটিল সমস্যা নিয়ে হসপাতালে ভর্তি হন তিনি। ৬ ফেব্রুয়ারি তাঁর প্রয়াণের পর মুম্বইয়ের শিবাজি পার্কে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর শেষকৃত্যে উপস্থিত ছিলেন বলিউডের প্রথিতযশা শিল্পীরা। এসেছিলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, শ্রদ্ধা কাপূর। সঞ্জয় লীলা বনশালি প্রমুখ। 

১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর ইন্দোরে এক সঙ্গীত পরিবারে জন্ম লতা মঙ্গেশকরের। গানের হাতেখড়ি মারাঠি সঙ্গীত জগতের সুবিখ্যাত ধ্রুপদী গায়ক বাবা দীননাথ মঙ্গেশকরের কাছে। মাত্র ১৩ বছর বয়সেই মারাঠি ছবির জন্য গান রেকর্ড করেন লতা। ১৯৪৫ সালে মুম্বই পাড়ি দেন। ১৯৪৮ সালে মজবুর সিনেমায় প্রথম গান গেয়েছিলেন লতা মঙ্গেশকর। ভারতের ৩৬টি আঞ্চলিক ভাষাতে গান গাওয়ার রেকর্ড একমাত্র তাঁরই রয়েছে।এই দীর্ঘ সঙ্গীতময় জীবনে তিনি ভূষিত হয়েছেন নানা সম্মানে। পেয়েছেন ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দাদাসাহেব ফালকে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ নানা পুরস্কার।রবিবার তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গেই অবসান হলো ভারতীয় সঙ্গীতের একটি অধ্যায়ের। যা আজীবন অপূরণীয় থাকবে।

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে যুব নেতা কৈলাসকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের