অনির্দিষ্টকালের জন্যে পিছতে পারে সলমান খানের ‘Battle of Galwan’-এর মুক্তি, কেন?

পিছিয়ে যেতে পারে সলমান খানের বহু প্রতীক্ষিত চলচ্চিত্র 'ব্যাটল অফ গালওয়ান'-এর মুক্তি। যেটি আগামী ১৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: পিছিয়ে যেতে পারে সলমান খানের বহু প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ব্যাটল অফ গালওয়ান’-এর মুক্তি। যেটি আগামী ১৭ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল। সূত্র জানিয়েছে, এপ্রিলের মাঝামাঝি সময়ে ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও এখনও ছবির শুটিং শেষ হয়নি। সেই কারণে ছবির মুক্তি পিছিয়ে যেতে পারে। তবে কবে মুক্তি পাবে ছবিটি, তা জানা যায়নি। অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিতে কর্নেল বিক্কুমাল্লা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করছেন সলমান খান। ছবিটি ২০২০ সালের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সেনাদের মধ্যে যুদ্ধের প্রেক্ষাপটে নির্মান করা গিয়েছে। যা কোভিডের সময়ের সামরিক সংঘর্ষের ঘটনা।

সর্বশেষ তথ্য অনুসারে, আগামী ৯ ফেব্রুয়ারি মুম্বইয়ের গোল্ডেন টোব্যাকো ফ্যাক্টরিতে ছবিটির একটি গুরুত্বপূর্ণ অংশের পুনঃশুটিং হওয়ার কথা ছিল। শুটিং এক সপ্তাহ চলত। কিন্তু শুটিং বিলম্ব হয়ে গিয়েছে। আর এই শুটিং শেষ হয়ে গেলে, দলটি নতুন করে ছবির সম্পাদনা শুরু করবে বলে জানা গিয়েছে। এটাই ছবি মুক্তি বিলম্বের একটি সম্ভাব্য কারণ। তবে আরও একটি কারণ রয়েছে, তা হল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমতি। মুক্তির আগে ছবিটি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে দেখাতে হবে, তাঁরা কোনও কিছু বাদ দিলে তবেই চূড়ান্ত করা হবে। তবে তার জন্যে অতিরিক্ত সময় লাগবে, সেই কারণেও ছবি মুক্তি পিছিয়ে দেওয়া হতে পারে। তবে ১৭ এপ্রিল ছবি মুক্তি না পেলে কবে মুক্তি পাবে, তা এখনও আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়নি। এছাড়া সলমানের দিকে লরেন্স বিষ্ণোইয়ের কুনজর রয়েছে। কৃষ্ণসার হরিণ শিকারের জন্যে অভিনেতাকে একাধিকবার মৃত্যু হুমকি দেয় গ্যাংস্টারের গ্যাং-ব্যাং। সেই কারণে প্রাণ সংশয় নিয়ে ব্যাটেল অফ গালওয়ান শুটিং করেছিলেন তিনি। 

এখন শোনা যাচ্ছে, নির্মাতারা ছবিটি মুক্তির জন্যে কোনও তাড়াহুড়ো করবে না বলে ঘনিষ্ঠ সুত্রের খবর। এই ছবিতে সলমান খান সেনার চরিত্রে অভিনয় করছেন। যা তাঁর কেরিয়ারে প্রথম। ‘ব্যাটল অফ গালওয়ান’-এ সলমানের সহ-অভিনেতা হলেন চিত্রাঙ্গদা সিংহ। ছবিটি শিব অরুর এবং রাহুল সিংহ রচিত ২০২২ সালের বই ইন্ডিয়া’স মোস্ট ফিয়ারলেস ৩-এর একটি অধ্যায় থেকে গৃহীত হয়েছে। ভক্তরা এখন ছবির নতুন মুক্তির আনুষ্ঠানিক নিশ্চিতকরণের অপেক্ষা করছেন। তবে জল্পনা চলছে, ছবিটির পোস্ট-প্রোডাকশনের কাজের জন্য আরও সময় লাগলে ছবিটি এপ্রিলের শেষের বা জুনে মুক্তি পাবে।

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!