চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সলমানের ছবির শুটিং বন্ধ, ভেঙে ফেলা হচ্ছে মুম্বইয়ে ‘ব্যাটল অফ গালওয়ান’-এর সেট

নিজস্ব প্রতিনিধিঃ মুম্বইয়ে বন্ধ হয়ে গেল ‘ব্যাটল অফ গালওয়ান’-এর শুটিং। সেট ভাঙার কাজ চলছে। কিন্তু আচমকা মুম্বইয়ে শুটিং বন্ধ করে দিলেন কেন সুপারস্টার? আবারও কী লরেন্স বিষ্ণোইয়ের দেওয়া মৃত্যুহুমকি? সিকন্দার ছবির ব্যর্থতার পর সলমান খান সম্প্রতি তাঁর নতুন ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’ দিয়েছিলেন। ছবিটি ২০২০ সালে ভারত ও চিনের সশস্ত্র বাহিনীর মধ্যে গালওয়ান উপত্যকার সংঘর্ষের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে। যেখানে অভিনেতা একজন সেনার চরিত্রে অভিনয় করেছেন সলমান। সেই কারণে ব্যাপক শারীরিক পরিবর্তনও করেছেন তিনি। কিন্তু জানা গিয়েছে, এই মাসে মুম্বইয়ে শুটিং শুরু হওয়ার কথা ছিল অভিনেতার। কিন্তু এখন মুম্বইয়ে ছবিটির শিডিউল বাতিল করা হয়েছে। গত জুলাই মাসেই বান্দ্রার মেহবুব স্টুডিওতে ‘ব্যাটল অফ গালওয়ান’-এর সেটটি নির্মাণ করা হয়েছিল। এবার সেটটি ভেঙে ফেলা হচ্ছে। কিন্তু কেন?

একটি প্রতিবেদন অনুসারে, ছবির একজন ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন যে, একটি সৃজনশীল সিদ্ধান্তের কারণে শুটিং স্থগিত করা হয়েছে। প্রকল্পটি এখন ২২ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে লাদাখে শুটিং করার কথা রয়েছে। কিন্তু নির্মাতারা এখন সরাসরি অ্যাকশন দৃশ্য দিয়ে শুরু করতে চান। কেননা সলমানের চেহারা যেহেতু বদলেছে, তাই মুম্বই এবং লাদাখের শিডিউলের মধ্যে ৩০ দিনের ব্যবধান ধারাবাহিকতা ব্যাহত করবে। পরিচালক অপূর্ব (লাখিয়া) মনে করেছিলেন যে, ধারাবাহিকভাবে ছবির শুটিং করা দরকার। তাই, আপাতত, ছবিটির মুম্বই শিডিউল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। তারা শেষ পর্যায়ে সিদ্ধান্ত নেবে যে শহরে কোনও গানের সিকুয়েন্স বা প্যাচওয়ার্ক করার দরকার আছে কিনা!

ছবিতে কর্নেল বিক্কুমাল্লা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করতে চলেছেন সলমান খান। এদিকে ছবিটির সংবেদনশীল বিষয়বস্তুর কারণে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বাধার সম্মুখীন হতে হয়েছিল। তবে, একটি সূত্র এই দাবি অস্বীকার করে স্পষ্ট করে বলেছে যে, গালওয়ানের যুদ্ধ একজন সৈনিকের সাহসিকতা উদযাপন করে। তাতে কোনরকম বাধা না আসার কথা। নির্মাতারা অনুমতি ছাড়া ছবিটি ঘোষণা করতেন না। ছবিটিতে চিত্রাঙ্গদা সিংহ সলমানের সঙ্গে প্রথম বার জুটি বাঁধছেন। অভিনেতাদের মধ্যে রয়েছেন জেইন শ, অঙ্কুর ভাটিয়া, হর্ষিল শাহ, হীরা সোহল, অভিলাষ চৌধুরী এবং বিপিন ভরদ্বাজ।

Published by:

Share Link:

More Releted News:

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অকালেই চলে গেলেন জনপ্রিয় টেলি অভিনেতা

শুটিং সেট থেকে রাশি খান্নার ৫০ হাজার টাকা চুরি, পাকড়াও ভ্যানিটি ভ্যানের কর্মী

সকালে শুটিং, রাতে পড়াশোনা, মাধ্যমিকে কেমন ফল করল ‘কুসুম’ তনিষ্কা?

চহালের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শেফালি বাগ্গা

পাল্টে গেল সম্পর্কের সমীকরণ, আদালতে সুকেশের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি জ্যাকলিন

আচমকা দিল্লি হাইকোর্টে দ্বারস্থ ‘পুষ্পারাজ’ আল্লু অর্জুন, হঠাৎ কী হল সুপারস্টারের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ