মস্তিষ্কে রক্তক্ষরণের জন্যে হাসপাতালে ভর্তি, সেলিম খানকে দেখতে গেলেন সলমানের প্রাক্তন প্রেমিকা

বিকেলে হাসপাতালে সেলিম খানের সঙ্গে দেখা করতে যান সলমানের প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানিও।

Share:

নিজস্ব প্রতিনিধি: আপাতত বিপদ মুক্ত কিংবদন্তি লেখক-চিত্রনাট্যকার তথা সুপারস্টার সলমান খানের বাবা সেলিম খান। তবে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তড়িঘড়ি মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় সেলিম খানকে। কিছুক্ষন পরেই সলমান খানকে উদ্বিগ্ন হয়ে হাসপাতালে ছুটতে দেখা যায়। পাশাপাশি সেলিমের পরিবারও হাসপাতালে ছুটে যান। সেলিমের মস্তিষ্কে রক্তক্ষরণের জন্যে তাঁর অস্ত্রোপচারও করা হয়। তবে এখন তিনি স্থিতিশীল। তবে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। বুধবার, ১৮ ​​ফেব্রুয়ারি মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ডিজিটাল সাবট্রাকশন অ্যাঞ্জিওগ্রাফি (ডিএসএ) পদ্ধতি সম্পন্ন হওয়ার পর তাঁকে ICU-তে ভর্তি করা হয়।

ইতিমধ্যেই সেলাম খানকে দেখতে হাসপাতালে গিয়েছেন বলিউডের একাধিক তারকা রা। বিকেলে হাসপাতালে সেলিম খানের সঙ্গে দেখা করতে যান সলমানের প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানিও। তাঁকে একটি কালো গাড়িতে করে হাসপাতালে পৌঁছতে দেখা যায়। তাঁর পরনে ছিল সাদা শার্ট এবং নীল ডেনিম জিন্স, চোখে কালো সানগ্লাস, চুল খোলা। হাসপাতালের প্রবেশ পথ দিয়ে ঢুকতে দেখা যায়। বুধবার বিকেলে হাসপাতালের বাইরে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে, সেলিমের চিকিৎসক ডঃ জলিল পার্কার জানিয়েছেন যে, যখন প্রবীণ চিত্রনাট্যকারকে হাসপাতালে ভর্তি করা হয়ে ছিল তখন তাঁর রক্তচাপের মাত্রা ‘উচ্চ’ ছিল।

 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

তিনি কিছু ‘ঝাঁকুনি’ও অনুভব করছিলেন। তাই আজ আমরা তাঁর একটি ছোটখাটো অস্ত্রোপচার করেছি। একজন নিউরোসার্জন দ্বারা সম্পাদিত পদ্ধতিটি ছিল DCA। তা সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি ভাল আছেন। স্থিতিশীল আছেন। তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। আগামীকাল তাঁকে ভেন্টিলেটর থেকে সরিয়ে নেওয়া হবে। অন্যদিকে সঙ্গীতা বিজলানি ১৯৮০ সালের শেষ দিকে সলমানের সঙ্গে ডেটিং শুরু করেন। তাঁরা বিয়ের পরিকল্পনাও করেছিলেন কিন্তু পরে তা বাতিল হয়ে যায়। পরে সঙ্গীতা ১৯৯৬ সালে ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনকে বিয়ে করেন, ২০১৯ সালে তাঁকে ডিভোর্স দেন। এখনও সলমানের সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের