সান্তাক্রুজের বাণিজ্যিক সম্পত্তি কত টাকায় ভাড়া দিলেন সলমন

তবে এখন আবারও সলমান খান তাঁর পরিবারের একজন সহযোগী কে ভাড়া দিয়েছেন, মাসিক ১ কোটি টাকা ভাড়া বাবদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের তিন খান বিশ্ব বিখ্যাত। তাঁদের সম্পত্তির কোনও হিসেব নেই। প্রচুর সম্পত্তির মালিক আমির খান, শাহরুখ খান এবং সলমন খান। শাহরুখ খান তো সম্পত্তির হিসেবে হলিউড সুপারস্টার টম ক্রুজ কেও ছাড়িয়ে গিয়েছে। সলমন খান ও আমির খানও পিছিয়ে নেই। সম্পত্তির হিসেবে সলমন খানের একাধিক খামারবাড়ি বর্তমান। সম্প্রতি রিয়েল এস্টেট তথ্য প্রদানকারী প্রোপস্ট্যাকের নথি অনুসারে, অভিনেতা সলমান খান অগস্ট থেকে আগামী ৬০ মাসের জন্য তাঁর মুম্বইয়ের সান্তাক্রুজে অবস্থিত বাণিজ্যিক সম্পত্তিটি ভাড়া দিয়েছেন। 

ই টাইমসের প্রতিবেদন অনুসারে, অভিনেতা তাঁর বাংলো একটি Food Square-এর জন্য ভাড়া দিয়েছেন। মাসিক ভাড়ার পরিমাণ প্রায় ১ কোটি টাকা। জানা গিয়েছে, এই ফুড স্কোয়ার আরপি সঞ্জীব গোয়েঙ্কার নেচার বাস্কেট এবং রিলায়েন্স ফ্রেশপিকের প্রতিদ্বন্দ্বীতার ব্যবসা৷ এই ফুগকোর্টের বিশেষত্ব এন্টিসি চকলেট এবং ইতালীয় খাবার। অভিনেতা ২০১২ সালে প্রায় ১২০০ কোটি টাকার বিনিময়ে জায়গাটি কিনেছিলেন। তবে তিনি শুধুমাত্র বাণিজ্যিক উদ্দেশ্যেই এটি কিনেছিলেন। পরবর্তীকালে, জুলাই মাসে ২০১৭ সালে, তিনি এটি ফুড হলের কাছে লিজ দেন। সুপারস্টারের বাবা সেলিম খান এই চুক্তিটি করেন। প্রথমে তাঁরা এই সম্পত্তিটি ৮০ লক্ষ টাকায় মাসিক ভাড়ার দিতেন। তবে ৫ বছর পরে এই ভাড়া বেড়ে গিয়ে ৮৯.৬০ লক্ষ টাকা হয়৷ গ্রুপটি ২.৪০ কোটি টাকা জমাও দিয়েছিলেন। প্রথম পাঁচ বছর পর, চুক্তিটি আরও দুই বছরের জন্য নবায়ন করা হয়ে, দ্বিতীয় বছরে এর মাসিক ভাড়া হয় ৯৫ লাখ। তবে তখন রিপোর্ট করা হয়েছিল যে, সলমান খান বকেয়া পরিশোধ না করার জন্য চুক্তিটি শেষ করতে চেয়েছিলেন, এবং মামলাটি তাঁর পক্ষে রায় দিয়েছিল।

তবে এখন আবারও সলমান খান তাঁর পরিবারের একজন সহযোগী কে ভাড়া দিয়েছেন, মাসিক ১ কোটি টাকা ভাড়া বাবদ। তাঁর সম্পত্তিটি ২৭,৬৫০ বর্গফুট জুড়ে বিস্তৃত। কাজের ফ্রন্টে, সলমান খানকে পরবর্তীতে ক্যাটরিনা কাইফ এবং ইমরান হাশমির সঙ্গে টাইগার 3-তে দেখা যাবে।তা মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই বছরের দীপাবলিতে এটি সিনেমা হলে মুক্তি পাবে।ছবিটির টিজার যশ চোপড়ার ৯১ তম জন্মবার্ষিকী তে মুক্তি পেতে চলেছে।  

। 

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল