চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দাবাং স্টাইলে সলমনের এন্ট্রি, রঙ্গবতী গানে ঠুমকা প্রভুদেবার, জমে উঠল ইস্টবেঙ্গল ময়দান

নিজস্ব প্রতিনিধি: ১৩ বছরের প্রতীক্ষার অবসান। অবশেষে সলমন খানকে স্বচক্ষে দেখার সুযোগ পেল তিলোত্তমা। গতকাল মাঝরাতেই কলকাতায় পা পড়েছে নায়কের। সকাল সকাল মুখ্যমন্ত্রীর কালী ঘাটের বাড়িতে ৩০ মিনিট সাক্ষাৎ হয় ভাইজানের, ফুল, মিষ্টি, উত্তরীয় দিয়ে বরণ করে নেন মমতা বন্দ্যোপাধ্যায়। চারিদিকে ভক্তদের মেলা, সাংবাদিকদের ক্যামেরা। ভাইজান কে পেয়ে চরম খুশি কলকাতা বাসী। গতবছর থেকেই মৃত্যু হুমকির সম্মুখীন হচ্ছেন অভিনেতা। সেই কারণে কলকাতাতেও ভাইজানকে ঘিরে ছিল কড়া নিরাপত্তা। ২০০৯ সালে ‘ওয়ান্টেড’ ছবির প্রচারে শেষবার তিলোত্তমার বুকে পা রাখেন ভাইজান। এরপর কেটে গিয়েছে অনেকগুলি বছর, শাহরুখের দেখা পেলেও মেলেনি ভাইজানের দেখা। শেষমেশ শনিবার ‘দাবাং-দ্য ট্যুর রিলোডেড’-এ ইস্টবেঙ্গল ক্লাব প্রাঙ্গণ মাতালেন ভাইজান। ছিলেন জ্যাকলিন ফার্নান্দেজ-সহ বলিউডের তাবড়রা। এদিন মঞ্চে দাবাং স্টাইলে এন্ট্রি নিলেন সলমন খান (Salman Khan)। পরনে কালো ফুলস্লিভস টি-শার্ট আর বাদামি জ্যাকেট সঙ্গে জিনস।

একেবারে ঝুলন্ত দোলনায় চড়ে স্টেজে নামলেন সুপারস্টার। ততক্ষণে ইস্টবেঙ্গল ক্লাব চত্বরে উত্তেজনায় ভরপুর, চারিদিকে ‘সলমন’ রব। কখনও ‘স্লো মোশন’-এর তালে নাচলেন সলমন আবার কখনও পুরোনো প্রেমের ঝলক উঠে এল তাঁর পারফরম্যান্সে। ‘মেয়নে প্যায়ার কিয়া’ থেকে ‘হাম আপকে হ্যায় কৌন’-সবকটি আইকনিক গানে নেচে উঠলেন সলমন। এদিন ইস্টবেঙ্গল মাঠে উপস্থিত ছিল নেই নেই করে প্রায় ১৬ হাজার দর্শক। প্রথম থেকেই এই শো-এর টিকিটের চাহিদা, সঙ্গে মূল্যও ছিল আকাশ ছোঁয়া। ৬৯৯ টাকা থেকে শুরু করে ৩ লাখ অব্দি গড়িয়েছিল টিকিটের মূল্য কিন্তু দর্শকদের না নেই ওই টিকিট কেটেই সালমানের দর্শন নিয়েছেন ভক্তরা। 

অনুষ্ঠান শুরুর আগে সলমনের এক মহিলা অনুরাগী বলে উঠলেন, ‘আজ ওঁকে চোখের দেখা দেখে মরেও শান্তি। কত বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম। মুখিয়ে রয়েছি সমলনকে দেখব বলে’। ষাট ছুঁইছুঁই নায়কের বয়স, কিন্তু এখনও হাঁটুর বয়সী মহিলা পাগল তাঁর দেখার জন্যে। ইস্টবেঙ্গল ক্লাবে আজ রমণীদের মেলা বসেছিল। এদিন সলমন খানের পাশাপাশি তিলোত্তমার মঞ্চ মাতাচ্ছেন জ্যাকলিন, প্রভু দেবা, আয়ুষ শর্মা, অর্পিতা খান শর্মা,সোনাক্ষী সিনহা, রাঘব জুয়েলরা। শো সঞ্চালনার দায়িত্বে ছিলেন মণীশ পল। ছিলেন পূজা হেগড়ে ও সলমনের ভগ্নিপতি আয়ুশ শর্মা। ‘বড় লোকের বিটি লো’-গানে পারফর্ম করলেন জ্যাকলিন। রঙ্গবতী গানে নাচলেন প্রভু দেবা। তবে এদিনের মূল কেন্দ্রবিন্দু ছিল সলমনের ম্যাজিক। 

Published by:

Share Link:

More Releted News:

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

অক্ষয় তৃতীয়ায় জমজমাট প্রচারে মমতা-অভিষেক, জেলায় জেলায় সভা ও রোড শো নাড্ডা-রাজনাথের

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশের!

ইডি গ্রেফতার করতেই অসুস্থ ব্যবসায়ী জয় কামদার, ভর্তি R.G.KAR হাসপাতালে

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ