বক্স অফিসে সলমনের জয়গান! দেশজুড়ে মাত্র ৩ দিনে ৬৬ কোটি আয়

শুক্রবার ছবিটি মাত্র ১৫ কোটি আয় করেছে, শনিবার ঈদের ছুটিতে ছবিটি ২৫ কোটি আয় করেছে। আর গতকালের সংগ্রহ নিয়ে ছবিটি মোট ৬৬.৫ কোটি আয় করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: শাহরুখের পাঠানের দৌড় থেকে সলমনের ‘কিসি কা ভাই কিসি কি জান’ অনেকটা পিছিয়ে থাকলেও মুক্তির ৩ দিনের মধ্যেই এই ছবির বক্সঅফিস কালেকশন ৬৬ কোটি। শনি ও রবিবার সপ্তাহের শেষ হলেও বক্সঅফিসে খুব একটা অবনতি হয়নি কিসি কা ভাই কিসি কি জান-এর। সলমনের কিসি কা ভাই কিসি কি জান সমালোচকদের মিশ্র পর্যালোচনার সাক্ষী হলেও, ছবিটি বক্স অফিসে ভাল ব্যবসা করেছে।

শুক্রবার ছবিটি মাত্র ১৫ কোটি আয় করেছে, শনিবার ঈদের ছুটিতে ছবিটি ২৫ কোটি আয় করেছে। আর গতকালের সংগ্রহ নিয়ে ছবিটি মোট ৬৬.৫ কোটি আয় করেছে। ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি পরিচালনা করেছেন ফরহাদ সামজি। এতে অভিনয় করেছেন, সলমন, ভেঙ্কটেশ দাগ্গুবাতি, পূজা হেগড়ে, শেহনাজ গিল, পলক তিওয়ারি, জগপতি বাবু, ভূমিকা চাওলা, বিজেন্দর সিং, অভিমন্যু সিং, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, জাসি গিল এবং ভিনালি ভাটনগর। ছবিটির প্রযোজনা করেছে সলমন খান ফিল্মস।

Boxofficeindia.com-এর একটি রিপোর্ট অনুসারে, রবিবার কিসি কা জানের সংগ্রহ ছিল প্রায় ২৫ কোটি টাকা। উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ এবং বিহারের মতো বিভিন্ন রাজ্য থেকে ছবিটার পারফরম্যান্স ভাল। ফিল্মটি বিদেশে $4.5 মিলিয়ন ডলার সংগ্রহ করেছে। ছবিটি পলক তিওয়ারি এবং শেহনাজ গিল-এর বলিউডে অভিষেককে চিহ্নিত করে। সলমনের চলচ্চিত্র দিয়ে বলিউডে অভিষেক সম্পর্কে পলক পিটিআই-কে বলেন, “যাই ঘটুক না কেন, ভালোর জন্যই ঘটে। কিন্তু, আমি একজন অনেক বড় লোকের (সালমান) সঙ্গে অনেক বড় সুযোগ পেয়েছি, যার উদারতা সর্বজনবিদিত।”

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে