চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভয়াবহ রোগে ভুগছেন সামান্থা, বিদেশে হবে চিকিৎসা, আপাতত অভিনয় থেকে বিরতি

নিজস্ব প্রতিনিধি: খবর যে একেবারেই ভুল নয়, তা এখন বেশ প্রমাণিত। রটনা কখনও কখনও ঘটনায়ও পরিণত হয়। দিন কয়েক আগেই জল্পনায় এসেছিল যে, অভিনেত্রী সামান্থা রুথ প্রভু অসুস্থ, তাই তিনি আপাততঃ অভিনয় থেকে বিরতি নিচ্ছেন। ২০২২ সালের অক্টোবরে তিনি প্রথম নিজের মায়োসাইটিস অটোইমিউন রোগের কথা প্রকাশ্যে আনেন। যার জন্যে তিনি বিদেশে গিয়ে চিকিৎসা করেও ফিরেছিলেন। তারপরে ২ টি ছবি মুক্তি পেয়েছে তাঁর, বরুন ধাওয়ানের সঙ্গে সিটাডেল ভারতীয় সংস্করণের কাজ শেষ করেন তিনি। বিজয় দেবেরকোন্ডার সঙ্গে কুশির কাজ শেষ করেন তিনি। কিন্তু এবার তিনি নিজের ট্রিটমেন্ট করার জন্যে দীর্ঘদিনের জন্যে অভিনয় থেকে বিরতি নিচ্ছেন। তাঁকে নিয়ে চিন্তা যেন দিন দিন বাড়ছে তাঁর অনুরাগীদের।

আসলে কিছুটা সুস্থ হওয়ার পর থেকে কর্মব্যস্ততার জন্যে নিজের দিকে খেয়াল রাখতে পারেননি অভিনেত্রী। তাই হাতে একটি সিরিজ ও ছবির কাজ শেষ হওয়ার পর বিরতি নিলেন তিনি। ইতিমধ্যেই কয়েকটি ছবির কাজ বাতিল করেছেন তিনি। এবং অগ্রিম টাকা ফেরত দিয়েছেন। কাজ দু’টি পুরোপুরি শেষ করেই লম্বা বিরতি নেবেন তিনি। মার্ভেল খ্যাত রুশো ব্রাদার্সের আন্তর্জাতিক সিরিজ ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণে কাজ করছেন অভিনেত্রী। আর এই সিরিজে তাঁর বিপরীতে অভিনয় করছেন, বলিউড তারকা বরুণ ধওয়ান। পাশাপাশি ১ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে দক্ষিণী তারকা বিজয়ের সঙ্গে তাঁর তেলুগু ছবি ‘খুশি’।

মাঝেই ঘোষণা করলেন চিকিৎসার জন্যে কিছু মাস কর্মবিরতি নিতে হবে। এদিকে শারীরিক অবস্থা ভাল না থাকায় তিনি আপাতত ‘খুশি’ ছবির প্রচারেও থাকছেন না। খুব শীঘ্রই আমেরিকায় চিকিৎসা করাতে যাবেন তিনি। সামান্থা আসলে রোগের জন্যে হাইপারবেরিক থেরাপি নিচ্ছেন। যেটি তাঁকে রোগ নিয়ন্ত্রণে সাহায্য করবে। এবং এটি অভিনেত্রীকে বাতাসের চাপ কমিয়ে বিশুদ্ধ অক্সিজেন নিতে সাহায্য করবে। যার জন্যে অভিনেত্রীর খরচ হবে কয়েক কোটি। যদিও এই বিষয়ে অভিনেত্রী কোনও মন্তব্য করেননি।

Published by:

Share Link:

More Releted News:

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ