বিতর্ক কাটিয়ে শুরু হচ্ছে ‘স্পিরিট’-এর শুটিং, প্রভাসকে ছাড়াই হয়ে গেল ছবির ‘শুভ মহরত’

ছবিতে প্রথমে অভিনয়ের কথা ছিল, প্রভাস এবং গ্লোবাল অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। কিন্তু দীপিকা কাজের জন্যে ৮ ঘন্টা সময় বেঁধে দেওয়ায় শুরু হয় বিতর্ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: লাগাতার তর্ক-বিতর্কের পর অবশেষে শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত ‘স্পিরিট’-এর শুটিং। রবিবার (২৩ নভেম্বর) হয়ে গেল ছবির শুভ মহরতের অনুষ্ঠান। আগে এই ছবি নিয়ে অনেক ঝামেলা হয়েছে। ছবিতে প্রথমে অভিনয়ের কথা ছিল, প্রভাস এবং গ্লোবাল অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। কিন্তু দীপিকা কাজের জন্যে ৮ ঘন্টা সময় বেঁধে দেওয়ায় শুরু হয় বিতর্ক। পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা তাঁর এত অল্প সময় নির্ধারণ করা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন। এবং শেষে ছবি থেকে বাদ পড়েন অভিনেত্রী। আর তাঁর জায়গায় তৃপ্তি দিমরি-কে আনা হয়। তবে এদিন স্পিরিটের শুভ মহরতে তৃপ্তি দিমরি উপস্থিত থাকলেও ছবির প্রধান তারকা প্রভাসকে দেখা যায়নি।

রবিবার নির্মাতারা সকল ক্রু সদস্যদের উপস্থিতিতে ছবি মহরত অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। যে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তারকা চিরঞ্জীবী, প্রযোজক ভূষণ কুমার। স্পিরিটের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে অনুষ্ঠানের কয়েকটি ছবি শেয়ার করা হয়েছে। একটি ছবিতে, ভূষণের সঙ্গে চিরঞ্জীবীকে দেখা গিয়েছে, যখন তারা ছবির ক্ল্যাপবোর্ড ধরে আছেন। সন্দীপ এবং তৃপ্তিও তাদের পাশে দাঁড়িয়ে আছেন। কিন্তু কোনও ছবিতেই প্রভাসকে দেখা যায়নি। অন্যদিকে প্রকাশ রাজ এবং বিবেক ওবেরয়কেও ছবিতে দেখা যায়নি। তবে ছবি গুলি ভাইরাল হতেই অনেক ভক্ত প্রভাসকে খুঁজছেন। অনেকের লিখেছেন, “ভাঙ্গার এই কম্বোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, প্রভাস আন্না কোথায়? তার লুকের জন্য অপেক্ষা করছি।”

 

গত মাসে, সন্দীপ রেড্ডি ভাঙ্গা প্রভাসের জন্মদিন উপলক্ষে ছবিটির একটি অডিও টিজার শেয়ার করেছিলেন। টিজারে একজন জেলর এবং তার সহকারী রিমান্ডে থাকা একজন প্রাক্তন পুলিশ কর্মকর্তাকে কথোপকথন করতে শোনা যায়। জেলর তার সঙ্গে কীভাবে আচরণ করতে হবে সে সম্পর্কে নির্দেশনা দেন। শেষে, প্রভাসের কণ্ঠস্বর বলে, “স্যার, ছোটবেলা থেকেই আমার একটি খারাপ অভ্যাস আছে।” শোনা যাচ্ছে, ছবিতে প্রভাস একজন পুলিশের ভূমিকায় অভিনয় করবেন এবং তৃপ্তি তার প্রেমিকার ভূমিকায় অভিনয় করবেন। ছবিটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে। স্পিরিট ভূষণ কুমারের টি-সিরিজ এবং সন্দীপের ভদ্রকালী পিকচার্সের যৌথ প্রযোজনা। তবে এও শোনা গিয়েছিল যে, ছবিতে প্রভাসকে উলঙ্গ অবস্থায় দেখা যাবে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের