চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রেমে শিলমোহর দিলেন সন্দীপ্তা, বিয়ে করছেন কবে, পাত্রই বা কে?

নিজস্ব প্রতিনিধি: একসময় রাহুল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর প্রেম বেশ সংবাদের শিরোনাম ছিল, তখন প্রিয়াঙ্কা সরকারের থেকে ডিভোর্সের মামলা চলছিল রাহেলের।কিন্তু ছেলে সহজের জন্যে দিন কয়েক আগেই কোর্টের সব ঝামেলা মুক্ত করে এক হয়ে গিয়েছেন রাহুল-প্রিয়াঙ্কা। কিন্তু মাঝে অভিনেত্রী সন্দীপ্তা সেনের সঙ্গে রাহুলের প্রেমের সম্পর্কের বিষয়ে কারুরই অজানা ছিল না। কিন্তু রাহুলের সঙ্গে প্রেমের কথা কখনই স্বীকার করেননি সন্দীপ্তা।

উল্টে রাহুলের সঙ্গে অভিনেত্রী রুকমা রায়েরও প্রেমের সম্পর্কের কথাও টলিপাড়ার আনাচে-কানাচে ঘুরে বেরিয়েছে। তবে কোনটাই সত্য নয়! আসলে একই সঙ্গে সিরিয়ালের অভিনয় করতে গিয়ে একটু বেশি বন্ধুত্ব হয়েছিল তাঁদের মধ্যে। কিন্তু সন্দীপ্তার প্রেমিক বর্তমান। বাংলা ইন্ডাস্ট্রিতে প্রায় ১৫ বছর ধরে কাজ করছেন সন্দীপ্তা। স্টার জলসার ‘দুর্গা’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন সন্দীপ্তা। তবে এখন ছোটপর্দার গণ্ডি পেরিয়ে ওটিটি হোক সিনেমা, সর্বত্র চুটিয়ে কাজ করছেন তিনি। তবে অভিনয়ের ফাঁকে মাঝে মধ্যেই ঘুরতে বেরিয়ে পড়েন তিনি, সেখান থেকে একাধিক ছবিও পোস্ট করেন।তখন থেকেই দর্শকরা সন্দীপ্তার প্রেমের গন্ধ পাচ্ছেন। হ্যাঁ, বর্তমানে সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী। সন্দীপ্তার প্রেমিক এক নামী ওটিটি প্ল্যাটফর্মের উচ্চপদস্থ কর্মচারী। গত মাসে সন্দীপ্তার জন্মদিন উপলক্ষে ‘সাড়ে দশ জনের’ থাইল্যান্ড ট্রিপ সেরেছেন অভিনেত্রী। সেই ছবিও ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার করেছেন অভিনেত্রী। সন্দীপ্তার হাজারো ছবির আবদার হাসিমুখে পূরণ করেছেন সৌম্য।

সন্দীপ্তার কথায়, ‘সে আমার স্পেশ্যাল ফটোগ্রাফার’। শুধু স্পেশ্যাল ফটোগ্রাফার নয়, জীবনেও স্পেশ্যাল একটি মানুষ। প্রেম সম্পর্কে নিজেরাই সিলমোহর দিয়েছেন সন্দীপ্তা-সৌম্য। তবে এখন গুঞ্জন তাঁরা কবে বিয়ে করছেন। এই বছরের শেষেই কি বিয়ের পিঁড়িতে বসছেন দুজনে? তবে সন্দীপ্তা এক্ষুনি বিয়ে করতে চাইছেন না।

Published by:

Share Link:

More Releted News:

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

হরর-কমেডিতেই বাজিমাত! দুই দিনেই ৬০ কোটির গণ্ডি পেরলো অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ