রাঘব-পরিণীতির বিয়ের জন্যে উদয়পুর পৌঁছলেন সানিয়া মির্জা

যেহেতু লেকের পাশেই রাগনীতির বিয়ের ভ্যেনু, তাই নৌকায় চড়ে বিয়ের আসরে উপস্থিত হবেন রাঘব চাড্ডা। এছাড়াও পাঞ্জাবী ও আন্তর্জাতিক মিশেলে থাকছে তাঁদের বিয়ের মেনু।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজস্থানের উদয়পুরের লীলাবতী প্যালেসে বিয়ের আসর বসেছে রাঘব-পরিণীতির। ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে রাঘব-পরিণীতির চুরা অনুষ্ঠান। গতকাল জমকালো সঙ্গীত অনুষ্ঠানে তারকা জুটির দুর্দান্ত লুক ইতিমধ্যেই ভাইরাল। যেখানে পার্টি জমিয়ে দিয়েছেন পাঞ্জাবী গায়ক নভনীত। গত দুদিন ধরেই তারকাদের পরিবার ভিড় জমিয়েছে বিয়ের অনুষ্ঠানে। যেহেতু লেকের পাশেই রাগনীতির বিয়ের ভ্যেনু, তাই নৌকায় চড়ে বিয়ের আসরে উপস্থিত হবেন রাঘব চাড্ডা। এছাড়াও পাঞ্জাবী ও আন্তর্জাতিক মিশেলে থাকছে তাঁদের বিয়ের মেনু।

কোটি কোটি টাকা খরচ করছেন নিজের বিয়েতে তাঁরা। গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান রাজস্থানের উদয়পুরে পৌঁছেছেন। কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তাঁদের বিয়েতে। নির্দিষ্ট ক্যামেরারম্যান ছাড়া তাঁদের বিয়ের ছবি কেউই তুলতে পারবেন না। ইতিমধ্যেই পরিণীতির ঘনিষ্ঠ বন্ধু সানিয়া মির্জা, মণীশ মলহোত্রা এবং করণ জোহর তাঁর বিয়েতে উপস্থিত হয়েছেন। বিয়ের আগেই পৌঁছলেন, সানিয়া মির্জা এবং সেলিব্রিটি ডিজাইনার মনীশ মালহোত্রা। উদয়পুর বিমানবন্দর থেকে তাঁদের ছবি ক্লিক করা হয়েছে। বিয়েতে হাজির হবেন দুজন। সানিয়া একটি গোলাপী কো-অর্ড সেট পরেছিলেন এবং মণীশ একটি লম্বা জ্যাকেটে পরেছিলেন। অভিনেত্রীর বিয়ের পোশাক ডিজাইন করেছেন মনীশ মালহোত্রা। 

পরিণীতি চোপড়া-রাঘব চাড্ডার সঙ্গীত রাতের কিছু ছবি ডিজে নবরাজ হান্স শেয়ার করেছেন। এই জুটি তাঁদের সঙ্গীতের জন্য প্রাণবন্ত পোশাকে মুড়েছিলেন। রাঘব একটি কালো পোশাক বেছে নিয়েছিলেন, পরিণীতি একটি ট্রেঞ্চ কোটের সঙ্গে ঝলমলে লেহেঙ্গা চোলিতে সুন্দর দেখাচ্ছিলেন। গতকাল তাঁদের অনুষ্ঠান উদয়পুরের দ্য লীলায় রাত 9-10 টার মধ্যে শুরু হয়েছিল এবং সবকিছু পরিণীতি নিজেই পরিকল্পনা করেছিলেন।

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?