সইফের বাড়িতে হামলায় ধৃত ৩ সন্দেহভাজন, বাবাকে দেখতে হাসপাতালে সারা-ইব্রাহিম

ইতিমধ্যেই লীলাবতী হাসপাতালে সইফকে দেখতে রওনা দিয়েছেন সইফের বড় ছেলে ইব্রাহিম আলি খান এবং মেয়ে সারা আলি খান।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতা সইফ আলি খানের বাড়িতে হামলা ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে সইফ-করিনার মুম্বইয়ের বান্দ্রার বাড়িতে হামলা চালায় চোর। প্রথমে তাঁর পরিচারিকার সঙ্গে তর্কাতর্কি হয় হামলাকারীদের, এরপর চিৎকার শুনে সইফ ঘটনাস্থলে ছুটে যাওয়ায় চোরের সঙ্গে ব্যপক হাতাহাতি হয় সইফের। এরপরেই নিজেকে বাঁচাতে সইফ আলা খানের উপর ৬ বার ছুরির কোপ বসিয়ে ঘটনাস্থল থেকে পালায় অপরাধী।

এখন লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন সইফ আলি খান। তাঁর অপারেশন হয়েছে। এবং গলায় বিঁধে থাকা ৩ ইঞ্চির চাকুর অংশ বের করেছে চিকিৎসকেরা। তবে প্রশ্ন হল, সইফ-করিনার বান্দ্রার বাড়ি ৭ তলা ভবন তাহলে চোর ঢুকল কী করে? বান্দ্রা থানা সইফের বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। যেখানে দেখা গিয়েছে, ঘটনার ২ ঘন্টা আগে হামলাকারীদের সইফের বাড়িতে ঢুকছে। এবং তাঁরা পাইপ বেয়ে ওপরে ওঠেন এবং ভেতরে লুকিয়েছিলেন। ঘটনার সময়ে সইফ করিনার পরিবারের সকলেই উপস্থিত ছিলেন। বাড়ির নিরাপত্তারক্ষী এবং পরিচারিকাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পুলিশ ৩ জনকে আটক করেছেন। রাতে সইফের বাড়িতে ৭ জন নিরাপত্তারক্ষী ছিলেন। তাঁদের এড়িয়েই দুষ্কৃতীরা ভেতরে প্রবেশ করেছে।

এদিকে বাবাকে দেখতে লীলাবতী হাসপাতালে পৌঁছেছেন সইফের বড় ছেলে ইব্রাহিম আলি খান এবং মেয়ে সারা আলি খান। হাসপাতালের বাইরে তাঁদের গাড়ি থেকে নামতে দেখা গিয়েছে। তবে শোনা গিয়েছে, ঘটনার পড়ে রক্তাক্ত সইফকে তাঁর ছেলে ইব্রাহিম অটোরিক্সায় হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। এই মুহূর্তে সফল নিউরো সার্জারির পর সাইফ আলি খান বর্তমানে কসমেটিক সার্জারি করা্নো হচ্ছে। অভিনেতাকে কমপক্ষে ছয়বার ছুরিকাঘাত করা হয়েছে। তবে সাইফ আলি খানের অবস্থা বর্তমানে স্থিতিশীল। একটি অফিসিয়াল বিবৃতিতে, অভিনেতার দল ঘটনাটি নিশ্চিত করে বলেছে, “সইফ আলি খানের বাসভবনে ডাকাতির ঘটনা ঘটেছে। আমরা মিডিয়া এবং ভক্তদের ধৈর্য ধরতে অনুরোধ করছি। এটি একটি পুলিশের ব্যাপার। আমরা আপনাকে পরিস্থিতি সম্পর্কে আপডেট দেব।”

জানা গিয়েছে, হামলার সময় সইফের স্ত্রী অভিনেত্রী করিনা কাপুর খান তাদের বান্দ্রার বাড়িতে ছিলেন । অভিনেতাদের ঘনিষ্ঠ সূত্রগুলি বলেছে, “স্ত্রী কারিনা এবং বাচ্চা তৈমুর এবং জেহ সহ পরিবারও বাড়িতে ছিল।” ঘটনাটি চলচ্চিত্র জগতে শোকের ছায়া ফেলেছে। সঙ্গে ভিআইপিদের উপর চলমান হামলার পরিপ্রেক্ষিতে, মুম্বইয়ের বান্দ্রা এলাকার নিরাপত্তা নিয়েও বেশ কিছু প্রশ্ন উঠছে!

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩