অভিনয়ে ফিরলেন শতাব্দী রায়, তাহলে কি রাজনীতিতে ইতি?

শিল্পী মানুষ কি বেশিদিন আর নিজের জায়গা ছেড়ে থাকতে পারেন? তাই অভিনয়ে ফিরে অক্সিজেন নিতে পারবেন। তবে বাংলা নয় হিন্দি ছবিতেই এবার দেখা যাবে তাঁকে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অভিনয়ে ফিরলেন শতাব্দী রায়। বীরভূম কেন্দ্রের মানুষের কাছে তিনি বড় জনপ্রিয়। তৃণমূলের সাংসদ হিসাবে ৩ বার ভোটে জিতেছেন। রাজনীতিতে মনোনিবেশ করার পর অভিনয় থেকে দীর্ঘদিন দূরে রয়েছেন তিনি। কিন্তু শিল্পী মানুষ কি বেশিদিন আর নিজের জায়গা ছেড়ে থাকতে পারেন? তাই অভিনয়ে ফিরে অক্সিজেন নিতে পারবেন। তবে বাংলা নয় হিন্দি ছবিতেই এবার দেখা যাবে তাঁকে। দেবাদিত্য বন্দ্যোপাধ্যায়ের ‘দ্য জঙ্গিপুর ট্রায়াল’ এ এবার তাঁকে দেখা যাবে। এই ছবিতে তাঁর চরিত্রের নাম দিয়া হালদার।  এই ছবিতে কবীর বেদি, জাভেদ জাফরি, অমিত বহেল, রাজেশ খট্টর, জাকির হুসেনের সঙ্গে তাঁকে কাজ করতে দেখা যাবে। অভিনয়ে ফিরতে পেরে যারপরনাই আপ্লুত।

তাঁর অভিনয়ে ফেরার খবর প্রায় সকলকেই চমকে দিয়েছে। আর এই খবর হইচই ফেলার মতই বটে। শতাব্দী এই নিয়ে বলেছেন- ‘ আমি যাই করি না কেন, আমার শিল্পের কাছে আমি ঋণী থাকব।’ কিন্তু অভিনয়ে ফিরে কি রাজনিতিকে বিদায় জানাবেন শতাব্দী? এই প্রশ্ন উঠতেই পারে। সেক্ষেত্রে বলে রাখা ভালো, রাজনিতীকে বিদায় জানাচ্ছেন না তিনি। বরং রাজনিতীর আঙিনাতে নিজের দাপট বজায় রেখেই অভিনয়ে ফিরছেন। দুটোর মধ্যে ব্যালেন্স করে চলবেন তিনি এমনটাই জানিয়েছেন। 

অভিনয় থেকে রাজনীতির ময়দানে অবতীর্ণ হওয়ার পাশাপাশি অভিনয় জগতে তাল মিলিয়ে চলা এর আগেও দেখেছেন সকলে। সম্প্রতি পর্দায় ফিরেছেন দেবশ্রী রায়। ছোটপর্দায় ফিরেছেন সম্প্রতি তিনি। শতাব্দীর অভিনয়ে ফেরার খবরে দর্শকদের মনে কি সেই প্রত্যাশাই তৈরি হচ্ছে তা তো বলবে অবশ্য সময়। এখন দুই ভূমিকা পালনে কীভাবে পালন করে সব দিক সামলান অভিনেত্রী-রাজনীতিবিদ শতাব্দী তার দিকেই তাকিয়ে সকলে।  

ASIAN GAMES 2026: স্কোয়াশের ফাইনালে হারলেও রুপো জিতে রেকর্ড ১৮’র অনাহাতের

‘উনি তো সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন’, খোলা মঞ্চে নিজের হিট গানের সঙ্গে নাচলেন মমতা, বিতর্ক তুঙ্গে

রেললাইনের মাঝে আটকে গেল বালি বোঝাই লরি, ব্যাহত হাওড়া-বর্ধমান রুটে ট্রেন চলাচল

কানাডায় ভারতীয় বৃদ্ধাকে প্রণামের পর হাতে চুমু খেয়ে প্রায় ২০ লক্ষের গয়না চুরি

ফের বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল! মৃত ৬, বন্ধ একাধিক জাতীয় সড়ক

শ্বশুরকে বাবা সাজিয়ে ভারতীয় নথি! মুর্শিদাবাদে পুলিশের জালে ৩ বাংলাদেশি

যত কাণ্ড নন্দীগ্রামে, উপ নির্বাচনের আগে মমতাপন্থী নেতাদের বাড়িতে হানা পুলিশের

মেলেনি আবাসের ঘর, গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমের মধ্যেই মৃত্যু বৃদ্ধের

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

লাস্যময়ী অভিনেত্রীকে গোপনে বার্তা পাঠান ক্রিকেটাররা, চ্যাট দেখে স্তম্ভিত শেহবাগ

গুয়াহাটিতে পা রাখতেই আরশোলাদের মুখপাত্র আশুতোষকে আটক করে অজ্ঞাতস্থানে নিয়ে গেল পুলিশ

পুরভোটকে মাথায় রেখে বিজেপি বিধায়কদের বাড়তি দায়িত্ব, গুরুত্ব বাড়ল সজলের