‘চন্দ্রযান ৩’-কে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, প্রকাশ রাজের বিরুদ্ধে FIR-দায়ের

এবার প্রকাশ রাজের বিরূপ মন্তব্যের জন্য এফআইআর দায়ের করলেন হিন্দু সংগঠনের নেতারা। চন্দ্রযান-৩ মিশনে টুইট করার জন্য অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৩ অগস্ট চাঁদে অবতরণ করছে ‘চন্দ্রযান 3 মিশনের ল্যান্ডার বিক্রম’। আপাতত ইতিহাস গড়ার লক্ষে ইসরো। বর্তমানে চন্দ্রযানের দিকে তাকিয়ে গোটা দেশবাসী। ইতিমধ্যেই মহাকাশ থেকে একাধিক ছবি পাঠিয়েছে, ল্যান্ডার বিক্রম। আগামিকাল চাঁদে অবতরণ করতে চলেছে ‘চন্দ্রযান 3’। সম্প্রতি মিশন ‘চন্দ্রযান 3’-কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন দক্ষিণী তারকা প্রকাশ রাজ। মোদী সরকারকে তোপ দেগে চন্দ্রযানের সঙ্গে তুলনা করে এক ব্যাঙ্গাত্মক মালায়ালি চা বিক্রেতা কার্টুনের ছবি দিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন প্রকাশ রাজ। আর অভিনেতার এই মন্তব্য ঝড়ের বেগে ভাইরাল হতেই রে রে করে ছুটে আসেন নেটিজেনরা।

অভিনেতার নিন্দা করে অনেকেই জানান, ‘আর কত নীচে নামবেন। চন্দ্রযানকে নিয়ে রাজনৈতিক প্রসঙ্গ না তুললেই নয়। বিজেপি কতদিন থাকবে। কিন্তু চন্দ্রযান 3 চাঁদে পৌঁছলে ভারত ইতিহাস গড়বে। আর তা নিয়ে গর্বিত বোধ করুন। সব কিছুতেই রাজনৈতিক দ্বন্দ্ব না আনাই উচিত।’ না বিতর্ক এখানেই শেষ নয়। এবার প্রকাশ রাজের বিরূপ মন্তব্যের জন্য এফআইআর দায়ের করলেন হিন্দু সংগঠনের নেতারা। চন্দ্রযান-৩ মিশনে টুইট করার জন্য অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। হিন্দু সংগঠনের নেতারা তাঁর বিরুদ্ধে বগালকোট জেলার বানাহাট্টি থানায় অভিযোগ দায়ের করেছেন এবং তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

২০ আগস্ট, অভিনেতা তাঁর সোশ্যাল মিডিয়া পৃষ্ঠায় একটি লুঙ্গি পরা এবং চা ঢালা ব্যক্তির কার্টুন শেয়ার করে মুন মিশনের উপহাস করেন। তাই নিয়ে নেটপাড়ায় ঝড় ওঠে। তিনি পোস্টটির ক্যাপশনে দিয়ে ছিলেন, “VikramLander দ্বারা চাঁদ থেকে আসছে প্রথম ছবি।” তবে, অভিনেতা বিতর্কের জবাবে বলেছেন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লিখেছেন, “ঘৃণা শুধুমাত্র ঘৃণাই দেখে.. আমি আর্মস্ট্রং সময়ের একটি কৌতুককে উল্লেখ করেছিলাম, আমাদের কেরালা চাইওয়ালার উদযাপন করছিলাম.. তবে রসিকতা না বোঝা আপনার উপর, GROW UP #justasking (sic)।”

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

শনি-সহ ৪ গ্রহের উল্টো চাল! ৩ রাশির জাতকদের হাতে আসবে অজস্র টাকা

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার

‘লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কেউ সেটা বদলাতে পারবে না,’ বেজিং-কে জবাব নয়াদিল্লির