হিথ্রো বিমানবন্দরে বর্ণবাদের শিকার সতীশ শাহ, জবাব দিলেন হাসতে হাসতে

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশ-বিদেশের বিমানবন্দরে প্রায়শই বিপাকে পড়ছেন তারকারা। সেই চিত্র মাঝে মধ্যেই ফুটে ওঠে সোশ্যাল মিডিয়ায়। তারকারা ভ্রমণ পথেই বিভিন্নভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন। কেউ বিমানে লাগেজ হারাচ্ছেন, কেউ আবার বিমানের ক্রু সদস্যদের দ্বারা অপমানিত হচ্ছেন। দিন কয়েক আগেই তামিলনাড়ু মাদুরাই বিমানবন্দরে দক্ষিণী সুপারস্টার সিদ্ধার্থর বাবা-মা চরম হেনস্থা হয়েছিলেন বিমানবন্দরের নিরাপত্তাকর্মীর দ্বারা। এছাড়াও তারও আগে অভিনেত্রী মাহিরা খান বিমানে হারিয়ে ফেলেছিলেন লাগেজ। যা নিয়ে অভিনেত্রী নিজেই বিমান সংস্থার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। এছাড়াও দিন কয়েক আগে বলি-অভিনেতা সতীশ শাহ লন্ডনে ভ্রমণ করার সময়ে হিথ্রো বিমানবন্দরে চরম অপমানিত হন। এবং তাঁকে বর্ণবাদী বলে কটাক্ষ করা হয়। তবে এই নিয়ে অভিনেতা তখন কিছু না বললেও সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে নিজের মতো করে একেবারে উপযুক্ত জবাব দিলেন। হিথ্রো বিমানবন্দরের কর্মকর্তাদের উদ্দেশ্যে তাঁর করা টুইটটি এখন ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনাটি ঠিক কী হয়েছিল?

সম্প্রতি সতীশ শাহ লন্ডন ভ্রমণে প্রথম শ্রেণীর টিকিট বেছে নিয়েছিলেন। যা কিনা অনেকটাই খরচা সাপেক্ষ। হিথ্রো বিমানবন্দরে পৌঁছতেই স্বাভাবিকভাবেই টিকিট পরীক্ষার জন্যে কয়েকজন কর্মকর্তা প্রথমে অভিনেতা সতীশ শাহকে দেখে বিশ্বাস করতে পারিনি যে, ভারতীয় হয়ে তিনি প্রথম শ্রেণীর টিকিটে ভ্রমণ করতে পারেন। তখনই শাহকে বর্ণবাদী মন্তব্যের শিকার হতে হয়। এই বিষয়ে সেই সময়ে কোনও মন্তব্য না করলেও এদিন টুইটে শাহ লিখেছেন, ‘আমি শুধুমাত্র হাসি দিয়ে উত্তর দিয়েছিলাম যে, আমরা ভারতীয়। যখন আমি শুনেছিলাম হিথ্রো কর্মীরা আমার সঙ্গীকে আশ্চর্যভাবে জিজ্ঞাসা করেছিল যে ভারতীয় হয়ে আমরা কীভাবে প্রথম শ্রেণির খরচ বহন করতে পারি?’

সতীশের টুইটটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অভিনেতার প্রতিক্রিয়াকে অনেক পছন্দ করছেন সবাই। একজন বলেছেন, “বর্ণবাদ এমন একটি জিনিস ঐতিহ্যে খোদাই করা হয় যদিও তাঁরা এটির মতো কাজ করে না। আমি সম্প্রতি হিথ্রো হয়ে ট্রানজিট করেছি। এটা আমাদের পুরনো মুম্বই বিমানবন্দরের মতোই।” অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, “তিনি সম্ভবত অবাক হয়েছিলেন কারণ তাঁরা ২০০ বছর ধরে আমাদের ভারতবর্ষ লুট করেছে এবং ভারত থেকে ৪৫ ট্রিলিয়ন ডলারের সম্পদ নিয়ে গিয়েছে। তারপরেও ভারতীয়রা প্রথম শ্রেণীর টিকিট কি করে ক্রয় করতে পারে। খুবই অদ্ভুত।”

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের