‘বাংলার মানুষ ভোট বাক্সে ডিজে বাজাবে’, এবার কমিশন-বিজেপিকে উপহাস সায়ন্তিকার

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বরানগরের ১০ নম্বর ওয়ার্ডের শশীপদ ইনস্টিটিউট লেনে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের তারকা বিধায়ক সায়ন্তিকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে এসআইআর (বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া) আতঙ্ক। ইতিমধ্যে ভয়ে বলি হয়েছেন অনেক রাজ্যবাসী। পাশাপাশি অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছেন বুথ লেভেল অফিসার তথা BLO। ভুয়ো ভোটার ছাটাই করতেই দেশের একাধিক রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন চালিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু বিজেপির ইশারায় জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকায় এসআইআরের প্রক্রিয়া চালিয়েছে, এমন অভিযোগ তুলে প্রথম থেকেই সরব হয়েছিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। রাজপথে নেমে প্রতিবাদও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নির্বাচন কমিশনকে ‘টর্চার কমিশন’ বলেও তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী এসআইআরের বিরোধিতা করে সুপ্রিম কোর্ট অবধি পৌঁছে ছিলেন। সেখানে একা দাঁড়িয়ে দক্ষ উকিলের মতো সওয়াল করেছিলেন। বাংলায় বিধানসভা নির্বাচন আসন্ন, এই আবহে এসআইআর-কে ঘিরে বিরোধিতা তুঙ্গে। এবার নির্বাচন কমিশনকে ‘নির্যাতন কমিশন’ বলে সরব হলেন বরাহনগরের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দোপাধ্যায়। একধাপ এগিয়ে গিয়ে তাঁর দাবি, এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল রবীন্দ্র সংগীত বাজালেও বাংলার মানুষ ভোট বাক্সে ডিজে বাজাবে। এলাকায় উন্নয়ন দেখতে পাচ্ছেন না বিরোধীরা। তাদের চোখে ছানি পড়েছে। নির্বাচনের পর তিনি মুখ্যমন্ত্রীকে ছানিশ্রী প্রকল্প চালু করতে বলবেন। যাতে এলাকার উন্নয়ন স্পষ্টভাবে দেখতে পান বিরোধীরা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বরানগরের ১০ নম্বর ওয়ার্ডের শশীপদ ইনস্টিটিউট লেনে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের তারকা বিধায়ক সায়ন্তিকা। এখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিনেত্রী দাবি করেন, নিবার্চন কমিশন ও বিজেপির মেলবন্ধন মানুষের কাছে ফাঁস হয়ে গিয়েছেন। বাংলার মানুষ দের এসআইআরের নামে নির্যাতন করেছে নির্বাচন কমিশন, তাতে তৃণমূল রবীন্দ্র সংগীত বাজালেও বাংলার মানুষ ভোট বাক্সে ডিজে বাজাবে। কোন সরকার বাংলায় থাকার যোগ্য, মানুষই নিদান দেবে। সঙ্গে বিরোধীদেরও কটাক্ষ করে বরানগরের উন্নয়ন প্রসঙ্গে তারকা বিধায়কের সংযোজন, তিনি বরানগরের বিধায়ক নির্বাচিত হওয়ার পরে রাজ্য সরকারকে অনুরোধ করে সাত কোটি টাকা ব্যয়ে সব ওয়ার্ডে রাস্তা তৈরি করিয়েছেন। কিন্তু বিরোধীদের তা চোখে পড়ছে না। তাই ছাব্বিশের নিবার্চনের পরে তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবেন যে, এবার যেন তিনি ছানিশ্রী প্রকল্প চালু করেন। তাহলে বিরোধীরা উন্নয়ন চোখে দেখবেন।

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

বিশেষ ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক