চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন সেলেনা গোমেজ

courtesy google

নিজস্ব প্রতিনিধি : ফের খবরের শিরোনাম হলেন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ। তাঁর প্রেমিক সংগীত প্রযোজক-গীতিকার বেনি ব্লাঙ্কোর সঙ্গে বাগদান সেরেছেন এই তারকা। সামাজিক মাধ্যমে এই খুশির খবর নিজেই ভাগ করে নিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে এই ছবিতে দেখা যাচ্ছে, হিরের আংটি পরে ছবি দিয়েছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘চিরদিনের জন্য শুরু’…। এই মন্তব্যে সেলেনার সঙ্গে সুর মিলিয়েছেন, হবু বর বেনি। একটু রসিকতার সুরে তিনি জানিয়েছেন, ‘একটু দাঁড়ান, এটা আমার স্ত্রী’..।

সামাজিক মাধ্যমে দেওয়া সেলেনার ছবিতে জ্বলজ্বল করছে হিরের আংটি। অপর একটি ছবিতে হাতে আংটি পরে তাকিয়ে রয়েছেন তিনি। হাতে আঙুল চেপে হাসছেন তিনি। দেখেই বোঝা যাচ্ছে খুশিতে বাঁধ মানছে না গায়িকার। আর শেষ ছবিটিতে দেখা যায় প্রেমিক বেনির সঙ্গে।সেলেনাকে জড়িয়ে ধরে ‘চুম্বন’ করছেন বেনি। আর হাসিমুখে পোজ দিয়েছে সেলেনা।

গায়ক জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্কে ইতি টানার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সেলেনা। অবশেষে বিচ্ছেদ ভুলে বিয়েথা.. করে সংসারী হয়েছেন জাস্টিন বিবার। কিন্তু তখনও মানসিকভাবে ঘুরে দাঁড়াতে পারে নি সেলেনা। অবশেষে ২০২৩ সালে বেনি আসেন তাঁর মনের মানুষ হয়ে। বেনির সঙ্গে মনের মিল ছিল গায়িকার। আর তখনই তিনি ঠিক করে ফেলেছিলেন বেনির সঙ্গেই সারাজীবন কাটাতে চান তিনি। এখন তিনি বেনির সঙ্গেই ঘর বাঁধার স্বপ্ন দেখছেন।

২০১৯ সালে একটি গানে একসঙ্গে কাজ করতেন তাঁরা দুজন। বেনির সঙ্গে সম্পর্ক নিয়ে সেলেনাও দারুণ খুশি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি মনে করি, এটা আমার জীবনের সবচেয়ে ভাল একটা সম্পর্ক। আমি এই মানুষটির সঙ্গে আমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। তাকে নিয়ে লুকোচুরির করার কিছু নেই। আর আমি মনে করি, সেই বেস্ট।’

Published by:

Share Link:

More Releted News:

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

হরর-কমেডিতেই বাজিমাত! দুই দিনেই ৬০ কোটির গণ্ডি পেরলো অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ