TRP: শীর্ষাসনচ্যুত ‘কথা’, ‘গীতা LLB’, ‘নিম ফুলের মধু’-কে টেক্কা দিয়ে বেঙ্গল টপার কে?

সবাইকে ক্লিনবোল্ড করে ফের শীর্ষাসন দখল করল 'ফুলকি'। গত সপ্তাহের ধারা এই সপ্তাহেও বজায় রাখল জি বাংলার এই ধারাবাহিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার। হিসেবমতো বাংলা সিরিয়ালের আজ রিপোর্ট কার্ড আসার দিন। এক সপ্তাহ ধরে কোন ধারাবাহিক দর্শকদের মন জয় করল তা জানার দিন। এ দিনটায় একটু চিন্তিত থাকেন ধারাবাহিকের কলা কূশলীরাও। কারণ টিআরপির ওঠা-নামা ভাগ্য নির্ধারণ করে ধারাবাহিকগুলির আয়ু। কতদিন চ্যানেলে রাজত্ব করবে ধারাবাহিক, সেটারও হিসেব হয় টিআরপিতে। এর আগেও টিআরপির ছোবলে অনেক ধারাবাহিক মাত্র কয়েকদিন রাজত্ব করেই বিদায় নিয়েছে, যার কারণ একটাই TRP-তে তাদের মান ভাল নয়। যদিও টিআরপিতে মান ভাল থাকায় অনেক ধারাবাহিক বছরের পর বছরও রাজত্ব করেছে, এমন উদাহরণও আছে অনেক। যাই হোক, সদ্য গেছে দুর্গাপুজো, লক্ষী পুজো। এখন আসছে কালী পুজো। তবে পুজোর মরসুমে ধারাবাহিকের রমরমায় তেমন ঘাটতি পড়ে না বললেই চলে। এবারও তার ব্যতিক্রম হল না।

সবাইকে ক্লিনবোল্ড করে ফের শীর্ষাসন দখল করল ‘ফুলকি’। গত সপ্তাহের ধারা এই সপ্তাহেও বজায় রাখল জি বাংলার এই ধারাবাহিক। সামান্য নম্বর কমে দ্বিতীয় স্থান দখল করল ‘কথা’ ও ‘গীতা এলএলবি’। তবে ভাগ্য খারাপ নিম ফুলের মধু’র। টিআরপি তালিকায় পিছিয়ে গেল ‘নিম ফুলের মধু’। তৃতীয়স্থান দখল করেছে এই ধারাবাহিক। চতুর্থ স্থানে জগদ্ধাত্রী। তবে এ সপ্তাহের বেশিরভাগ ধারাবাহিকই টিআরপি তালিকায় পিছিয়ে গিয়েছে। পঞ্চমস্থান দখল করল তিনটি ধারাবাহিক। ‘উড়ান‍’, ‘রোশনাই’ ও ‘শুভ বিবাহ’। তবে সকলের নম্বৱই আগের সপ্তাহ থেকে কমেছে। ষষ্ঠ স্থানে রয়েছে ‘কোন গোপনে মন ভেসেছে’। সপ্তম স্থান যৌথ ভাবে দখল করেছে, ‘হরগৌরী পাইস হোটেল’ ও ‘অনুরাগের ছোঁয়া’। অষ্টম স্থানেও রয়েছে যৌথ ধারাবাহিকতায় ‘তেঁতুলপাতা’ ও ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’। নবমে রয়েছে ‘আনন্দী’। দশম স্থানে রয়েছে ‘মিঠিঝোরা’।

চটপট দেখে নিন টিআরপির তালিকা…..

প্রথম স্থানে: ‘ফুলকি’, প্রাপ্ত নম্বর ৭.২ (জি বাংলা)
দ্বিতীয় স্থানে: ‘কথা’ (জি বাংলা), ‘গীতা এল এল বি’ (স্টার জলসা), প্রাপ্ত নম্বর ৬.৫
তৃতীয় স্থানে: ‘নিম ফুলের মধু’ (জি বাংলা), প্রাপ্ত নম্বর ৬.৪
চতুর্থ স্থানে: ‘জগদ্ধাত্রী’ (জি বাংলা), প্রাপ্ত নম্বর ৬.২
পঞ্চম স্থানে: ‘উড়ান‍’, ‘রোশনাই’ ও ‘শুভ বিবাহ’ (স্টার জলসা), প্রাপ্ত নম্বর ৫.৮
ষষ্ঠ স্থানে: ‘কোন গোপনে মন ভেসেছে’ (জি বাংলা), প্রাপ্ত নম্বর ৫.৭
সপ্তম স্থানে: ‘হরগৌরী পাইস হোটেল’ ও ‘অনুরাগের ছোঁয়া (স্টার জলসা), প্রাপ্ত নম্বর ৫.৫
অষ্টম স্থানে: ‘তেঁতুলপাতা’ ও ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’ (জি বাংলা): প্রাপ্ত নম্বর ৪.৯
নবম স্থানে: ‘আনন্দী’ (স্টার জলসা) প্রাপ্ত নম্বর ৪.৬
দশম স্থানে: ‘মিঠিঝোরা’ (জি বাংলা), প্রাপ্ত নম্বর ৪.৪

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য