চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কাপুরদের বাড়িতে ক্রিসমাস! কেক কাটতে গিয়েই রণবীর বলে উঠলেন ‘জয় মাতা দি’

নিজস্ব প্রতিনিধি: গতকাল ক্রিসমাসের আনন্দে মজেছিলেন গোটা বলিউড। সঙ্গে গতকাল বলিউডের পাওয়ার কাপল রণবীর কাপুর এবং আলিয়া ভাট বিশ্বের সামনে মেয়ের ঘোমটা তুলেছেন। রাহার জন্মের ঠিক এক বছরের মাথাতেই তাঁর মুখ প্রকাশ্যে আনলেন রণবীর-আলিয়া। যা কিনা রীতিমতো চমকে দিয়েছে বিশ্বকে। রাহার মুখের আদলের সঙ্গে নেটিজেনরা মিল পেয়েছেন তাঁর প্রয়াত দাদু ঋষি কাপুর, এবং বড় দাদু রাজ কাপুরের। ছোট্ট ডাগর ডাগর ডাগর দুটি নয়ন মেলে পাপারাজ্জিদের সামনে ডেবিউ হল রাহার। এদিন বিখ্যাত কাপুর পরিবারে ছিল জমকালো ক্রিসমাস লাঞ্চ। তবে কুনাল কাপুর আয়োজিত, এ বছরের বিশেষত্ব ছিল পার্টিতে রণবীর কাপুর এবং স্ত্রী আলিয়া ভাটের মেয়ে রাহার চেহারা প্রকাশ নিয়ে। এরপরে কাপুর পরিবারের অনেক সদস্য ফ্যাম-জ্যাম থেকে ছবি শেয়ার করেছেন, যা সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। এদিন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন করিশ্মা কাপুর তাঁর ছেলে ও মেয়ে, রণধীর কাপুর, ববিতা কাপুর প্রমুখ। তবে এদিন তাঁদের লাঞ্চ শুরু করার আগে পরিবারের সদস্যদের টেবিলের চারপাশে জড়ো হতে দেখা যায় যখন সবাই মিলে বড়দিনের কেক কাটতে উদ্যোগী হয়েছিলেন।

তবে সেখানে নজর কেড়েছেন রণবীর কাপুর। ভাইরাল ভিডিও অনুযায়ী, কেক কাটার সময়ে রান্নাঘরের লাইটার নিয়ে আসে রণবীর। একজন ব্যবহারকারীর Reddit-এ পোস্ট করা ভিডিওতে, শাহরুখ খানের গান লুট পুট গায়া পটভূমিতে শোনা যাচ্ছিল। কিন্তু কেক কাটার সময়ে রণবীরের মুখ থেকে আচযকাই বেরিয়ে আসে “জয় মাতা দি” কথাটি। আর সেটাই এই মূহুর্তে ভাইরাল। মন্তব্য বিভাগে একজন ভক্ত কাপুরের ক্রিসমাস উদযাপনের কারণ হিসেবে লিখেছেন, “লোকেরা ভাবছে কেন কাপুররা ক্রিসমাস উদযাপন করছে, এই ঐতিহ্য শশী কাপুরের স্ত্রী জেনিফার কেন্ডাল শুরু করেছিলেন। তারা তার মৃত্যুর পরে এটি অব্যাহত রেখেছে এবং এটি একটি তাঁদের বাড়ির মহান ঐতিহ্য।”এদিন অমিতাভ বচ্চনের নাতি-নাতনী নব্যা নাভেলি নন্দা এবং অগস্ত্য নন্দা কাপুর বাড়িতে উপস্থিত হয়েছিলেন, যারা তাদের প্রয়াত দিদা রিতু নন্দার মাধ্যমে কাপুর দের আত্মীয় হন। তাদেরও এদিন উদযাপনে সামিল হতে দেখা গিয়েছিল।

২০২২ সালে রাহার জন্মের পরে, দম্পতি ক্যামেরাম্যানদের অনুরোধ করেছিলেন যে তার ছবিগুলি ক্লিক করবেন না। তারপর থেকে, ভক্তরা তারকা তারকাকিডের মুখ দেখেনি। সেলিব্রিটি দম্পতি অবশেষে এ বছর রাহাকে বড়দিনে পরিচয় করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এর আগে আলিয়া রাহার মুখ মানুষের কাছে প্রকাশ না করার সিদ্ধান্তের বিষয়ে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে বলেছিলেন, “আমি চাই আমার মেয়েকে লুকিয়ে রাখছি। আমি তার জন্য গর্বিত। ক্যামেরা এখনই না ঘুরলে, আমি তার একটি বিশাল ছবি স্ক্রিনে রাখতাম। আমি তাকে ভালোবাসি। আমি আমাদের শিশুর জন্য গর্বিত। কিন্তু আমরা নতুন অভিভাবক। ইন্টারনেট জুড়ে তার মুখ ছড়িয়ে পড়া সম্পর্কে আমরা কেমন অনুভব করছি তা আমরা জানি না, তার বয়স সবেমাত্র এক বছর।” এই মুহূর্তে রণবীর-আলিয়া তাঁদের মেয়েকে নিয়ে নতুন বছর সেলিব্রিশনে মেতেছেন। আজ সকাল সকাল মুম্বই বিমানবন্দরে রণবীর-আলিয়ার দেখা মিললে তাঁদের মেয়েকে আলিয়ার কোলে ঘুমিয়ে থাকতে দেখা যায়। পাপারাজ্জিরা বাইরে থেকে শব্দ শুরু করলে তাঁদের দেহরক্ষীরা চুপ করতে বলেন।

Ranbir Kapoor and other members of the family cut the Christmas cake
byu/Glad-Ad5911 inBollyBlindsNGossip

Published by:

Share Link:

More Releted News:

২১ দিন ধরে নিখোঁজ নেই উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ