‘জওয়ান’ অডিও লঞ্চে প্রিয়ামণি ও সুনীলের সঙ্গে ঠুমকা দিলেন শাহরুখ

এদিকে জওয়ান অডিও লঞ্চ ইভেন্টে সুনীল গ্রোভার এবং প্রিয়মণির সঙ্গে চেন্নাই এক্সপ্রেসের '1234' গানের সঙ্গে নাচতে দেখা গেল শাহরুখকে। তিনজন একেবারে ঝড় তুললেন মঞ্চে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতকাল রাতে চুপিসাড়ে জম্মুতে ‘বৈষ্ণো দেবী’ মন্দিরে একবার দর্শন করেই চেন্নাইয়ের উদ্দেশে রওনা দেন শাহরুখ খান। কেননা আজ জওয়ানের গ্র্যান্ড অডিও লঞ্চ। আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’। ভক্তদের উত্তেজনা রীতিমতো তুমুল। দক্ষিণী পরিচালক অ্যাটলির সঙ্গে প্রথমবার হাত মেলালেন বাদশা। নায়িকাও দক্ষিণী সুপারস্টার অভিনেত্রী নয়নতারা, এদিকে ভিলেনের চরিত্রে রয়েছেন তামিল সুপারস্টার বিজয় সেতুপতি। সুতরাং এবার দক্ষিণী অঞ্চল কাপাতে চলেছেন শাহরুখ খান। আজ সন্ধ্যে ৬ টা থেকে শুরু হয়েছে জওয়ানের ট্রেলার লঞ্চ। স্বাভাবিকভাবেই বাদশা কে দেখতে গোটা কলেজ জুড়ে ভিড় জমিয়েছেন ভক্তরা। রিপোর্ট অনুসারে, ‘জওয়ান’-এর অডিও লঞ্চ চেন্নাইয়ের শ্রী সাইরাম ইঞ্জিনিয়ারিং কলেজে অনুষ্ঠিত হচ্ছে। যেখানে উপস্থিত হয়েছেন শাহরুখ খান, বিজয় সেতুপতি, সান্যা মালহোত্রা, প্রিয়মণি, সুনীল গ্রোভার-সহ অনেকেই। শুরুতেই একেবারে স্বয়াগ নিয়ে এন্ট্রি হয়েছে শাহরুখের। সঙ্গে আরও রয়েছেন পরিচালক, অ্যাটলি এবং চলচ্চিত্রের সুরকার অনিরুদ্ধ রবিচন্দর। কিং খান যখন অডিটোরিয়ামে প্রবেশ করেন, তাঁকে ভক্তরা হুল্লোড় ও উল্লাসের সঙ্গে অভ্যর্থনা জানায়।

অডিটোরিয়ামে পৌঁছানোর পর, শাহরুখ তাঁর সহ-অভিনেতা বিজয় সেতুপতির কাছে চলে যান এবং তাঁকে উদ্যমীভাবে অভ্যর্থনা জানান, তারপরে তিনি অনিরুদ্ধের কাছে গিয়ে তাঁর গালে একটি চুম্বন এঁকে দেন। যোগী বাবু, ঋদ্ধি ডোগরা, এবং সঞ্জিতা ভট্টাচার্যও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অডিটোরিয়ামে প্রবেশের পর যোগী বাবু অ্যাটলিকে অভ্যর্থনা জানান। এদিকে সুনীল গ্রোভার ইভেন্টের মঞ্চে প্রবেশ করেন এবং এসআরকে-এর বিখ্যাত সংলাপগুলি মঞ্চে উপস্থাপনা করে ঝড় তোলেন। সুনীলও ‘জওয়ান’-এর একজন গুরুত্বপূর্ণ অংশ। অ্যাটলি দ্বারা পরিচালিত ‘জওয়ান’ ৭ সেপ্টেম্বরে মুক্তি পেতে চলেছে। অনুষ্ঠানে সুনীল বলেন, “আমি শুধু শাহরুখ স্যারের সংলাপ বলতে চাই।” তারপর তিনি বিখ্যাত ‘ওম শান্তি ওম’ সুর গাইতে শুরু করেন। এতে হাসতে দেখা যায় শাহরুখকে। সুনীল আরও বলেন, “কেহতে হ্যায় কিসি ভি চিজ কো দিল সে চাহো, বেরি কাইনাত তুমে উসে মিলানে কি সাজিশ মে লাগ জাতি হ্যায়। এবং আমি সবসময় শাহরুখ স্যারকে দেখতে চেয়েছিলাম কিন্তু তাঁর সঙ্গে একই ছবিতে কাজ করার সুযোগ পেয়েছি। এর চেয়ে বড় কিছু হতে পারে না।”

এদিকে জওয়ান অডিও লঞ্চ ইভেন্টে সুনীল গ্রোভার এবং প্রিয়মণির সঙ্গে চেন্নাই এক্সপ্রেসের ‘1234’ গানের সঙ্গে নাচতে দেখা গেল শাহরুখকে। তিনজন একেবারে ঝড় তুললেন মঞ্চে।কিছুক্ষণ আগে, SRKsSteven নামে শাহরুখ খানের একটি ফ্যান পেজ টুইটারে ভিডিওটি পোস্ট করেছেন। এদিন শাহরুখ খান সাদা টি শার্ট, নীল জ্যাকেট এবং নীল ডেনিম জিন্স পরে জওয়ান অডিও লঞ্চ ইভেন্টে গ্র্যান্ড এন্ট্রি নিয়েছেন।অনুষ্ঠানে, আর্ট ডির মুথুরাজ প্রকাশ করেছেন, “আমরা চেন্নাইতে প্রায় ১৫০ দিনের জন্য #জওয়ানের একটি বড় শিডিউল শ্যুট করেছি, যাতে ৩০০০ পরিবার উপকৃত হয়েছে। চেন্নাইতে ছবিটির শুটিংয়ের অনুমতি দেওয়ার জন্য শাহরুখ খানকে অনেক ধন্যবাদ।”

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে