ডাঙ্কির শুটিংয়ে কাশ্মীরে শাহরুখ, ‘Met Gala’-র উদ্দেশ্যে একাই রওনা আলিয়ার

তাঁর সঙ্গে কাজ করা এত আনন্দের ছিল যে বর্ণনা করা কঠিন। তিনি সেটে ইতিবাচক শক্তি নিয়ে আসতেন এবং সর্বদা তাঁর চারপাশের সবাইকে খুশি রাখতেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের শুরুতেই পাঠান রিলিজের আগে কাশ্মীরের বৈষ্ণো দেবী মন্দির পুজো দিতে গিয়েছিলেন শাহরুখ খান। সকলের প্রত্যাশা অনুযায়ী, পাঠান প্রায় ১০০০ কোটির উপর রোজগার করেছিল। বক্সঅফিসে পাঠান সাফল্য আজও অব্যাহত। চারবছর পর অভিনয়ে প্রত্যাবর্তন করে ভক্তদের একেবারেই নিরাশ করেননি অভিনেতা। বর্তমানে তাঁর হাতে অ্যাটলির জওয়ান ও রাজকুমার হিরানির ডানকি-সহ দুটি কাজ রয়েছে। আর দুই পরিচালকের সঙ্গেই অভিনেতার প্রথম কাজ। সুতরাং দুটি ছবিতে তাঁকে দেখার জন্যে উৎফুল্ল ভক্তকুল।

বর্তমানে শাহরুখ রয়েছেন কাশ্মীরে,  রাজকুমার হিরানির ছবিতে কাজ করছেন। সম্প্রতি কাশ্মীর থেকে অভিনেতার একগুচ্ছ ভিডিও ইন্টারনেটে ঝড় তুলেছে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, কিং খানকে সোনমার্গের একটি হোটেলে দুর্দান্তভাবে স্বাগত জানানো হয়েছে। একটি সম্পূর্ণ কালো পোশাকে আবৃত ছিলেন অভিনেতা। তাঁর গলায় সাদা শাল পরা ছিল। একটি সুন্দর ফুলের তোড়া দেওয়া হয় তাঁকে। কাশ্মীরের এই ঠান্ডা আবহাওয়ার মধ্যেই শাহরুখ হিরানির ছবির শুটিং করবেন। খবরে বলা হয়েছে, এই ছবিতে তাঁকে ভিন্ন অবতারে দেখা যাবে, যা আগে কখনও দেখা যায়নি। ডানকিতে শাহরুখের বিপরীতে অভিনয় করছেন তাপসী পান্নু।  সম্প্রতি, রাজকুমার হিরানি সুপারস্টারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সম্পর্কে বলেছিলেন, “তাঁর সঙ্গে কাজ করা এত আনন্দের ছিল যে বর্ণনা করা কঠিন। তিনি সেটে ইতিবাচক শক্তি নিয়ে আসতেন এবং সর্বদা তাঁর চারপাশের সবাইকে খুশি রাখতেন।”

অন্যদিকে আগামী ১ মে থেকে শুরু হচ্ছে বিশ্বের অভিনব ফ্যাশন শো ‘MET GALA 2023’। যেখানে এবছর আমন্ত্রন পেয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় আলিয়া ভাট। হলিউডে অভিষেকের আগেই তাঁর ডাক পড়েছে মেট গালায়। যে কারণে গতকালের মুম্বই ছেড়ে দুবাইয়ের পথে রওনা হয়েছেন অভিনেত্রী। তবে এবার স্বামী ও কন্যাকে নিয়ে নয়, একাই গিয়েছেন অভিনেত্রী। দুবাইতে অবতরণ করার পরে, আলিয়াকে দুবাইয়ের এক হোটেলে মিষ্টি স্বাগত জানানো হয়েছে।  সম্প্রতি, আলিয়া ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র শুটিং করতে কাশ্মীরে মেয়েকে সঙ্গে নিয়ে গেলেও এবার তিনি একাই। হোটেলে আলিয়াকে স্বাগত নোট হিসেবে লেখা ছিল, “রাহা এখানে আপনার সঙ্গে ম্যান্ডারিন ওরিয়েন্টাল জুমেইরা দুবাইতে এসেছেন কারণ আমরা কল্পনা করতে পারি আপনি তাকে কতটা মিস করছেন!” 

 

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ