অলন্যা পাণ্ডের বিয়েতে কোমর দোলালেন শাহরুখ-গৌরী, ভাইরাল ভিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি: মডেল অলন্যা পাণ্ডের (Alanna Pandey) বিয়ের মেহেন্দি থেকে সংগীত বিভিন্ন আচার অনুষ্ঠানে আগেই দেখা গিয়েছে শাহরুখ-পত্নী গৌরী খানকে (Gauri Khan)। এবার সস্ত্রীক বাদশাকে ডান্সফ্লোরে কোমর দুলিয়ে নাচতে দেখা গেল বিয়ের অনুষ্ঠানে। ভাইরাল হওয়া এক ভিডিওতে বাদশাকে (Shah Rukh Khan) এমন মেজাজে দেখা গিয়েছে।

ভাইরাল ভিডিওতে (Viral Video) দেখা যায়, অলন্যার মা ডিনে পাণ্ডের সঙ্গে এপি ধিলোঁর ‘দিল নু’ গানের তালে নাচছেন শাহরুখ এবং গৌরী খান। বিয়ের অনুষ্ঠানে শাহরুখের পরনে ছিল কালো ব্লেজার। ভিডিওতে দেখা যায়, গৌরী, এসআরকে এবং ডিনে একটি বৃত্তে একসঙ্গে নাচছেন। অন্যদিকে অনন্যা পাণ্ডে এবং অন্যান্যদেরও আলাদাভাবে নাচতে দেখা যাচ্ছে।

অলন্যা পাণ্ডে অভিনেতা চাঙ্কি পাণ্ডের ভাইয়ের মেয়ে। অর্থাৎ বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডের (Ananna Pandey) খুড়তুতো বোন অলন্যা। তাঁর বিয়েতে চাঁদের হাট বসবে সেটাই স্বাভাবিক। বিয়ের শুরু থেকেই নানান অনুষ্ঠানে ভিড় লেগে রয়েছে বলিউড তারকাদের। বৃহস্পতিবার ছিল বিয়ের দিন। আইভর ম্যাক্রের সঙ্গে সাত পাকে বাঁধা পডড়েছেন অলন্যা। ওইদিন অনুষ্ঠানে হাজির ছিলেন বলিউড বাদশা এবং গৌরী।

উল্লেখ্য গত ১৬ মার্চ অলন্যা পান্ডে ও আইভর ম্যাক্রে বিয়ে করেন। বিয়ের থিম প্রসঙ্গে অলন্যা এক সংবাদমাধ্যমে বলেছিলেন, ‘আমরা রূপকথার মতো, ম্যাজিকের মতো বন থিম বেছে নিয়েছি কারণ আমরা দু’জনেই প্রকৃতিকে ভালোবাসি। তাই বিয়ের আসর জঙ্গল থিম দ্বারা অনুপ্রাণিত হবে যা প্রকৃতির শান্ত স্নিগ্ধ পরিবেশ তুলে ধরবে। এই সাজসজ্জায় থাকছে উড়ন্ত পাখি,  শান্ত জলাশয়,  জঙ্গলের শব্দ, এবং মাটির গন্ধ জাগিয়ে তোলার জন্য একটি কাস্টমাইজড সুগন্ধ।’ বিয়ের অনুষ্ঠানের পর তাঁদের পরিকল্পনা সম্পর্কে অলন্যা বলেন, ‘ভারতে আসার পর থেকে আমরা এক সেকেন্ডও শ্বাস নিতে পারিনি, আমাদের বিয়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ততা তুঙ্গে, তাই বিয়ের পর আমরা অবশ্যই স্বস্তি পাব আর মধুচন্দ্রিমায় গিয়ে আরাম করব, একে অপরের সঙ্গে সময় কাটাব।’

হরমুজে ২০ শতাংশ কর আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

আইনি প্রক্রিয়া অনুযায়ী শেখ হাসিনার প্রত্যর্পণ, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক

হরমুজের পর এবার ‘বাব আল-মান্দেব প্রণালি’ বন্ধের পথে হাঁটছে ইরান!

ডায়াবেটিস রোগীদের বড় স্বস্তি! রোজের পরিবর্তে সপ্তাহে একবার ইনসুলিনেই মিলবে ফল

হাঁটুর ব্যথায় নাজেহাল? পেইনকিলার ভুলে খাবারের তালিকায় রাখুন এই ৮ সুপারফুড

তাড়াহুড়ো করে ঋতব্রতকে বিরোধী দলনেতা কেন? অধ্যক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন হাইকোর্টের

স্ত্রীকে খুন করে লাশ নিয়ে ৭০ কিমি গাড়ি চালিয়ে থানায় পৌঁছলেন ঘাতক স্বামী

আচমকাই হাসপাতালে ভর্তি অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়, কেমন আছেন?

শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় চার্জ গঠন পিছিয়ে গেল

বিপর্যয় সামলে রুট-ডসনের চওড়া ব্যাটে ভর করে ২৫৮ রান তুলল ইংল্যান্ড

‘তারকেশ্বরকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্রে পরিণত করব,’ ঘোষণা করলেন শুভেন্দু

‘পুজোগুলিতে রাজনৈতিক দখলদারি চলবে না,’ বিজেপি নেতা-কর্মীদের স্পষ্ট বার্তা শমীকের

চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর! ২২,১৯৫ শূন্যপদে নিয়োগ করছে ভারতীয় রেল

৫৬ ভোগ নিবেদন করে মাহেশে ধুমধাম করে পালিত হল জগন্নাথের নবযৌবন উৎসব