প্রতারণার শিকার হয়ে ৩৪ লক্ষ টাকা খোয়ালেন শাহরুখ-কাজলের ‘অনস্ক্রিন’ পুত্র জিবরান খান

প্রায় ৩৪ লক্ষ টাকা প্রতারণার শিকার হয়েছেন 'কভি খুশি কভি গাম'-খ্যাত অভিনেতা জিবরান খান। যিনি আইকনিক ছবিতে শাহরুখ এবং কাজলের ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় ৩৪ লক্ষ টাকা প্রতারণার শিকার হয়েছেন ‘কভি খুশি কভি গাম’-খ্যাত অভিনেতা জিবরান খান। যিনি আইকনিক ছবিতে শাহরুখ এবং কাজলের ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন। যদিও সেই সময়ে তিনি ছোট ছিলেন। কিন্তু এখন অনেকটাই বড়। রীতিমতো যুবকে পরিণত হয়েছেন। অবশ্য বর্তমানে বলিউড থেকে অনেকটাই দূরে তিনি। ২-১ টা ধারাবাহিকে অভিনয় করেছেন। পাশাপাশি বান্দ্রাতে একটি ক্যাফে ও খুলেছেন তিনি। জানা গিয়েছে, জিবরান খানের ক্যাফের জেনারেল ম্যানেজার অজয় ​​সিংহ রাওয়াত অভিনেতার প্রায় ৩৪ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। ইতিমধ্যেই অভিনেতা তাঁর ক্যাফের ম্যানেজারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। সম্প্রতি অভিনেতা নগদ বিক্রয় এবং ব্যাঙ্ক আমানতের মধ্যে উল্লেখযোগ্য অসঙ্গতি পেয়েছিলেন, এরপরেই তিনি বিষয়টি আবিষ্কার করেন।

এরপর তিনি রাওয়াতকে একাধিকবার ফোন করেছিলেন। কিন্তু রাওয়াত তার ফোন উপেক্ষা করার জন্যে কিছু উপায় না পেয়ে অভিনেতা পুলিশের কাছে যান। এবং রাওয়াতের বিরুদ্ধে জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের মামলা দায়ের করেন। শুক্রবার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, অভিনেতার ক্যাফের ওই কর্মী প্রায় ৩৪ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। খবর অনুযায়ী, দিন কয়েক আগে ‘কভি খুশি কভি গম’ তারকা আবিষ্কার করেন যে, তাঁর ক্যাফের সরবরাহকারীদের বেশ কয়েকটি অর্থ বকেয়া ছিল। এরপরেই তিনি অ্যাকাউন্টগুলির অডিটের নির্দেশ দেন। অডিটে দেখা যায় যে, গত এপ্রিল থেকে মার্চ মাসের মধ্যে ক্যাফেটি ১.১৪ কোটি টাকার নগদ বিক্রি করেছিল। উল্লিখিত পরিমাণের মধ্যে মাত্র ৭৯.৬৭ লক্ষ টাকা ব্যাংকে জমা করা হয়েছিল। বাকি ৩৪.৩৩ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগ অনুসারে, অভিযুক্ত, যার নাম অজয় ​​সিংহ রাওয়াত।

জানা গিয়েছে, অভিনেতা রাওয়াতের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে, তিনি তার ফোন কল উপেক্ষা করেন এবং অবশেষে তাকে ব্লক করে দেন। এরপর অভিনেতা বান্দ্রা পুলিশের কাছে যান, এবং মামলা দায়ের করেন। তদন্তের পর, রাওয়াতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার প্রাসঙ্গিক ধারায় জালিয়াতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করা হয়। পুলিশ জানিয়েছে, আরও তদন্ত চলছে। জিবরান খান ‘কভি খুশি কাভি গম’-এ প্রথম শাহরুখ খান এবং কাজলের অন-স্ক্রিন পুত্রের চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন। এরপর তিনি ‘কিউ কি… ম্যায় ঘুঠ না বোলতা’, ‘রিশতে’ এবং ‘বাদে দিলওয়ালা’-এর মতো ছবিতেও শিশু অভিনেতা হিসেবে অভিনয় করেছিলেন। অভিনয় থেকে দীর্ঘ বিরতির পর, জিবরান ২০২৪ সালে ইশক ভিশক রিবাউন্ড দিয়ে পর্দায় ফিরে আসেন।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের