মন্নত ছেড়ে আলিবাগে পার্টির আয়োজন, ৬০-এর জন্মদিনে কী কী চমক দিচ্ছেন কিং খান?

২ নভেম্বর, শুধু একটা দিন নয়, একটা ইমোশন, কেননা ওইদিনেই জন্ম নিয়েছিলেন ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির কিং তথা বাদশা শাহরুখ খান। যার কাছে রোমান্স শেখা, তার জন্মদিন

Share:

নিজস্ব প্রতিনিধি: ২ নভেম্বর, শুধু একটা দিন নয়, একটা ইমোশন, কেননা ওইদিনেই জন্ম নিয়েছিলেন ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির কিং তথা বাদশা শাহরুখ খান। যার কাছে রোমান্স শেখা, তার জন্মদিন। সুতরাং এ দিনটা নিয়ে আলাদাই উত্তেজনা থাকে শাহরুখ ভক্তদের মধ্যে। দেশের কোনায় কোনায় তাঁর জন্মদিন সেলিব্রেশন করা হয়। পাশাপাশি সেদিনটা অভিনেতার মান্নাতের বাড়ির বাহিরটাও রীতিমতো উৎসবে পরিণত হয়। একটি বার বাদশাকে দেখার জন্যে ভিড় জমান ভক্ত মহল। সেই কারণে আগে থেকেই সেখানে পুলিশ পাহারা থাকে। আর ভক্তদের নিরাশও করেন না অভিনেতা। একবার হলেও ভক্তদের দেখা দেন তিনি। তবে গতবছর থেকে মন্নতে শাহরুখের জন্মদিন পালন বন্ধ হয়েছে, কেননা অভিনেতা এখন মন্নতে থাকেন না। তাঁর বিলাসবহুল বাংলোটি নির্মাণাধীন। তাই পরিবার নিয়ে অভিনেতা বর্তমানে আলিবাগের বাড়িতে থাকছেন। তাই মন্নতও খালি পড়ে রয়েছে। তবুও সারাবছরই মন্নতে ভিড় থাকেই ভক্তদের।

যাই হোক, এ বছর ৬০ বছরে পদার্পণ করবেন শাহরুখ খান। অর্থাৎ সিনিয়রের কোটায় নাম লেখাতে চলেছেন তিনি। তাই এখন প্রশ্ন, শাহরুখের ৬০ বছরের জন্মদিনেও কি ভক্তরা তাঁর দেখা পাবে না? সূত্রের খবর, এবারও মন্নতে হবে না অভিনেতার জন্মদিন পালন। তবে অভিনেতার আলিবাগের বাসভবনে জাঁকজমকপূর্ণভাবে পালন হবে নায়কের জন্মদিন। যেখানে নায়কের বিশাল পরিবার এবং অভিনেতার বন্ধুবান্ধবরা নিমন্ত্রিত থাকবেন। খবর, জন্মদিনেই অভিনেতা তাঁর পরবর্তী ছবি ‘কিং’-এর ঘোষণা দিতে পারেন। সূত্রগুলি জানিয়েছে, ইতিমধ্যে ই অভিনেতার জন্মদিনের আমন্ত্রণপত্র অভিনেতার ঘনিষ্ঠজনদের কাছে পাঠানো হয়ে গিয়েছে। তারা ১ নভেম্বরেই অভিনেতার বাড়িতে পৌঁছে যাবেন। অবশ্য, মুম্বইয়ে থাকাকালীন, শাহরুখ সাধারণত তার জন্মদিন মন্নতে কাটাতে পছন্দ করেন। কারণ এটি তার ভক্তদের তাকে দেখার এবং তার বিশেষ দিনে তাকে শুভেচ্ছা জানানোর সুযোগ করে দেয়।

কিন্তু কয়েক মাস ধরে তার বিখ্যাত বান্দ্রার বাংলোটি সংস্কারের কাজ চলছে। তাই অভিনেতা তাঁর পরিবার অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছেন। কিন্তু পার্টিটি আলিবাগ বাসভবনে হবে। আর এদিনে ‘কিং’ এর ঘোষণা দিতে পারেন অভিনেতা। এটাই শাহরুখ খানের তার মেয়ে সুহানা খানের সঙ্গে প্রথম ছবি। ছবিতে অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন , আর্শাদ ওয়ার্সি, রাঘব জুয়াল, রানি মুখোপাধ্যায়, অনিল কাপুর, জ্যাকি শ্রফ রয়েছেন। ‘কিং’ ছবির মাধ্যমে, শাহরুখ আবারও দুই বছরের বিরতির পর বড় পর্দায় ফিরবেন। তাকে শেষবার ২০২৩ সালে বড় পর্দায় দেখা গিয়েছিল। যেখানে তিনি ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডাঙ্কি’-এর মতো পরপর তিনটি হিট ছবি উপহার দিয়েছিলেন, যার ফলে তিনি ৪ বছর পর সিনেমায় আবারও প্রত্যাবর্তন করবেন। তাঁকে দেখলে বোঝা যায়, বয়স কেবল একটি সংখ্যা এবং ৬০ বছর বয়সেও, শাহরুখ খান এখনও তিনি রাজ্যের রাজা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের