বক্সঅফিসে চলছে শাহরুখ ‘শাসন’, সপ্তমদিনে ‘জওয়ান’-এর আয় কত?

মুক্তির ৭ দিনে এসে বুধবার ছবিটি বিশ্বের বাজারে ২০.১২ কোটি আয় করে ৬৫০ কোটি টাকার ক্লাবে প্রবেশ করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বক্সঅফিসে শাহরুখ শাসনের চোটে একেবারে চিঁড়েচ্যাপ্টা বলিউডের সবকটি মুক্তিপ্রাপ্ত ছবি। শুধু দেশেই নয়, বিদেশের মাটিতেও ‘জওয়ান’-নিয়ে ভক্তদের হৃদয়ে লাড্ডু ফুটছে। বর্তমানে শাহরুখ খানই সিনেমা প্রেমীদের চোখের মণি। গত ৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে শাহরুখ খানের বহু প্রতীক্ষিত সিনেমা জওয়ান। মুক্তির দিন থেকেই একেবারে দাপিয়ে বেড়াচ্ছে এই ছবি। শাহরুখ তো আছেই, সঙ্গে ছবির পরিচালক অ্যাটলি এবং দক্ষিণী সুন্দরী নয়নতারার প্রশংসায় ভক্তরা। মুক্তির ৭ দিনে এসে বুধবার ছবিটি বিশ্বের বাজারে ২০.১২ কোটি আয় করে ৬৫০ কোটি টাকার ক্লাবে প্রবেশ করেছে। চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালানের মতে, বুধবার জওয়ানের টিকিট বিক্রি হয়েছে প্রায় ৯.৭ লাখেরও বেশি।

বৃহস্পতিবার টুইটারে গিয়ে, মনোবালা বিজয়বালান বলেছেন, ” জওয়ান বিশ্বব্যাপী বক্স অফিসে ৬৫০ কোটি টাকা অতিক্রম করেছে। শুধুমাত্র ৭ দিনেই ভারতে শোয়ের টিকিট বিক্রি হয়েছে 970956 টি। হিন্দি শো – 11608, মোট – 17.62 কোটি। তামিল শো – 1052, মোট – 1.47 কোটি। তেলেগু শো – 852, মোট 1.03 কোটি। মোট – 20.12 কোটি। জাতীয় মাল্টিপ্লেক্স চেইন – PVR 1,44,907 টিকেট – 4.85 কোটি। INOX 92,491 টিকেট – 3.01 কোটি। Cinepolis 44,633 টিকেট 1.5 কোটি।”

আরও একটি বাণিজ্যিক প্রতিবেদন অনুসারে, জওয়ান বুধবার ভারতে সমস্ত ভাষায় আনুমানিক 23.3 কোটি নেট সংগ্রহ করেছে। জওয়ানের হিন্দি সংস্করণ 21.5 কোটি টাকা আয় করেছে, তামিল এবং তেলেগু সংস্করণ যথাক্রমে 95 লাখ এবং 85 লাখ টাকা আয় করেছে। এখনও পর্যন্ত, জওয়ান সমস্ত ভাষায় ভারতে 368.38 কোটি টাকা আয় করেছে। অ্যাটলি পরিচালিত এবং রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত, জওয়ান প্রধান ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান, নয়নতারা এবং বিজয় সেতুপতি। বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ  লিখেছেন, “জওয়ান দ্রুত 300 কোটি আয় করে ফেলল, যেখানে পাঠান 300 কোটি আয় করতে আট দিন সময় নিয়েছিল।

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?