KKR-দের উৎসাহ দিতে কলকাতায় শাহরুখ ও সুহানা

এদিন শাহরুখ ছাড়াও RCB দলের মালিক জুহি চাওলাও ম্যাচের জন্য স্টেডিয়ামে ছিলেন। টস জিতে প্রথম ব্যাটিং শুরু করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেয়ে সুহানা কে নিয়ে দুপুরবেলাতেই রওনা দিয়েছিলেন বলিউডি বাদশা। কোথায় যাচ্ছেন তিনি, অবশ্যই কলকাতায় এলেন নায়ক। শুরু হয়েছে আইপিএল। গত শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। যেখানে জমকালো পারফর্ম করেছেন অরিজিৎ সিং, রশ্মিকা, তামান্নারা।

শুধু শাহরুখ বা সুহানা নয়, কলকাতা এসেছেন শানায়া কাপুরও। আজ ছিল কেকেআর বনাম আরসিবি আইপিএল ম্যাচ। সেই কারণেই মেয়েকে নিয়ে কলকাতায় এলেন বাদশা। প্রায় ৩ বছর পর ইডেনে দেখতে এলেন নায়ক। বাদশা কলকাতায় এসেছেন, এটাই যেন ভক্তদের জন্যে যথেষ্ট। মুলত নিজের দল কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ বলে কথা! বাড়িতে বসে কি আর দেখা যায়! শুটিং ফেলে কলকাতায় চলে এলেন নায়ক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর আজ নবমতম ম্যাচ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর সঙ্গে সংঘর্ষে লিপ্ত নাইটরা। ইতিমধ্যেই স্টেডিয়াম থেকে শাহরুখের বেশ কয়েকটি ছবি এবং ভিডিও অনলাইনে প্রকাশিত হয়েছে।

একটি ভিডিওতে, শাহরুখকে স্টেডিয়ামে ভক্তদের বিশাল জনসমুদ্রের উদ্দেশ্যে হাত নাড়াতে দেখা গিয়েছে। এদিন নায়ককে একটি সম্পূর্ণ কালো পোশাকে দেখা যায়, একটি কালো হুডি এবং জগার প্যান্ট, কালো সানগ্লাসে নিজেকে আবৃত করেন তিনি। মাঠেও তাঁকে কয়েক সেকেন্ডের জন্য ‘ঝুমে জো পাঠান’ ট্র্যাকে পা মেলাতে দেখা যায়। ভক্তদের উদ্দেশ্যে এদিন চুম্বনও উড়িয়ে দেন বাদশা। স্টেডিয়ামে বাজানো ট্র্যাক এবং দর্শকদের উচ্চস্বরে উল্লাসও ভিডিওতে ধরা পড়েছে। তাঁর সঙ্গে ছিলেন মেয়ে সুহানা খান এবং তাঁর ঘনিষ্ঠ বন্ধু, সঞ্জয় কাপুর এবং মাহিপ কাপুরের মেয়ে শানায়া কাপুর। কলকাতা নাইট রাইডার্স দলের সহ-মালিক শাহরুখ।

এদিন শাহরুখ ছাড়াও এদিন জুহি চাওলাও ম্যাচের জন্য স্টেডিয়ামে ছিলেন। টস জিতে প্রথম ব্যাটিং শুরু করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। তাঁরা প্রথমে মাঠে নামে। ইডেন গার্ডেনে পঞ্জাব কিংসের কাছে সাত রানের পরাজয়ের পর কেকেআর ম্যাচে নামে। এর আগে প্রীতি জিনতা আইপিএলের জন্য ভারতে এসেছেন, একটি টুইট করে জয় উদযাপন করেছিলেন।  

 

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান