সাকসেস ইভেন্টে ‘চালেয়া’র তালে ঠুমকা দিলেন বিক্রম-ঐশ্বরিয়া

সিগনেচার স্টেপে তাঁদের কোমরের ঠুমকা দেখে রীতিমতো চেঁচিয়ে উঠলেন দর্শক। এদিন দীপিকাকে শাহরুখ বললেন তিনি অভিনেত্রীকে বোকা বানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বিকেল থেকেই শুরু হয়েছে ‘জওয়ান’ এর সাফল্য সাংবাদিক সম্মেলন। ৮ দিনে প্রায় ৮০০ কোটি টাকা রোজগার করে ফেলেছে এই ছবি। বলিউডের হার্টথ্রব শাহরুখ খান ‘জওয়ান’ দিয়ে আবারও ইন্ডাস্ট্রিতে ঝড় তুলেছেন। ৪ বছর পর ২০২৩ সালে ‘পাঠান’-এর মাধ্যমে অভিনয়ে প্রত্যাবর্তন করে একেবারে ঝড় তুলেছেন অভিনেতা, কিন্তু ‘জওয়ান’-এ SRK-এর অনবদ্য অভিনয় পাঠানকেও রীতিমতো পেছনে ফেলে দিয়েছে। আজ চলচ্চিত্রের সাফল্য সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, বলিউড বাদশা শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, দক্ষিণী পরিচালক অ্যাটলি, এবং ছবির খলনায়ক বিজয় সেতুপতি। এছাড়াও ছিলেন ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্র সান্যা মালহোত্রা, লেহের খান, সুনীল গ্রোভার। তবে ছবির নায়িকা নয়নতারা সম্মেলনে উপস্থিত হতে পারেননি, কারণ তাঁর পরিবারে একটি অনুষ্ঠান রয়েছে তাই। এদিন একেবারে বিন্দাস মুডে অনুষ্ঠানে যোগদান করেছেন শাহরুখ খান।

সাদা শাড়িতে দীপিকা পাড়ুকোনকে স্বর্গের পরী ছাড়া আর কিছুই লাগছিল না। এদিন শাহরুখ ও দীপিকার অন-স্ক্রিন রসায়ন নিয়েই একাধিক প্রশ্ন ছিল। তবে শুরুতে অনিরুধের ‘চলেয়া’ গানে একসঙ্গে নাচলেন শাহরুখ-দীপিকা। সেটাই যেন অনুষ্ঠানের লাইমলাইট চুরি করল। সিগনেচার স্টেপে তাঁদের কোমরের ঠুমকা দেখে রীতিমতো চেঁচিয়ে উঠলেন দর্শক। এদিন দীপিকাকে শাহরুখ বললেন তিনি অভিনেত্রীকে বোকা বানিয়েছেন। কারণ ক্যামিও চরিত্রে অভিনয়ের জন্যে চুক্তি করিয়ে গোটা ছবি করিয়ে নিয়েছেন অভিনেত্রীকে।

এছাড়াও এদিন শাহরুখ শুরুতেই জওয়ানের ক্রু সদস্যদের ধন্যবাদ জানিয়ে বললেন, ‘যাঁদের ধন্যবাদ জানানোটা অন্যায়, তাঁরা হলেন টেকনিশিয়ানস, যাঁরা দক্ষিণ থেকে পরিবার ছেড়ে মুম্বই-এ এসে গত ৪ বছর মুম্বইয়ে ছিলেন। রাত-দিন ভুলে গিয়ে শুধুই এই ছবির জন্য কাজ করেছেন।অনেকেই আছেন যাঁদের এখানে এই ছবির জন্য কাজ করতে এসে বাচ্চাও মুম্বই জন্মে গেল। যেমন আমার পরিচালক অ্যাটলির। প্রিয়া, আমাদের নতুন মা, অ্যাটলির শক্তি, একটু উঠে দাঁড়ান, সবাইকে হ্যালো বলুন প্লিজ…’। এদিন মায়ের জন্মদিনের জন্য আসতে না পারা নয়নতারা একটি ভিডিও ম্যাসেজ দিয়ে জওয়ান টিমকে ধন্যবাদ জানালেন তাঁকে ছবির সদস্য করার জন্য। এদিকে অভিনেত্রীর মাকে এদিন জন্মদিনের শুভেচ্ছাও জানালেন শাহরুখ খান। 

জওয়ান’ সম্পর্কে

তামিল চলচ্চিত্র নির্মাতা অ্যাটলি পরিচালিত, ‘জওয়ান’ হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। হাই-অকটেন অ্যাকশন থ্রিলারটিতে নয়নথারা এবং বিজয় সেতুপতির পাশাপাশি দীপিকা পাড়ুকোনকেও একটি বিশেষ উপস্থিতিতে দেখা গিয়েছে। ‘জওয়ান’, একটি পিতা-পুত্রের গল্প, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সমস্যা তুলে ধরেছে শাহরুখের আজাদ ভূমিকা। ছবিতে আরও অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা, প্রিয়মনি, গিরিজা ওক, সঞ্জিতা ভট্টাচার্য, লেহার খান, আলিয়া কুরেশি, রিধি ডোগরা, সুনীল গ্রোভার এবং মুকেশ ছাবরা পাশাপাশি সঞ্জয় দত্ত।

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?