ছোট ছেলেকে নিয়ে মুম্বইয়ের গণপতি দর্শনে শাহরুখ

বৃহস্পতিবার ছেলে আবরাম এবং ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে মুম্বাইয়ের লালবাউগচা রাজাকে পুজো দিতে যান শাহরুখ খান।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: তিনি শুধু শুধু ভক্তদের হৃদয়ে তিনি রাজ করেন না। ধর্মে তিনি মুসলিম, কিন্তু মনে-প্রাণে ভারতীয়। তাই তাঁর স্ত্রী হিন্দু এবং তিনি মুসলিম হলেও তিনি বরাবরই দাবি করেন তাঁর সন্তানরা শুধুমাত্র ভারতীয়। যাই হোক, তাঁর প্রতিটি ঠোঁটের ভাষা যেন ভক্তদের হৃদয় ছুঁয়ে যায়। সত্যি তিনি বাদশা, শাহরুখ খান। বর্তমানে গণেশ আরাধনায় মজে আছেন খান পরিবার। মুসলিম হলেও দেশের সমস্ত ফেস্টিভ্যাল মহানন্দে উদযাপন করেন অভিনেতা। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে গণেশ উৎসব। দেশের প্রতিটি কোণে কোণে এই উৎসব পালিত হয় ১০ দিন জুড়ে। তবে মুম্বইতে গণেশ উৎসব চোখে পড়ার মতো। সাধারণ মানুষ তো বটেই সেলিব্রিটিরাও এই উৎসবে সামিল হন।

মোটামুটি প্রত্যেকেই বাড়িতে ধুমধাম করে গণেশ উৎসব পালন করেন। সেখানে পিছিয়ে নেই কার্তিক আরিয়ান থেকে শিল্পা শেট্টি, অনন্যা পাণ্ডে, সলমন খান, সারা আলি খান-সহ একাধিক তারকারা। এমনকী বাড়িতে গণপতির প্রতিমা নিয়ে এসেছে খোদ শাহরুখ খানও। সেদিন রাতে শিল্পপতি মুকেশ আম্বানির বাড়িতেও গণেশ উৎসবে নিমন্ত্রিত ছিলেন গোটা বলিউড। শাহরুখ সপরিবার উপস্থিত ছিলেন আম্বানিদের বাড়ির পুজোর। সেখান থেকে একাধিক ভিডিও এখনও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এছাড়াও প্রতি বছরই মুম্বইয়ের অতি প্রাচীন পুজো লাল বাগচার গণেশ রাজার দর্শনে যেতে ভোলেন না তারকারা। পুজোর দিন সকাল সকাল কার্তিক আরিয়ানের দেখা মিলেছিল সেখানে, গতকাল বরুণ ধাওয়ান ও এশা দেওলও গিয়েছিলেন বাপ্পার দর্শনে। আজ সেখানে গেলেন শাহরুখ খান। বৃহস্পতিবার ছেলে আবরাম এবং ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে মুম্বইয়ের লালবাউগচা রাজাকে পুজো দিতে যান শাহরুখ খান। সেই ছবি ও ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আবরাম লাল পাঞ্জাবী পরলেও শাহরুখ সাদামাটা পোশাকে বাপ্পার দর্শনে যান। শাহরুখ খান বাড়িতে গণপতি উদযাপনের একটি ছবি পোস্ট করে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছিলেন।

লিখেছেন, “গৃহে স্বাগত গণপতি বাপ্পা জি। আপনাকে এবং আপনার পরিবারকে ভগবান গণেশকে সম্মান জানানোর একটি চমৎকার দিন কামনা করছি। ভগবান গণেশ যেন আমাদের সকলকে সুখ, জ্ঞান, সুস্বাস্থ্য এবং প্রচুর মোদক খাওয়ার আশীর্বাদ করেন।” কাজের দিক থেকে, তাঁকে বর্তমানে ‘জওয়ান’-এ দেখা গিয়েছে, যা বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছে ।

 

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?