ফ্রি’তে শাকিরাকে দেখার সুযোগ, গায়িকার কোপাকাবানা কনসার্টে ২০ লক্ষ ভক্তের ভিড়

বিনামূল্যে পপ তারকা শাকিরার কনসার্ট দেখার সুযোগ। ভিড় জমল ২০ লাখের বেশি। শনিবার কোপাকাবানা সৈকতে কনসার্টে করেছেন শাকিরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিনামূল্যে পপ তারকা শাকিরার কনসার্ট দেখার সুযোগ। ভিড় জমল ২০ লাখের বেশি। হুড়োহুড়িতে সাঙ্ঘাতিক অবস্থা। শনিবার (২ মে) রাতে ব্রাজিলের রিও ডি জেনিরোর কোপাকাবানা সৈকতে আয়োজিত কনসার্টে পারফর্ম্যান্স করেছেন শাকিরা। তাতেই ভিড় ছিল দেখার মতো। কেননা লাতিন গায়িকার শোয়ের জন্যে ভক্তদের কোনও টিকিট কাটতে হয়নি। সবটাই ছিল বিনামূল্যে। আর তা দেখতেই বিশ্বের অন্যতম বিখ্যাত এই জলপ্রান্তে প্রায় ২০ লক্ষ মানুষ সমবেত হয়েছিলেন। দিন কয়েক আগে ব্রাজিলে গ্র্যামি বিজয়ী এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসধারী শাকিরার কনসার্টে এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন তাঁর শ্রমিক ভক্ত। এতেও কোনও ভ্রুক্ষেপ নেই। তার পরেও বিনা মূল্যে শাকিরার অনুষ্ঠানের আয়োজন হল।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, শাকিরার শো শুরু হতেই তাঁর বিপুল সংখ্যক ভক্ত সৈকতে নাচানাচি শুরু করেন। তাতেই পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে ওঠে। তবে কোনও ভয়াবহ ঘটনার খবর পাওয়া যায়নি। এর আগে, শাকিরা একটি সাক্ষাৎকারে আভাস দিয়েছিলেন যে, কোপাকাবানার কনসার্টটি তাঁর কেরিয়ারের সবচেয়ে বড় কনসার্ট হতে চলেছে। কেননা তিনি সবসময় এই সৈকতে গান গাইতে চেয়েছেন।

 

অবশেষে তাঁর স্বপ্ন পূরণ হতে চলেছে। গত এপ্রিলে শাকিরার ভারতে কনসার্ট করার কথা ছিল। শেষবার ২০০৭ সালে ‘ওরাল ফিক্সেশন ট্যুর’-এর অংশ হিসেবে মুম্বইয়ে কনসার্ট করেছিলেন তিনি। অর্থাৎ ১৯ বছর পর ভারতে কনসার্টের কথা ছিল গায়িকার। ২০২৬ সালের ১০ এপ্রিল মহালক্ষ্মী রেসকোর্সে এবং এরপর ১৫ এপ্রিল জওহরলাল নেহেরু স্টেডিয়ামে তাঁর পারফর্ম করার কথা ছিল। কিন্তু ইরান বনাম ইজরায়েল-আমেরিকার যুদ্ধের কারণে শাকিরার ‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট’ স্থগিত করা হয়। তবে আবার কবে এই কনসার্টের আয়োজন হবে, তা জানানো হয়নি। ইতিমধ্যেই টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে। তবে এ বছরই শাকিরার কনসার্ট হবে তা ঠিক সময়ে জানানো হবে।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের