‘জীবন শেষ…’, মধ্যরাতে আচমকা রহস্যময় পোস্ট শঙ্কর চক্রবর্তীর! কী হল অভিনেতার?

মধ্যরাতে ফেসবুকে রহস্যময় পোস্ট করে ভক্তদের চিন্তায় ফেলে দিলেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী। কী লেখা রয়েছে ওই পোস্টে?

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্যরাতে ফেসবুকে রহস্যময় পোস্ট করে ভক্তদের চিন্তায় ফেলে দিলেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী। কী লেখা রয়েছে ওই পোস্টে? টলিউডের অন্যতম সেরা পার্শ্ব অভিনেতাদের মধ্যে একজন শঙ্কর চক্রবর্তী। কয়েক দশক ধরে বাংলা ছবি-ধারাবাহিকে কাজ করছেন তিনি। সেই প্রেক্ষিতে বর্ষীয়ান অভিনেতার ফ্যান সংখ্যাও প্রচুর। বছর দুয়েক আগেই অভিনেতা তাঁর স্ত্রীকে হারিয়েছেন। তিনি ক্যান্সারের রোগী ছিলেন। এরপরেও অভিনয়ে সক্রিয় ছিলেন তিনি। কিন্তু গতকাল রাতে তাঁর একটি রহস্যময় পোস্ট ভক্তদের মনে ভয় ধরিয়ে দিয়েছে।

পোস্টটি কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিনোদন মহলেও। অভিনেতা তাঁর ফেসবুক প্রোফাইলে পরপর দুটি পোস্ট করেন। একটিতে লেখেন, ‘নাও আই এম ক্রসিং থ্রু লাইফ ইজ গণ।’ এরপরেই নেটপাড়ায় শোরগোল পড়ে যায়। জল্পনা, অভিনেতার কী হয়েছে? স্ত্রীকে হারিয়ে তিনি কী একাকীত্বে ভুগছেন? নাকি হাতে কাজ না থাকায় এ ভাবেই তিনি ক্ষোভ প্রকাশ করলেন? গভীর রাতে বন্ধুর এমন পোস্ট দেখে চিন্তায় পড়ে গিয়েছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ও। শঙ্কর চক্রবর্তীর খোঁজ নিচ্ছেন তিনি।

দ্বিতীয় পোস্টে অভিনেতা লেখেন, ‘FB-তে আমার একটা পোস্ট দেখে সবাই ভাবল আমি বোধ হয় গণ! কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে অনেকেই রাতে আমাকে ফোন করেন উদ্বিগ্ন হয়ে। আমি তাদের আশ্বস্ত করছি, আমি কোথাও যাইনি। আমি আছি বাহাল তবিয়তে। আসলে রাস্তায় যেতে যেতে একটা লেখা দেখে হঠাৎ করে ওটা আমার মনে হয়েছিল। আমি আছি, আমি থাকব—যতদিন ঈশ্বর চাইবেন।’ অবশেষে অভিনেতার এই স্পষ্টীকরণের পরেই চিন্তামুক্ত হন ভক্তরা। 

 

ভারত-মায়ানমার সীমান্তে সন্দেহভাজন জঙ্গি হামলায় নিহত ১ জওয়ান, জখম ৪

ফের বিহার, এবার তরুণীকে রাস্তা দিয়ে তুলে হোটেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

‘বাংলায় হবে সাইকেল তৈরির কারখানা’, কর্মসংস্থানের স্বপ্ন দেখালেন শুভেন্দু

চাকদহে ৩ লক্ষ টাকার ট্যাব উদ্ধার, গ্রেফতার ২

ময়দা মাখা-বেলার ঝামেলা নেই, সন্ধ্যার চায়ের আড্ডা জমান সুজি-আলুর শিঙাড়ায়

নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচনের আগে কোমর বেঁধে মাঠে নির্বাচন কমিশন, প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠক

‘বাবা কোনও ভুল কাজ করেনি’, মিলন প্রধানের জামিনের পর যা বলল মেয়ে অরুণিমা

ভাড়া নিয়ে বিবাদ, প্রকাশ্য রাস্তায় চালকের সঙ্গে হাতাহাতি দুই তরুণীর

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

নিয়োগ দুর্নীতির সিবিআই-এর মামলাকে ডিলিস্ট করে দিল কলকাতা হাইকোর্ট

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা