দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ডিএমকে-অপমানের প্রতিবাদে চাকরি গিয়েছে শর্মিলার, তাঁকে বাস উপহার দিলেন কমল হাসান

নিজস্ব প্রতিনিধি: অভিনেতার পাশাপাশি তিনি একজন দাপুটে রাজনীতিবিদও। সঙ্গে জনসাধারণের সেবায় নিয়োজিত সর্বক্ষণ। তামিল সুপারস্টার কমল হাসান, একসময় বলিউডে দাপিয়ে বেরিয়ে ছেন। দুই মহলেরই একজন A-লিস্টার তারকা হলেন কমল হাসান। মাঝে মধ্যেই তাঁর সমাজ সেবার উদাহরণ সংবাদের শিরোনাম দখল করেন। সম্প্রতি আবারও একটি মহৎ কাজের জন্য সংবাদের শিরোনামে উঠে এলেন কমল ।হাসান। কমল হাসান সম্প্রতি কোয়েম্বাটুরের প্রথম মহিলা বাসচালককে একটি গাড়ি উপহার দিলেন। যিনি কিছুদিন আগেই একটি বেসরকারি বাস সংস্থার সঙ্গে মতবিরোধ হওয়ার কারণে বাস চালকের চাকরি ছেড়ে দেন। ডিএমকে কেন্দ্র করে ঘনিযে ওঠা এক বিতর্কের জন্যে চাকরি ছাড়েন শর্মিলা।

সম্প্রতি সেই শর্মিলাকেই কমলের সংস্কৃতি কেন্দ্র, ‘কমল পানবাট্ট মাইয়াম’-এর তরফ থেকে একটি বাস উপহার দেওয়া হয়। একটি বিবৃতিতে, কমল হাসান জানান যে, উপহারটি শর্মিলাকে ড্রাইভার-উদ্যোক্তা হতে সাহায্য করবে। হাজার হাজার নারীদের অনুপ্রেরণা শর্মিলা। তাঁকে ঘিরে ওঠা বিতর্কে আমি ক্ষুব্ধ। শর্মিলা শুধু চালক হয়ে থাকুক আমি তা চাইনা!’ এদিকে এমএনএম প্রধান বলেছেন যে, শর্মিলা একটি ভাড়া গাড়ি চালক কাম উদ্যোক্তা হিসাবে এবার তাঁর যাত্রা পুনরায় শুরু করবেন। তিনি সমাজের অত্যাচারিত মহিলাদের পাশে দাঁড়াতে চান। বছরের পর বছর ধরে তাঁদের দমন করা বাধাগুলি ভেঙে দিতে চান। ২৩শে জুন, সাংসদ কানিমোঝি শর্মিলার চালিত একটি বাসে উঠে পড়েছিলেন। যা তখন কোয়েম্বাটুরের গান্ধীপুরম এবং সোমানুরের মধ্যে চলছিল।

ভ্রমণের কয়েক ঘন্টা পরে, শর্মিলা ম্যানেজমেন্টের উদাসীনতার কারণে চাকরি ছেড়ে দেন। শর্মিলা মিডিয়াকে বলেছেন যে, বাসে ওঠার পর ডিএমকে নেত্রী শর্মিলার প্রশংসা করেন যে মেয়ে হয়ে গাড়ি চালাচ্ছেন তিনি। গর্বের বিষয়। এরপর কন্ডাক্টর কানিমোঝিকে টিকিট কাটতে বলেন। এবং তখনই ডিএমকে নেত্রীর সঙ্গে তর্ক বিতর্ক শুরু হয় কন্ডাক্টরের। এরপর বাস মালিকের কাছে বিষয়টি উত্থাপন করলেও তিনি তাঁকে সমর্থন করেননি। সাংসদের অপমান তাঁর দ্বারা হজম হয়নি। তাই শর্মিলা নিজেই চাকরি ছেড়ে দেন।

Published by:

Share Link:

More Releted News:

পার্সেলের নামে কুকুর ডেলিভারি! র‍্যাপিডো রাইডারের ভিডিও ভাইরাল

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

‘লরেন্স অফ পাঞ্জাব’ নিষিদ্ধের দাবি জানিয়ে হাইকোর্টে গেল পাঞ্জাব কংগ্রেস

মাত্র ৩০ বছরেই সব শেষ! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু অভিনেত্রী দিব্যাঙ্কার

ছত্রপতি শিবাজীর ইতিহাসকে ‘অপমান’, বিতর্কের মুখে কী সাফাই রীতেশ দেশমুখের?

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ